চতুর্থ দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে ইরান-ইসরাইল। সোমবার (১৬ জুন) রাতভর নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উভয় পক্ষ। ভোরে নতুন করে ইরানের চালানো হামলায় ইসরাইলে তিনজন নিহত এবং অসংখ্য আহতের খবর পাওয়া গেছে।
আল জাজিরা জানিয়েছে, দ্য জেরুজালেম পোস্ট, চ্যানেল ১২ এবং ওয়াইনেট নিউজের তথ্য অনুযায়ী, ইরানের সর্বশেষ হামলার পর মধ্য ইসরাইলে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন।
বলা হয়, মধ্য ইসরাইলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে প্রায় ৩০ জন আহত হয়েছেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এছাড়া মধ্য ইসরাইলে ইরানের চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতস্থল থেকে ৬৭ জনকে হাসপাতালে নেয়া হয়েছে বলেও জানানো হয় প্রতিবেদনে।
এদিকে, ইরানের নতুন হামলায় একটি ইসরাইলি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ গ্রিডের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
কূটনীতি এবং উত্তেজনা কমাতে আন্তর্জাতিক আবেদনের মধ্যেই উভয় পক্ষই হামলার তীব্রতা বাড়িয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, ইরান ও ইসরাইলের হামলা বাড়ানোর সাথে সাথে উভয় পক্ষেই হতাহতের সংখ্যা বাড়ছে। তেহরানের বাসিন্দারা নিরাপত্তার সন্ধানে রাজধানী ছেড়ে পালানোর চেষ্টা করছেন, অন্যদিকে ইসরাইলে রাতভর বিস্ফোরণ ও আগুন দেখা গেছে, আবাসিক ভবনগুলো ধ্বংস হয়েছে।
শুক্রবার ইরানের বেশ কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে সর্বকালের ভয়াবহ হামলা চালায় ইসরাইল। জবাবে ইসরাইলে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান।
মুন














Discussion about this post