শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
সোমবার, ৪ নভেম্বর, ৪:২৮ অপরাহ্ণ
বিভাগ - বাংলাদেশ
0 0
A A
এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো
Share on FacebookShare on Twitter

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট গণ-অভ্যুত্থানের শেষ দিন ৫ আগস্ট দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে পুলিশের ছররা গুলিতে আহত হন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কিনা চন্দ্র বর্মনের ছেলে খোকন চন্দ্র বর্মন (২৩)। খোকন পেশায় প্রাইভেটকারচালক। একেবারে কাছ থেকে পুলিশের ছররা গুলিতে ছিন্নভিন্ন হয়ে যায় খোকনের মুখমণ্ডল। মুখ ছাড়াও পাসহ শরীরের বিভিন্ন অংশে গুলি লাগে খোকনের। বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে (শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট) চিকিৎসা নিচ্ছেন খোকন।

জানা যায়, ছাত্র আন্দোলনের সময় অফিস বন্ধ থাকায় একসঙ্গে আন্দোলনে যুক্ত হন খোকনসহ তার বন্ধু ও সহকর্মীরা। সবাই ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে আন্দোলন করার সময় একেবারে কাছ থেকে করা পুলিশের ছররা গুলি খোকনের মুখ ও চোখের নিচের অংশে লাগে। এতে এক চোখ নষ্ট হয়ে যায় তার। আর মুখের এমন অবস্থা হয়েছে যে কেউ চিনতেই পারবে না। আর যে চোখটা ভালো আছে সেটাও এখন উন্নত চিকিৎসার অভাবে নষ্ট হওয়ার পথে। ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত হাসপাতালের বিছানা তার একমাত্র ঠিকানা। দুই ভাই পরিবারের আয়ের উৎস ছিলেন। খোকন আহত হওয়ার পর থেকে তার বড় ভাই খোকা ছোট ভাইয়ের দেখাশোনা করার জন্য চাকরিটা ছেড়ে দেন। দুই ভাই এক কোম্পানিতে প্রাইভেটকারের চালক ছিলেন।

খোকন চন্দ্র বর্মন বলেন, ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে পুলিশ আমাকে খুব কাছ থেকে গুলি করে। গুলিতে আমি মাটিতে পড়ে যাই, তবে জ্ঞান হারাইনি। আমাকে ছাত্ররা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং পরিবারকে ফোন দিয়ে জানায়। আমার মুখের অবস্থা ভালো না, খুব যন্ত্রণা হয়। শুনতেছি উন্নত চিকিৎসার জন্য আমাকে বিদেশ পাঠাবে, কিন্তু তিন মাস হয়ে গেল তেমন অগ্রগতি দেখছি না। আমি আন্দোলনে বেশ কয়েক দিন গিয়েছি, শেষদিন ৫ আগস্ট সকাল ৯টায় বাসা থেকে বের হয়ে আন্দোলনে যাই, দুপুরে আমার গুলি লাগে। দেশকে ভালোবাসি জন্য আন্দোলনে গিয়েছিলাম। আমি আহত হয়েছি এর জন্য আমার কিছু বলার নেই। শুধু সরকারের কাছে আমার একটাই চাওয়া, আমার চিকিৎসার ব্যবস্থাটা যেন করে দেয়।

তিনি আরও বলেন, এভাবে থাকার থেকে মরে যাওয়াই ভালো। এভাবে আমি আর বাঁচতে চাই না, মরে যেতে চাই। কারণ আমি শান্তি পাব।

এভাবেই খুব কষ্টে কথা বলছিলেন গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ খোকন চন্দ্র বর্মন। তার কথাও তেমন স্পষ্ট বোঝা যায় না।

খোকনের বড় ভাই খোকা চন্দ্র বলেন, আন্দোলনের পর সরকার বলেছিল যাদের উন্নত চিকিৎসা প্রয়োজন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। কিন্তু এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা এখন কী করব বুঝতে পারছি না। আমরা সরকার থেকে কোনো ধরনের সহযোগিতা পাইনি। মানুষের কাছ থেকে কিছু সহযোগিতা পেয়েছি। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস ভাই (সারজিস আলম) এসেছিলেন। তিনি কিছু সহযোগিতা দিয়ে গেছেন। আর কিছু ধারদেনা করে সংসার চলছে। আমার চাকরি ছিল সেটাও চলে গেছে, আমার ভাই এখন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছে। খোকনের একটি চোখ পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে, অলরেডি আরেকটি চোখ ফোলে আছে। দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা না করা হলে ওইটার অবস্থাও খারাপ হয়ে যাবে। গুলি চোখ-মুখ-নাক সব জায়গায় লেগেছে। খোকনকে এখন সহজে চেনাই যায় না।

খোকনের মা রিনা রানী দাস বলেন, আমরা ছেলেটা অনেক সুন্দর ছিল। এখন আমিই আমার ছেলের মুখ দেখে চিনতে পারি না। আমার ছেলের মুখের কিছুই আর নেই। আমার ছেলে যখন ভালো ছিল তখন মুখে কিছু পড়লেই একশ বার আয়নার সামনে গিয়ে সেটা দেখত, যাতে করে মুখে কোনো দাগ না লাগে। নিজের শরীরকে অনেক যত্ন করে রাখত। এখন গুলি লাগার পর থেকে অনেক কান্নাকাটি করে, মা হিসেবে আমাকে শুধু বলে মা আমাকে কবে বিদেশ নিয়ে যাবে, কবে আমাকে ভালো করবে, তোমরা সরকারকে বলো তাড়াতাড়ি আমাকে ভালো করতে।

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক তানভীর আহামেদ বলেন, বাংলাদেশের বিভিন্ন হাসপাতাল এবং আমাদের হাসপাতালের চিকিৎসকরা মিলে খোকনের বেসিক যে অংশগুলো ছিল তার চিকিৎসা আমরা দিয়েছি। তার একটি চোখ ড্যামেজ হয়ে গেছে। আরেকটি চোখ প্রায় ড্যামেজ অবস্থায় ছিল, সেটা আমরা মোটামুটি চিকিৎসা দিয়েছি। তার চোখে চিনের যে হারটা ভেঙে গিয়েছিল সেটা স্টাবল করা হয়েছে। খোকনের উন্নত চিকিৎসার জন্য সেন্ট ভিনসেন্ট হাসপাতাল, মেলবোর্ন চিকিৎসা দিতে সম্মত হয়েছে। তবে এখানে যেহেতু আইনগত বিষয় রয়েছে তার জন্য দেরি হচ্ছে। খোকনের চিকিৎসার জন্য ১০ কোটি টাকার একটি বাজেট দিয়েছে সেন্ট ভিনসেন্ট হাসপাতাল, মেলবোর্ন। তবে খোকনের চিকিৎসা তারা চ্যারিটি হিসেবে নিয়েছে, তাই তার চিকিৎসা বাবদ ৪ থেকে ৫ কোটি টাকা খরচ হতে পারে।

সুত্রঃ ঢাকা পোষ্ট 

এম এইচ/ 

ShareTweet
Previous Post

পুঁজিবাজারে মূলধনী মুনাফায় করের হার কমিয়েছে এনবিআর

Next Post

১০ জেলা ও মহানগরে বিএনপির কমিটি ঘোষণা

Related Posts

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির
প্রবাস রাজনীতি

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির

এই নারী আমার স্ত্রী নন, জামায়াত নেতার সাবেক বউ : গোলাম মাওলা রনি
বাংলাদেশ

এই নারী আমার স্ত্রী নন, জামায়াত নেতার সাবেক বউ : গোলাম মাওলা রনি

এনসিপিতে যোগ দিলেন গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ!
প্রবাস রাজনীতি

এনসিপিতে যোগ দিলেন গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ!

এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন
প্রবাস রাজনীতি

এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

নাহিদকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির
প্রবাস রাজনীতি

নাহিদকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির

সাদিক কায়েমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে : রাশেদ খান
প্রবাস রাজনীতি

সাদিক কায়েমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে : রাশেদ খান

Next Post
bdnewes bangla

১০ জেলা ও মহানগরে বিএনপির কমিটি ঘোষণা

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল ৩ বাংলাদেশির

মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল ৩ বাংলাদেশির

ইউরোপজুড়ে একের পর এক বিমানে বোমার হুমকি, বাধাগ্রস্ত ৩০ ফ্লাইট

ইউরোপজুড়ে একের পর এক বিমানে বোমার হুমকি, বাধাগ্রস্ত ৩০ ফ্লাইট

ফ্রান্সে বিক্ষোভে উত্তাল রাজপথ: গ্রেপ্তার ৪৪৮, আহত ৫৩ পুলিশ

ফ্রান্সে বিক্ষোভে উত্তাল রাজপথ: গ্রেপ্তার ৪৪৮, আহত ৫৩ পুলিশ

শনিবার ঢাকায় বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার ঢাকায় বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না!

সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না!

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist