জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা বলেছেন, ওনারা ভেবেছিল ডিম ছুঁড়ে, গালি দিয়ে আমাদের ছোট করবে; কিন্তু গালি কখনো সত্যকে ঢাকতে পারে না। ভদ্রতা হারানো মানে পরাজয় মেনে নেওয়া। ওনারা অপমানের রাজনীতি করুক, আমরা মর্যাদার রাজনীতি গড়বো।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
তাসনিম জারা বলেন, মর্যাদা মানে শুধু নেতাদের সম্মান দেয়া নয়, বরং প্রতিটি নাগরিকের সম্মান নিশ্চিত করা। যেমন—একজন নাগরিক ঘুষ না দিয়েও সরকারি অফিসে সম্মান পাবে। একজন রোগী হাসপাতালে ভিআইপি না হয়েও সেবা পাবে। রাজনীতিবিদরা প্রভু না হয়ে সেবক হয়ে মানুষের পাশে দাঁড়াবে। একজন নারী রাস্তায়, বাসে, বা অনলাইনে হেনস্তার শিকার হবে না। একজন ছাত্র মিছিলে গেলে গুলি খাবে না। একজন নাগরিক মন্ত্রী-এমপিদের সমালোচনা করতে পারবে কোনো ভয় ছাড়া।
তিনি আরও লেখেন, আমাদের মর্যাদার রাজনীতি মানে হলো- বাংলাদেশে আর কাউকে ভয় দেখিয়ে, ঘুষ খাইয়ে, অপমান করে চুপ করানো যাবে না।
এম এইচ/














Discussion about this post