বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

‘ক্ষমতার শেষ দিন পর্যন্ত মানুষ হত্যা করেছে শেখ হাসিনা’

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
শুক্রবার, ৬ ডিসেম্বর, ৩:১৮ অপরাহ্ণ
বিভাগ - প্রধান খবর ২, প্রবাস রাজনীতি
0 0
A A
bdnews bangla

'ক্ষমতার শেষ দিন পর্যন্ত মানুষ হত্যা করেছে শেখ হাসিনা'

Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা ক্ষমতার শেষ দিন পর্যন্ত মানুষ হত্যা করেছে। তার শাসনামলে বাংলাদেশের জনগণের জীবন ছিল দুঃসহ কালরাত। মানুষের মুখে ছিল তালা, হাতে ছিল হ্যান্ডকাফ, পায়ে ছিল বেড়ি।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কুমিল্লার ঐতিহাসিক টাউন হল ময়দানে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৫ আগস্টের পর আমরা বলেছি আমরা আইন হাতে তুলে নিয়ে প্রতিশোধ নেব না। কিন্তু আমরা প্রতিটি ঘটনার বিচার চাই। যারা এই দেশে জন্মগ্রহণ করেছে, সবাই এই দেশের নাগরিক। এ দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই।

বিগত সময়ে এ দেশের অন্য ধর্মের মানুষদের সংখ্যালঘু বলে বৈশ্বিক দরবারে ফায়দা লুটে নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিবে, এটি পুরো জাতির প্রত্যাশা। আমরা আপনাদেরকে চাপ দিচ্ছি না। কিন্তু সংস্কারের নামে যেন কালক্ষেপণ না হয় সেদিকেও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে।

দেশ গড়তে হবে চাঁদাবাজ, দুর্নীতিবাজ মুক্ত মানুষ দিয়ে। আমরা জনগণের উপর আস্থা রাখি। জনগণ অতীত দেখে সিদ্ধান্ত নেবে, তাঁদের খাদেম হিসেবে কাকে বেছে নেবে। আগামী নির্বাচনে ফ্যাসিস্ট ও টাকার শক্তি চলবে না।’

ভারত প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতের অভ্যন্তরীণ কোন বিষয়ে আমরা তো হস্তক্ষেপ করিনি। এরপরও তাঁরা আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করছে। ভারতকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা তাদের কোনো আগ্রাসনকে সহ্য করব না।’

জামায়াতের আমীর বলেন, ‘বলা হয়ে থাকে জামায়াত ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘরের বাইরে আসতে দেবে না। আমরা বলতে চাই, জামায়াত ক্ষমতায় গেলে নারীরা সর্বোচ্চ মর্যাদা ও নিরাপত্তায় থাকবে। রাসূল (সা.) যুদ্ধের ময়দানে নারীদের সুযোগ দিয়েছেন যুদ্ধ করার জন্য, তাহলে আমরা কে ঘরের মধ্যে নারীদের তালাবদ্ধ করে রাখার? নারীরা অবশ্যই ঘর থেকে বের হবে, কারণ তাদেরও সামাজিক দায়িত্ব রয়েছে।’

কুমিল্লা বিমানবন্দর চালু এবং কুমিল্লা বিভাগ বাস্তবায়ন যৌক্তিক দাবি উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বর্তমানে সরকারের কাছে এই যৌক্তিক দাবিগুলো পূরণের দাবি জানাচ্ছি। বিগত সময়ে কুমিল্লার মানুষ বিভাগ পায়নি শেখ হাসিনা ব্যক্তিগত আক্রোশের কারণে। শেখ হাসিনা কুমিল্লাকে যেভাবে অপমান করেছেন, কুমিল্লার সেই সম্মান ফিরিয়ে দিতে হলে অনতিবিলম্বে কুমিল্লা বিভাগ ঘোষণা করতে হবে।’

জামায়াতের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা কথা দিচ্ছি জনগণ জামায়াতে ইসলামীকে রায় দিলে দেশের একজন মানুষও বৈষম্যের শিকার হবেন না। আমরা দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না। মসজিদ, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দেওয়ার প্রয়োজন হবে না।’

দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি বলেন, ‘বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। নৈতিকতাহীন শিক্ষা জাতির জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আগামীতে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এক সময় এদেশে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ আসতে শিক্ষার জন্য। আর এখন আমাদেরকে উচ্চশিক্ষার জন্য বিদেশে ছুটতে হচ্ছে। সামনে এই ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হবে। বাংলাদেশেই বিশ্বের মানুষ আসবে উচ্চ শিক্ষার জন্য।’

গণমাধ্যম নিয়ে তিনি বলেন, ‘মিডিয়া হচ্ছে জাতির বিবেক। আপনাদেরকে সেই বিবেককে কাজে লাগাতে হবে। বিগত সময়ে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে রাখা হয়েছে। এখন সেই পরিস্থিতি নেই। আপনারা সাদাকে সাদা, কালোকে কালো বলুন। খোলা মনে, খোলা চোখে বাস্তবতা দিয়ে সংবাদ প্রকাশ করতে হবে। আমাদের বক্তব্য আংশিক বা বিকৃত করে প্রকাশ করবেন না। দয়া করে আমরা যেটা বলি সেটাকে অবিকল প্রকাশ করবেন।’

কর্মী সম্মেলনের প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের। বক্তব্যে তিনি কুমিল্লা নামে বিভাগ ঘোষণা ও কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি জানান। এছাড়া ভারতের বিভিন্ন আগ্রাসন বিরোধী বক্তব্য রাখেন।

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, মাওলানা আব্দুল হালিম, নির্বাহী সদস্য মোবারক হোসাইন, মুহাম্মদ আবদুর বর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন সরকার। সম্মেলনে কেন্দ্রীয় এবং কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলাসহ আশপাশের জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামী এই সম্মেলনের আয়োজন করে। নারীদের জন্য নগরীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আলাদা প্যান্ডেলের ব্যবস্থা করা হয়।

এ ইউ/  

ShareTweet
Previous Post

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু হচ্ছে শিগগিরই

Next Post

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

Related Posts

সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
এশিয়া

সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা

এ সরকারের আমলে গুম-খুনের কোনো ঘটনা ঘটেনি, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর
জাতীয়

এ সরকারের আমলে গুম-খুনের কোনো ঘটনা ঘটেনি, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

ইয়েমেনে সৌদি আরবের ‘অস্ত্রবাহী বিমানে’ বিস্ফোরণ
প্রধান খবর ২

ইয়েমেনে সৌদি আরবের ‘অস্ত্রবাহী বিমানে’ বিস্ফোরণ

bdnews bangla
প্রধান খবর ২

সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব

ইরানে যুদ্ধ দ্রুত শেষ করতে যে শর্ত দিলেন ট্রাম্প!
আমেরিকা

ইরানে যুদ্ধ দ্রুত শেষ করতে যে শর্ত দিলেন ট্রাম্প!

আইজিপি ‌‘সহজ-সরল মানুষ’, তবে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

আইজিপি ‌‘সহজ-সরল মানুষ’, তবে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
bdnews bangla

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

গাজার শিশুদের চিকিৎসায় ১ লাখ পাউন্ডের বেশি অর্থ সংগ্রহ হামজা চৌধুরীর

গাজার শিশুদের চিকিৎসায় ১ লাখ পাউন্ডের বেশি অর্থ সংগ্রহ হামজা চৌধুরীর

সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা

সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা

তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ

তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ

জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বাকিতে চুল না কাটায় সেলুনমালিককে হত্যা

বাকিতে চুল না কাটায় সেলুনমালিককে হত্যা

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist