ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। স্যোশাল মিডিয়ায় বেশ সরব সময়ের এই আলোচিত তারকা। এর আগেও পরীমণি অভিযোগ করেছিলেন, তাকে অনেক অপরিচিত নাম্বার থেকে মাঝে মাঝেই ফোনকল দিয়ে বিরক্ত করা হয়।
রোববার (৮ ফেব্রুয়ারি) রীতিমতো অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন একটি অপরিচিত নাম্বারের কল রেকর্ড। ফোনের ওপাশে থাকা ব্যক্তি অকথ্য ভাষায় পরীমণিকে গালিগালাজ করেন এবং গুলি করে হত্যার হুমকি দেয়।
এদিকে বাদানুবাদের এক পর্যায়ে পরীমণিও ক্ষিপ্ত হন এবং সমুচিত জবাব দেন। পরী বলেন, ” ঠিক আছে। গুলিটা করতে হলে তো দেশে আসতে হবে। দেশে আসেন,সামনে এসে গুলি করেন।” স্যোশাল মিডিয়ায় প্রকাশ করা সেই কলরেকর্ড ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। পরীর সাহসী পদক্ষেপকে নেটিজেনরা জানিয়েছেন স্বাগত।
এস আই/














Discussion about this post