ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ পবিত্র শহর কোমে পৌঁছেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যমতে, মঙ্গলবার (৭ জুলাই) হেলিকপ্টারে করে রাজধানী তেহরানের দক্ষিণে অবস্থিত ধর্মীয় নগরী কোমে মরদেহটি নেওয়া হয়।
আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে শহরটিতে হাজারো মানুষ জড়ো হয়েছেন। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর বুধবার প্রতিবেশী ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় শোকযাত্রা এবং জানাজার আয়োজন করা হবে।
এরপর মরদেহ ইরানের উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদে নেওয়া হবে। জন্মস্থান মাশহাদেই আগামী বৃহস্পতিবার রাষ্ট্রীয় মর্যাদায় আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হবে।
এদিকে, হরমুজ প্রণালির ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে হামলার জন্য ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের দাবি, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র জাহাজটিতে আঘাত হেনেছে।
তবে এ অভিযোগের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তেহরান। এর আগে সমঝোতা স্মারকের আলোকে হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার ঘোষণা দিয়েছিল ইরান।
অন্যদিকে, গাজা উপত্যকার প্রশাসনিক কার্যক্রম পরিচালনাকারী নিজেদের শাসনকারী কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। প্রায় দুই দশক ধরে ক্ষমতায় থাকার পর সোমবার এ ঘোষণা দেয় সংগঠনটি।
এই সিদ্ধান্তকে গাজার রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
এস আই/














Discussion about this post