প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশে বন্ধ হয়ে যাওয়া কল কারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, পাশাপাশি দেশে-বিদেশে কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করছে সরকার।’
শুক্রবার (১ মে) বিকেল মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করছেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন।
প্রধানমন্ত্রী বলেন, ‘কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। হকার উচ্ছেদ নয়, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। হকাররা যাতে শান্তিতে ব্যবসা করতে পারে তার জন্য তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে।’
এস আই/














Discussion about this post