রবিবার, ২১ জুন, ২০২৬
৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

বিএনপি ক্ষমতায় গেলে বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: আমীর খসরু

মেহেদী হাসান মেহেদী হাসান
সোমবার, ২৪ নভেম্বর, ১২:৪৯ অপরাহ্ণ
বিভাগ - প্রবাস রাজনীতি
0 0
A A
বিএনপি ক্ষমতায় গেলে বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: আমীর খসরু
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা চালু করবে। বিনা চিকিৎসায় কোনো মানুষ মারা যাবে না।’

রবিবার পিজি হাসপাতালের অডিটোরিয়ামে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় আগামীর রাষ্ট্র ভাবনা এবং স্বাস্থ্য ব্যবস্থার প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির এই নেতা এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সবার আকাঙ্ক্ষা আকাশচুম্বী। ডে ওয়ান থেকে পারফর্ম করতে হবে। বিএনপি প্রস্তুতি নিচ্ছে। এক কোটি মানুষকে চাকরি কীভাবে দেব, হোমওয়ার্ক করেই বলেছি।’

ড্যাবের নেতাদের উদ্দেশ্য করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপির ৩১ দফায় স্বাস্থ্য খাত নিয়ে যে অঙ্গীকার আছে, তা আপনারা সারাদেশে ছড়িয়ে দিন। প্রত্যেকে ফেসবুকে পোস্ট করুন। সাধারণ মানুষকে আশ্বস্ত করুন, তাদেরকে জানান— বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সারাদেশের মানুষের জন্য বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা চালু করবে। এ লক্ষ্যে বিএনপি এখন থেকেই পরিকল্পনা মাফিক কাজ শুরু করেছে।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আগের সেই রাজনৈতিক ধ্যান-ধারণা আর নেই। রাজনীতি বদলেছে, মানুষ বদলেছে। আর তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির রাজনৈতিক মন্ত্র এখন ‘নবযুগের সূচনা’। দেশের সার্বিক পরিবর্তনই এখন বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য।

বিএনপির এ নেতা বলেন, ‘আমাদের সহনশীল হতে হবে। গণতন্ত্র থেকে সরে যাওয়ার সুযোগ নেই। দেশকে নিয়ে তারেক রহমানের ভবিষ্যৎ চিন্তা মানুষের কাছে পৌঁছাতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। প্রতিপক্ষের সঙ্গে তারেক রহমানের পার্থক্য রয়েছে। সাংঘর্ষিক রাজনীতি করতে চান না তিনি।’

তিনি বলেন, অনেকে বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নামছে। বিএনপি কোনো দাবি নিয়ে রাস্তায় নামছে না। বিএনপি সাংঘর্ষিক রাজনীতিতে যাচ্ছে না। কারণ, বিএনপি সহনশীল রাজনীতির পক্ষে। আমাদের স্থিতিশীলতার স্বার্থে সহনশীল রাজনীতি করতে হবে।

আমীর খসরু বলেন, মানুষের রাজনৈতিক সচেতনতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে— সবাই খোঁজে, ‘আমার জন্য কী আছে’। মানুষ এখন শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নিরাপত্তা— এগুলো নিয়ে ভীষণ সচেতন। আর মানুষের এসব চাহিদা মাথায় রেখে বিএনপি আগামী রাষ্ট্র বিনির্মাণের ৩১ দফা ঘোষণা করেছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশের যত মৌলিক সংস্কার, তা সবই ৩১ দফায় আছে। তাই জাতীয়তাবাদে বিশ্বাসী সব নেতাকর্মীর উচিত— এই ৩১ দফা সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মানুষকে বোঝানো, ৩১ দফায় ওই মানুষটার জন্য কী আছে সেটা তাকে বোঝাতে হবে। কারণ, বিএনপি ক্ষমতায় গেলে মাত্র ১৮ মাসের মধ্যে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এ লক্ষ্যে বিভিন্ন সেক্টর চিহ্নিত করে কাজ শুরু হয়েছে। ওই ব্যক্তির আর্থিক সচ্ছলতার জন্য বিএনপি কি করবে, সেটা তাকে জানাতে হবে।

এম এইচ/ 

ShareTweet
Previous Post

শতবর্ষের পুরোনো ঝুঁকিপূর্ণ ভবনে হাজারো রোগীর চিকিৎসা

Next Post

মালয়েশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সোসাইটির ভিপি বাংলাদেশি নাহিদ

Related Posts

একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপির এমপি
প্রবাস রাজনীতি

একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপির এমপি

ঢাকায় আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ
প্রবাস রাজনীতি

ঢাকায় আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

bdnews bangla
প্রবাস রাজনীতি

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ দাবি করা সেই এমপির বাবা এখনো জীবিত

চানাচুর মার্কা বাজেট, যা শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়
নির্বাচিত খবর

চানাচুর মার্কা বাজেট, যা শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে
প্রবাস রাজনীতি

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস
প্রধান খবর ২

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

Next Post
মালয়েশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সোসাইটির ভিপি বাংলাদেশি নাহিদ

মালয়েশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সোসাইটির ভিপি বাংলাদেশি নাহিদ

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপের মাঝেই অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

বিশ্বকাপের মাঝেই অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী

দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে আবারও অস্থিরতার শঙ্কা, হরমুজ বন্ধ করে দিলো ইরান

মধ্যপ্রাচ্যে আবারও অস্থিরতার শঙ্কা, হরমুজ বন্ধ করে দিলো ইরান

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist