শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

মালয়েশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সোসাইটির ভিপি বাংলাদেশি নাহিদ

মেহেদী হাসান মেহেদী হাসান
সোমবার, ২৪ নভেম্বর, ১:২১ অপরাহ্ণ
বিভাগ - প্রবাস, মধ্যপ্রাচ্য
0 0
A A
মালয়েশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সোসাইটির ভিপি বাংলাদেশি নাহিদ
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য এক অভূতপূর্ব গৌরব নিয়ে এলেন বাংলাদেশি শিক্ষার্থী আবদুল্লাহ আল নাহিদ। মালয়েশিয়ার অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া কুয়ালালামপুরের (ইউটিএমকেএল) ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সোসাইটির (আইএসএস) ২০২৫-২৬ সেশনের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নির্বাচিত হয়েছেন।

সংগঠনটির ইতিহাসে এই প্রথম কোনো বাংলাদেশি শিক্ষার্থী নিয়মিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ভিপি পদে নির্বাচিত হলেন। আইএসএস ইউটিএমকেএলে এই ভিপি পদটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ দায়িত্বের স্থান হিসেবে বিবেচিত।

এই নির্বাচনে মোট ১ হাজার ২৪৯ জন ভোটারের মধ্যে নাহিদ এককভাবে ৬৮ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করেন। সহপাঠীদের দৃঢ় আস্থা এবং ক্যাম্পাসে দীর্ঘদিনের অভিজ্ঞতা তাকে সহজ ব্যবধানে এগিয়ে রাখে।

ইউটিএমকেএলে নাহিদের নেতৃত্বযাত্রা শুরু হয় ২০২৩ সালে একজন স্বেচ্ছাসেবক হিসেবে। ধারাবাহিকতা বজায় রেখে পরবর্তী দুই সেশনে তিনি ভাইস ট্রেজারার (২০২৩-২৪) ও সেক্রেটারি (২০২৪-২৫) হিসেবে অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি ইউটিএম জোহর ক্যাম্পাসের কেন্দ্রীয় আন্তর্জাতিক শিক্ষার্থী সংগঠন আইএসএস সেন্ট্রালের ২০২২-২৩ সেশনে মাল্টিমিডিয়া এবং প্রোমোশন কমিটির প্রধানের দায়িত্ব পালন করেন। সংগঠনের বিভিন্ন কার্যক্রমে তার সময়নিষ্ঠা, সুপরিকল্পনা এবং অসাধারণ সমন্বয়ক্ষমতা কর্তৃপক্ষের কাছে বেশ প্রশংসিত।

একাডেমিকভাবে নাহিদ ইউটিএমকেএলে কম্পিউটার সায়েন্স ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক অধ্যয়নরত। প্রযুক্তি, নেতৃত্ব, কমিউনিটি ব্যবস্থাপনা এবং সামাজিক সম্পৃক্ততার সমন্বয়ে তিনি ক্যাম্পাসে একজন সক্রিয় ও সফল যুব নেতৃত্বের মুখ হয়ে উঠেছেন।

শিক্ষা জীবনের পাশাপাশি নাহিদ প্রতিষ্ঠা করেন ‘দ্য ল্যাব থার্টিন’ যা একটি উদ্ভাবন-ভিত্তিক যুব ও সমাজমুখী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। স্বেচ্ছাসেবী কাজেও তার সম্পৃক্ততা বিস্তৃত। তিনি ইউনিসেফ ও ইউনেস্কো সম্পর্কিত বিভিন্ন যুব কার্যক্রম, দৃষ্টিকোণ, হাসি-আপনার সুখের গোপন রহস্য, আইসেক মালয়েশিয়া এবং আইএসএসবিডিসহ একাধিক সংগঠনে দীর্ঘদিন ধরে কাজ করেছেন।

সামাজিক দায়বদ্ধতা, বৈচিত্র্য এবং নেতৃত্ব এই তিনটি ক্ষেত্রেই তার অভিজ্ঞতা আন্তর্জাতিক শিক্ষার্থী কমিউনিটির জন্য বিশেষভাবে মূল্যবান বলে মনে করা হচ্ছে।

নাহিদ এই নির্বাচনে আন্তর্জাতিক ছাত্র অগ্রগতি জোট (আইএসএপি) প্যানেল থেকে অংশ নেন। তাদের নির্বাচনী ইশতেহারে বেশ কয়েকটি যৌক্তিক ও বাস্তবমুখী প্রতিশ্রুতি ছিল যার মধ্যে অন্যতম: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দ্রুত সমাধানমূলক সহায়তা ব্যবস্থা চালু করা, মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্র সংগঠনের সঙ্গে পার্টনারশিপ বৃদ্ধি করা, একাডেমিক ও সাংস্কৃতিক প্রকাশ্যতা বাড়াতে এডু-ট্যুরিজম এবং ইন্ডাস্ট্রি ভিজিট চালু করা এবং আরও সংযুক্ত, সহায়ক ও অন্তর্ভুক্তিমূলক আইএসএস কমিউনিটি গড়ে তোলা।

নির্বাচনে বিজয়ের পর আবদুল্লাহ আল নাহিদ জানান, তিনি আন্তর্জাতিক শিক্ষার্থীদের সমস্যাবলী সংগ্রহ, বিশ্লেষণ এবং দ্রুত সমাধানের ওপর গুরুত্ব দিতে চান। পাশাপাশি নেতৃত্ব, ন্যায়নীতি এবং স্বচ্ছতা বজায় রেখে একটি কার্যকর ও সবার জন্য উন্মুক্ত ছাত্র সমাজ গড়ে তুলতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

ক্যাম্পাসের বাংলাদেশি কমিউনিটি এবং প্রবাসী শিক্ষার্থীরা এই নির্বাচনকে বাংলাদেশের তরুণ নেতৃত্বের একটি ইতিবাচক অগ্রযাত্রা হিসেবে দেখছে যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করল।

এম এইচ/ 

ShareTweet
Previous Post

বিএনপি ক্ষমতায় গেলে বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: আমীর খসরু

Next Post

৪০ বছর বয়সেও রোনালদোর চোখধাঁধানো বাইসাইকেল গোল

Related Posts

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি
প্রধান খবর

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি

দাম্মামের বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ১, আহত ৮
নির্বাচিত খবর

দাম্মামের বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ১, আহত ৮

হঠাৎ ইরান সীমান্তে ইসরাইলের ডজনখানেক যুদ্ধবিমান, নেপথ্যে কী?
মধ্যপ্রাচ্য

হঠাৎ ইরান সীমান্তে ইসরাইলের ডজনখানেক যুদ্ধবিমান, নেপথ্যে কী?

হরমুজে কুয়েতি ট্যাংকারে হামলা, নিরাপদে ২১ ভারতীয় নাবিক
মধ্যপ্রাচ্য

হরমুজে কুয়েতি ট্যাংকারে হামলা, নিরাপদে ২১ ভারতীয় নাবিক

জামায়াত আমির জীবনে কোনো দিন মিথ্যা বলেননি: গোলাম পরওয়ার
প্রবাস রাজনীতি

জামায়াত আমির জীবনে কোনো দিন মিথ্যা বলেননি: গোলাম পরওয়ার

বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সমঝোতা হয়েছে: সাদিক কায়েম
প্রবাস রাজনীতি

বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সমঝোতা হয়েছে: সাদিক কায়েম

Next Post
৪০ বছর বয়সেও রোনালদোর চোখধাঁধানো বাইসাইকেল গোল

৪০ বছর বয়সেও রোনালদোর চোখধাঁধানো বাইসাইকেল গোল

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

সৌদিগামী ১৩৫ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ২০,৬৭২ যাত্রী

সৌদিগামী ১৩৫ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ২০,৬৭২ যাত্রী

প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশে গেলেন প্রধানমন্ত্রী

প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশে গেলেন প্রধানমন্ত্রী

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি

গৃহযুদ্ধে সুদান যেন এক মৃত্যুপুরী, ৬০০ দাফন করলেন স্বেচ্ছাসেবকরা

গৃহযুদ্ধে সুদান যেন এক মৃত্যুপুরী, ৬০০ দাফন করলেন স্বেচ্ছাসেবকরা

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist