বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

বিশেষ বিবেচনায় বিদেশি ক্রিকেটার ছাড়াই মাঠে দুর্বার রাজশাহী

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
রবিবার, ২৬ জানুয়ারি, ৭:০৭ অপরাহ্ণ
বিভাগ - প্রবাস খেলা
0 0
A A
bdnews bangla

বিশেষ বিবেচনায় বিদেশি ক্রিকেটার ছাড়াই মাঠে দুর্বার রাজশাহী

Share on FacebookShare on Twitter

এমনিতে টসের পরপরই সংবাদমাধ্যমে একাদশ জানিয়ে দেওয়া হয় দুই দলের হোয়াসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। বিসিবির পক্ষ থেকেও জানানো হয় একাদশ। কিন্তু রংপুর রাইডার্স ও দুর্বার রাজশাহীর ম্যাচে টসের পর একাদশ জানানোর খবর নেই। এমনকি টিভিতেও দেখানো হচ্ছিল না একাদশ। টসের ১৫ মিনিট পর প্রেসবক্সের স্কোরারদের কাছে পাঠানো তালিকা থেকে অবশেষে একাদশ নিশ্চিত হওয়া গেল। সেখানে দেখা গেল, রাজশাহীর একাদশে বিদেশি ক্রিকেটার নেই একজনও!

বিপিএলের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, প্রতি দলের একাদশে বিদেশি ক্রিকেটার খেলানো যাবে চার জন। কোনো দল চাইলে দু-একজন কমও খেলাতে পারে। তবে অন্তত দুজন বিদেশি ক্রিকেটার রাখতেই হবে। বিপিএলের টেকনিক্যাল কমিটির প্রধান ও সাবেক অধিনায়ক রকিবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন, রাজশাহীর অনুরোধে শুধু স্থানীয় ক্রিকেটারদের দিয়ে একাদশ সাজানোর বিশেষ অনুমতি দেওয়া হয়েছে।

রাজশাহী যে শুধু দেশি ক্রিকেটারদের দিয়ে একাদশ সাজাতে পারে, এই আলোচনা অবশ্য ছড়িয়ে পড়ে টসের বেশ আগে থেকেই। বিদেশি কোনো ক্রিকেটার যে দলের সঙ্গে মাঠেই আসেননি! তার পরও অপেক্ষা ছিল একাদশ ঘোষণার। সেখানেই নিশ্চিত হলো এটি।

টেকনিক্যাল কমিটির প্রধান রকিবুল হাসান জানালেন, টুর্নামেন্টের স্বার্থেই তারা এটির অনুমতি দিয়েছেন।

“দুর্বার রাজশাহী আজকে আমাদেরকে জানিয়েছে, তাদের বিদেশি ক্রিকেটাররা ‘অ্যানঅ্যাভেইলঅ্যাবল।’ তারা অনুরোধ করেছে, শুধু দেশের ক্রিকেটারদের নিয়ে একাদশ সাজাতে চায়। আমরা তখন ব্যাপারটি খতিয়ে দেখেছি। প্লেয়িং কন্ডিশনে এরকম ধারা আছে বিশেষ বিবেচনার। আমরা তাদেরকে সেই বিশেষ অনুমতি দিয়েছি।”

ম্যাচ যখন শুরু হয়েছে, তখন বিসিবির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিত জানানো হয়, বিপিএলের প্লেয়িং কন্ডিশনের ১.২.৮ ধারা অনুযায়ী এই অনুমতি দিয়েছে টেকনিক্যাল কমিটি।

বিপিএলে এবার ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে সবচেয়ে বেশি বিতর্ক-আলোচনায় আছে দুর্বার রাজশাহী। পারিশ্রমিক না পেয়ে চট্টগ্রামে একদিন অনুশীলন বর্জন করেন এই দলের ক্রিকেটাররা। যদিও পরে সেটি অস্বীকার করা হয় দলের পক্ষ থেকে। তবে দলের অনেক ক্রিকেটারই অনুশীলন বয়কট করার ব্যাপারটি সংবাদমাধ্যমে নিশ্চিত করেন নাম প্রকাশ না করার শর্তে। বোর্ডের চাপে সেদিন ক্রিকেটারদের আশ্বাস দিয়ে পরদিন অনুশীলনে ফেরায় দলটি। এরপরও পারিশ্রমিক না দেওয়া নিয়ে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ শোনা গেছে।

চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পর রোববার সকালে হুট করেই টিম হোটেল পরিবর্তন করে দলটি। ম্যাচের দিন সকালে টিম হোটেল বদলের ঘটনা বিপিএলের ইতিহাসে নজিরবিহীন। এরপর বিদেশি ক্রিকেটার ছাড়া একাদশ সাজানোর এই ঘটনা।

এখনে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার কোনো সংযোগ আছে কি না, তা নিশ্চিত করতে পারলেন না টেকনিক্যাল কমিটির প্রধান।

“আমাদেরকে তারা শুধু বলেছে ‘আনঅ্যাভেইলঅ্যাবল।’ কারণ ব্যাখ্যা করেনি। আমরা আসলে টুর্নামেন্টের স্বার্থে তাদেরকে এই অনুমতি দিয়েছি। আমরা তো সবাই চাই, খেলাটা যাতে ডিস্টার্বড না হয়।”

এ ইউ/ 

ShareTweet
Previous Post

পঞ্চগড়ে আদালতে তালা দিল ছাত্ররা

Next Post

রোহিঙ্গা সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

Related Posts

রোনালদোর ৪০ সেকেন্ডের বেতনেই জরিমানা পরিশোধ!
প্রবাস খেলা

রোনালদোর ৪০ সেকেন্ডের বেতনেই জরিমানা পরিশোধ!

বিমানবন্দরে ইনফান্তিনোর সঙ্গে বাফুফে সভাপতির বৈঠক
প্রবাস খেলা

বিমানবন্দরে ইনফান্তিনোর সঙ্গে বাফুফে সভাপতির বৈঠক

bdnews bangla
প্রবাস খেলা

হাসান মাহমুদের হ্যাটট্রিক, ১ রানে ৪ উইকেট হারালো আফগানিস্তান

bdnews bangla
প্রবাস খেলা

সবাইকে কাঁদিয়ে হাসছেন মেসি, যা বললেন বিদায়ী বক্তব্যে

গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
নির্বাচিত খবর

গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

৯ গোল হজমের পর সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও ভাইরাল!
প্রবাস খেলা

৯ গোল হজমের পর সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও ভাইরাল!

Next Post
bdnews bangla

রোহিঙ্গা সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

জামায়াত আমির জীবনে কোনো দিন মিথ্যা বলেননি: গোলাম পরওয়ার

জামায়াত আমির জীবনে কোনো দিন মিথ্যা বলেননি: গোলাম পরওয়ার

বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সমঝোতা হয়েছে: সাদিক কায়েম

বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সমঝোতা হয়েছে: সাদিক কায়েম

তুরস্ক-কাতার-ইন্দোনেশিয়ার সঙ্গে পাকিস্তানের ‘বদর’ চুক্তি

তুরস্ক-কাতার-ইন্দোনেশিয়ার সঙ্গে পাকিস্তানের ‘বদর’ চুক্তি

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

মালয়েশিয়ার সরকারি কর্মীদের ইসরায়েলের তৈরি অ্যাপ ব্যবহারের নিষেধাজ্ঞা

মালয়েশিয়ার সরকারি কর্মীদের ইসরায়েলের তৈরি অ্যাপ ব্যবহারের নিষেধাজ্ঞা

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist