শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

ভাষা জটিলতা ও দক্ষতায় বেতনে পিছিয়ে বাংলাদেশি শ্রমিকরা

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
শুক্রবার, ২৯ ডিসেম্বর, ১১:৫৯ পূর্বাহ্ণ
বিভাগ - প্রবাস বিশেষ, প্রবাসী মন্ত্রণালয়, বিএমইটি
0 0
A A
ভাষা জটিলতা ও দক্ষতায় বেতনে পিছিয়ে বাংলাদেশি শ্রমিকরা

ভাষাগত দক্ষতার অভাবে মৌলিক সুবিধাগুলো পেতে নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রবাসী কর্মীরা। (ছবি: সংগৃহীত)

Share on FacebookShare on Twitter

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়া বাংলাদেশী শ্রমিকদের অর্ধেকরই নেই স্থানীয় ভাষায় যোগাযোগের দক্ষতা। ভাষাগত দক্ষতার অভাবে মৌলিক সুবিধাগুলো পেতে নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রবাসী কর্মীরা। এমনকী শারীরিকভাবে নির্যাতিত হলেও বিচার চাওয়ার ক্ষেত্রে প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন।

এতে বিদেশে কাজ করার সময়ে তাঁদের আয় ও জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়ছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণা সূত্রে জানা গেছে, ৫২ শতাংশ অভিবাসী কর্মী ভাষাগত জটিলতাকে তাঁদের মূল প্রতিবন্ধকতা হিসেবে জানিয়েছেন।

মূলত উপসাগরীয় দেশগুলোতে কর্মরত ৪৭৯ জন প্রবাসী কর্মীদের মধ্যে এই গবেষণা পরিচালিত হয়; যা এই বছরের এপ্রিলে ‘বার্ষিক শ্রম অভিবাসন প্রতিবেদন- ২০২১-২২’ এ প্রকাশিত হয়েছে।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-র তথ্যমতে, সম্প্রতি দক্ষিণ কোরিয়া, জাপান ও হংকংয়ে শ্রম অভিবাসনের জন্য ভাষা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। এসব দেশের বিধিমালা মেনেই তা করা হয়েছে, তাই এসব অঞ্চলে যাওয়া বাংলাদেশী কর্মীদের কোনো জটিল পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে না।

এদিকে বাংলাদেশের সবচেয়ে বড় জনশক্তি রপ্তানি গন্তব্য মধ্যপ্রাচ্য, যেখানে প্রধান ভাষা আরবি হলেও– সরকারিভাবে সকল অভিবাসী কর্মীর জন্য আরবি ভাষার কোর্স নেই। শুধুমাত্র মধ্যপ্রাচ্যে যাওয়া নারী গৃহকর্মীরা এক মাসের বাধ্যতামূলক আরবি ভাষার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, ভাষা শেখার জন্য তা মোটেও যথেষ্ট নয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের করা ‘বিদেশে অভিবাসী কর্মীদের মৌলিক পরিষেবা এবং অভিগম্যতার মূল্যায়ন’ শীর্ষক গবেষণামতে, প্রায় ৬৫ শতাংশ অভিবাসী কর্মী গন্তব্যের দেশগুলোয় দরকারি স্বাস্থ্য সেবা-বঞ্চিত; খাদ্য ও বাসস্থানের সুব্যবস্থা পাচ্ছেন না যথাক্রমে ৬৯ ও ৪৪ শতাংশ।

গবেষণায় অংশ নেওয়া প্রবাসী কর্মীরা জানান, কর্মক্ষেত্রে নানানভাবে অপদস্থ হওয়া– শারীরিক, মানসিক এবং যৌন নির্যাতনের প্রতিকার পেতে তাঁরা বিভিন্ন বাধার সম্মুখীন হন।

বিশেষজ্ঞরা বলছেন, গন্তব্যের দেশগুলোয় বাংলাদেশী কর্মীরা নিয়োগদাতাদের কথাবার্তা সঠিকভাবে বুঝতে পারেন না, ভাষাগত এই বাধার কারণে তাদের চাহিদার কথাও জানাতে পারেন না। এটি তাদের নিপীড়নের অন্যতম কারণ। ভাষাগত এই বাধার কারণে, তাঁরা প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পেতে এবং শারীরিক নির্যাতনের মুখোমুখি হলে– বিচার চাইতে সমস্যার সম্মুখীন হন।

অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর চেয়ারম্যান শাকিরুল ইসলাম বলেন, মূলত মধ্যপ্রাচ্যে নারী কর্মীরা গৃহস্থালি কাজে ভাষা না জানার কারণে– শারীরিক নির্যাতনসহ বিভিন্ন সমস্যার মুখোমুখি হন। অন্যদিকে, বেশিরভাগ পুরুষকর্মীরা ম্যানুফ্যাকচারিং, নির্মাণ খাত, সার্ভিস সেক্টরসহ বিভিন্ন খাতে কাজ করেন। যেখানে সরাসরি ভাষার কারণে সমস্যার সম্মুখীন না হলেও, তারা রেমিট্যান্সে পিছিয়ে থাকেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর ২০১৯ সালের তথ্যমতে, প্রবাসী একজন বাংলাদেশী কর্মী মাসে গড়ে ২০৩ ডলার ৩৩ সেন্ট রেমিট্যান্স পাঠান। সে তুলনায়, প্রবাসী একজন পাকিস্তানী কর্মীর মাসিক গড় আয় ২৭৫ ডলার ৭৪ সেন্ট, ভারতীয় কর্মীর আয় ৩৯৫ ডলার ৭১ সেন্ট এবং চীনা কর্মীর ৫৩২ ডলার ৭১ সেন্ট।

গবেষণাটি জানায়, ভাষাগত দক্ষতার অভাব, মধ্যস্বত্বভোগীদের বা দালালদের উপস্থিতি, প্রশিক্ষণ নিতে আগ্রহের অভাব ও প্রশিক্ষকদের দক্ষতার ঘাটতি থাকায় অভিবাসী কর্মীরা এসব সমস্যার সম্মুখীন হচ্ছেন।

অন্যান্য প্রতিবন্ধকতার মধ্যে রয়েছে, অভিবাসন প্রক্রিয়া ও বা বিদেশ কাজের চুক্তির শর্ত সম্পর্কে তথ্যের অভাব, এবং বিদেশে মানিয়ে নেওয়ার সমস্যা। রিক্রুটিং এজেন্সিগুলোর সাথে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষের যথেষ্ট সম্পৃক্ততা না থাকার ঘটনা এ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

গবেষণায় অংশ নেওয়া কর্মীরা আরও জানান, যেসব দেশে তাঁরা কাজে যান সেখানকার সরকার, রিক্রুটিং এজেন্সি এবং সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস থেকেও তাঁরা যথেষ্ট সহযোগিতা পান না।

ভাষাগত বাধা ছাড়াও, গবেষণায় অংশগ্রহণকারী কর্মীরা বাড়তি সময় ধরে কাজ করতে বাধ্য হওয়া বা উৎসবকালীন ছুটির অনুপস্থিতিসহ অন্যান্য চ্যালেঞ্জও উল্লেখ করেন।

৫২ শতাংশ কর্মী জানান, দক্ষতা এবং অভিজ্ঞতার অভাব– তাদের কাজের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলেছে। ৪২ শতাংশ প্রবাসী কর্মী তাদের সমস্যা নিয়ে আলোচনা করার জন্য উপযুক্ত ব্যক্তি বা সংস্থা থাকার অভাব অনুভব করেছেন বলে জানান, এবং ৩২ শতাংশ কর্মী নিজেদের দুর্ভোগের জন্য শিক্ষাগত যোগ্যতার অভাবকে দায়ী করেন।

কর্মপরিবেশ উন্নতির জন্য রিক্রুটিং এজেন্সি এবং বিদেশি সরকারের কাছ থেকে সহায়তা দরকার বলে জানিয়েছেন ১৬ শতাংশ বাংলাদেশী কর্মী, কিন্তু তারা কোনো সাহায্য পাননি। ১২ শতাংশ কর্মী গন্তব্যের দেশগুলোতে থাকা বাংলাদেশের দূতাবাস থেকে কোনো সহায়তা না পাওয়ার কথাও তুলে ধরেছেন।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-র তথ্যমতে, এই বছরের ডিসেম্বরের আগপর্যন্ত বাংলাদেশ থেকে ১২ লাখ ৪৬ হাজার কর্মী বিদেশে গেছেন। গত বছরে যান ১১ লাখ ৩৫ হাজার কর্মী।  এরমধ্যে দক্ষ কর্মী গেছেন ২৫ শতাংশ এবং স্বল্প-দক্ষ কর্মী গেছেন ৫০ শতাংশ।বাংলাদেশ থেকে কম দক্ষ কর্মী অভিবাসনের হার– গত বছরের তুলনায় এ বছর প্রায় ২৩ শতাংশ কমে ৬ লাখ ২৬ হাজারে দাঁড়িয়েছে।

সবশেষ বার্ষিক শ্রম অভিবাসন প্রতিবেদনে- প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পরামর্শ দিয়েছে, নতুন গন্তব্যের দেশে পাঠানোর আগে কাজের জন্য নির্দিষ্ট ভাষা এবং সংস্কৃতিতে দক্ষতা অর্জন করলে কর্মীরা আরও উপকৃত হবেন।

সারাদেশে ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিচালনা করে বিএমইটি। এরমধ্যে কিছু  প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন ভাষা শিক্ষার কোর্স রয়েছে। যেমন ৩২টি কেন্দ্রে ছয় মাসের জাপানি ভাষা শিক্ষা দেওয়া হয়। ১৬টি টিটিসি দিচ্ছে চার মাসের কোরিয় ভাষার প্রশিক্ষণ। ৮টি কেন্দ্রে দুই মাসের ইংরেজি শিক্ষার কোর্স রয়েছে। এবং তিনটি কেন্দ্রে তিন মাসের চীনা ভাষা শিক্ষা দেওয়া হচ্ছে।

কুমিল্লা টিটিসির প্রিন্সিপাল মো. কামরুজ্জামান বলেন,‘আমাদের জাপানি ও কোরিয়ান ভাষার কোর্স আছে। তবে সরাসরি আরবি ভাষা প্রশিক্ষণ না দিলেও– ড্রাইভিং কোর্স এবং হাউস কিপিং কোর্সে আরবি শেখানো হয়। বর্তমানে মধ্যপ্রাচ্যগামী নারী কর্মীদেরকে দুই মাসের আবাসিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যেখানে আরবি ভাষা শেখানোর ব্যবস্থা আছে।’

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বেসরকারি প্রতিষ্ঠানের ভাষা শিক্ষার কোর্স রয়েছে।

তবে নারী কর্মীদের আরবি ভাষার প্রশিক্ষণ সম্পর্কে অভিবাসন বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. সাইয়েদা রোজানা রশিদ বলেন, ‘প্রশিক্ষণ কেন্দ্রে যেভাবে ভাষাগুলো শিখানো হয়, দেখা যায় বিদেশে যাওয়ার পরে সেখানকার সাথে এখানে শেখা শব্দ বা উচ্চারণ মেলে না। এই ট্রেনিংটা আরো প্র্যাকটিকালভাবে দিতে হবে, যেখানে কাজের পরিবেশের বাস্তবিক পরিবেশে কথাবার্তার চর্চা থাকবে। এতে প্রশিক্ষণের কার্যকারিতা অনেক বেড়ে যাবে।’

 

সূত্র: টিবিএসনিউজ

 

এফএস/

ShareTweet
Previous Post

পরিচয় মিলেছে সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির

Next Post

বরিশালে যাচ্ছেন শেখ হাসিনা

Related Posts

bdnews bangla
প্রধান খবর

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

জার্মানিফেরত জাকির হোসেনের পরিবারের সন্ধানে সহযোগিতা কামনা
প্রধান খবর ২

জার্মানিফেরত জাকির হোসেনের পরিবারের সন্ধানে সহযোগিতা কামনা

একটি ফিরিয়ে দেওয়া গল্প থেকে দক্ষিণ এশিয়ার কণ্ঠস্বর
প্রবাস বিশেষ

একটি ফিরিয়ে দেওয়া গল্প থেকে দক্ষিণ এশিয়ার কণ্ঠস্বর

bdnews bangla
প্রবাস

রেসিডেন্সি পারমিট নিয়ে সুখবর দিলো সৌদি সরকার

bdnews bangla
নির্বাচিত খবর

আগস্টেই আসছে প্রবাসী কার্ড, মিলবে ১০ বিশেষ সুবিধা

bdnews bangla
প্রধান খবর ২

চলতি মাসেই চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে যেসব সুবিধা

Next Post
বরিশালে যাচ্ছেন শেখ হাসিনা

বরিশালে যাচ্ছেন শেখ হাসিনা

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

সোমবার থেকে নতুন রুটে চলবে মহানগর এক্সপ্রেস

সোমবার থেকে নতুন রুটে চলবে মহানগর এক্সপ্রেস

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, দুজনকে আটক করেছে পুলিশ

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, দুজনকে আটক করেছে পুলিশ

আল-আকসা মসজিদের খতিবকে গ্রেপ্তার ইসরায়েলি বাহিনীর

আল-আকসা মসজিদের খতিবকে গ্রেপ্তার ইসরায়েলি বাহিনীর

পশ্চিম তীরে পূর্ণ অবরোধের ঘোষণা নেতানিয়াহুর

পশ্চিম তীরে পূর্ণ অবরোধের ঘোষণা নেতানিয়াহুর

সৌদি আরবে আটকা ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী

সৌদি আরবে আটকা ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist