অক্টোবরে ভারতে ম্যাচ খেলতে আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দল। এর আগে রতভা ও বাংলাদেশের মাঠ পরিদর্শন করেছেন সিবিএফ পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। গুঞ্জন উঠেছে, ভারতের পলাদের বাংশেও একটি ম্যাচ খেলতে চায় সেলেসাওরা।
এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও মুখ খুলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুক হক। তার মতে, ব্রাজিল আসলে আমাদের জন্য সেরা অর্জন হবে। তবে এটির মাধ্যমে দেশের ফুটবল বদলে যাবে এটা বলা যাবে না।
মঙ্গলবার (২৫ আগস্ট) বক্সিং ফেডারেশনে কোচে-স ট্রেনিংয়ের সনদ প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।
ক্রীড়া মন্ত্রী বলেন, ব্রাজিল দল বাংলাদেশে আসার প্রক্রিয়াটি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। এটি নিয়ে এখনও বিস্তারিত আলোচনা হয়নি এবং তারা সত্যিই আসবে কি না, সে বিষয়ে ক্লিয়ার কোনো মেসেজ নেই।
তিনি বলেন, ব্রাজিল যদি বাংলাদেশে এসে আমাদের জাতীয় দলের সাথে একটি ম্যাচ খেলে, তবে তা বাংলাদেশের মানুষের জন্য এবং কোটি ভক্তের জন্য একটি বড় অর্জনের বিষয় হবে। বিশ্বকাপের সময় বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়, সেই স্বপ্নেরই একটি প্রতিফলন হবে এটি। দেশের মানুষ এতে অত্যন্ত আনন্দিত হবে।
দেশের ফুটবলের পরিবর্তন নিয়ে আমিনুল হক বলেন, ব্রাজিল এসে খেলে গেলেই যে আমাদের ফুটবলের গতি, প্রকৃতি হঠান বদলে যাবে, তেমনটা আমি মনে করি না। ফুটবলের সার্বিক উন্নয়নের জন্য আমাদের একটি নির্দিষ্ট স্ট্রাকচার বা কাঠামোর প্রয়োজন, যার ওপর ভিত্তি করে বাফুফে ও বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে কাজ করে যাচ্ছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা সফর করে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করেন। তারা সম্ভাব্য প্রীতি ম্যাচ আয়োজন বা নিরপেক্ষ ভেন্যু হিসেবে অনুশীলনের বিষয়ে বাফুফের সঙ্গে আলোচনা করেন।
এস আই/














Discussion about this post