শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

মৃত্যুর মুখে দাঁড়িয়েও বিশ্বকাপ ফুটবলের খেলা দেখছে গাজাবাসী

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
বুধবার, ১৭ জুন, ৫:৫৭ অপরাহ্ণ
বিভাগ - প্রবাস খেলা
0 0
A A
মৃত্যুর মুখে দাঁড়িয়েও বিশ্বকাপ ফুটবলের খেলা দেখছে গাজাবাসী
Share on FacebookShare on Twitter

সব হারিয়েও বিশ্বকাপ ফুটবলের আনন্দ ছুঁয়ে দেখার চেষ্টা করছে গাজার বাসিন্দারা। যুদ্ধ তাদের সবকিছু কেড়ে নিতে পেরেছে, কিন্তু কেড়ে নিতে পারেনি ফুটবলের প্রতি ভালোবাসা। ধ্বংসস্তূপের মাঝেই বিশ্বমঞ্চের খেলা দেখছে বাস্তুচ্যুত গাজাবাসী।

২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার পর গাজায় ইসরাইলের দুই বছরব্যাপী সামরিক অভিযানে গাজার বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ২০২৫ সালের অক্টোবরে একটি যুদ্ধবিরতি চুক্তি হওয়া সত্ত্বেও ইসরাইল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। এত কষ্টের মাঝেও খেলা দেখা, হাসা বা সাধারণ জীবনযাপনের চেষ্টা করা তাদের কাছে যেন এক ধরণের নীরব প্রতিরোধ।

মঙ্গলবার (১৬ জুন) এক প্রতিবেদনে গাজার ফুটবলপ্রেমিদের চিত্র তুলে ধরে সংবাদমাধ্যম রয়টার্স। যেখানে বলা হয়, গত শনিবার কাতার বনাম সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচটি যখন শুরু হতে যাচ্ছিল, তখন ৩৮ বছর বয়সী আরাউই তার পুরনো ‘গাজা স্পোর্টস ক্লাব’-এর জার্সি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় জেতা মেডেলগুলো পরে তৈরি হচ্ছিলেন। ইসরায়েলি সামরিক অভিযানের কারণে বাস্তুচ্যুত গাজাবাসীদের জন্য আশ্রয়শিবিরে পরিণত হওয়া একটি স্কুলের অন্ধকার ঘরে বসে ল্যাপটপের আলোয় বন্ধুদের নিয়ে খেলা দেখার চেষ্টা করছিলেন তিনি।

গাজা সিটির ‘রয়্যাল ক্যাফে’-র মালিক আলা বাবিল। তিনি তার ক্যাফেতে দুটি বিকল্প বিদ্যুৎ লাইন এবং একটি ব্যাকআপ ব্যাটারির ব্যবস্থা করেছেন। মধ্যরাতের পর যখন জ্বালানি চালিত জেনারেটরগুলো বন্ধ হয়ে যায়, তখনও যেন গভীর রাতের ম্যাচগুলো নির্বিঘ্নে দেখানো যায়, সেজন্যই তার এই আপ্রাণ চেষ্টা।

বিশ্বকাপ বা যেকোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে যখন মরক্কো, মিশর, আলজেরিয়া বা তিউনিসিয়ার মতো কোনো আরব দেশ খেলে, তখন গাজাবাসীদের উদ্দীপনা বহুগুণ বেড়ে যায়। শুধু খেলা দেখাই নয়, গাজার বিভিন্ন শরণার্থী শিবিরে ধ্বংসস্তূপের মাঝেই ছোট ছোট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন সাহায্য সংস্থা ও স্থানীয় ভলান্টিয়াররা শিশুদের মানসিক চাপ কমাতে খেলার ব্যবস্থা করে দিচ্ছেন। ধ্বংসস্তূপের মাঝেই শিশুদের ফুটবল খেলার এই দৃশ্য নজর কাড়ছে বিশ্ববাসীর।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের মিডিয়া অফিসার মুস্তাফা সিয়াম বলেন, “ফিলিস্তিনিদের খেলাধুলাকে প্রধান লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। গাজার ক্রীড়া অবকাঠামো এবং ক্রীড়াবিদদের ওপর হামলা চালানো হয়েছে। এবারের যুদ্ধটি আগের যেকোনো সময়ের চেয়ে সবচেয়ে তীব্র, ভয়াবহ এবং দীর্ঘস্থায়ী। আমরা এমন এক ধ্বংসযজ্ঞের কথা বলছি যেখানে বড়-ছোট স্টেডিয়াম, ক্লাব, ইনডোর হল এবং স্পোর্টস একাডেমিসহ প্রায় ২৮৫টি ক্রীড়া অবকাঠামোকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেই সাথে আমাদের এক হাজারেরও বেশি অ্যাথলেট ও ক্রীড়াবিদ শাহাদাত বরণ করেছেন।”

ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্যমতে, ২০২৩ সাল থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইসরায়েলের হামলায় নিহত ৭৩,০০০ ফিলিস্তিনির মধ্যে প্রায় ১,০০০ জন ক্রীড়াবিদ ছিলেন। তাদের মধ্যে শিশু ও অপেশাদার খেলোয়াড় থেকে শুরু করে রেফারি ও পেশাদার অ্যাথলেটও রয়েছেন।

মনোবিজ্ঞানীদের মতে, যখন মানুষ দীর্ঘসময় ধরে তীব্র আতঙ্ক এবং ট্রমার মধ্যে থাকে, তখন মস্তিষ্ক একটু স্বস্তির জন্য ‘এসকেপিজম’ বা সাময়িক মুক্তির পথ খোঁজে। ফুটবল ম্যাচ দেখা গাজার মানুষের জন্য ঠিক তেমনই একটি মাধ্যম। বোমা, ড্রোন আর ক্ষুধার নির্মম বাস্তবতাকে ভুলে গিয়ে ৯০ মিনিটের জন্য হলেও এক চেনা দুনিয়ায় হারিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে ফুটবল বিশ্বকাপ।

এম এইচ/ 

ShareTweet
Previous Post

কাবার গিলাফে আধুনিকতার ছোঁয়া দেয়া কে এই বাংলাদেশি বংশোদ্ভূত মুখতার?

Next Post

ইরানকে ‘গর্ব ও সম্মানের প্রতীক’ আখ্যা দিল হিজবুল্লাহ

Related Posts

bdnews bangla
প্রবাস খেলা

চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

বাংলাদেশের বিশ্বজয়ের মাঠে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি
নির্বাচিত খবর

বাংলাদেশের বিশ্বজয়ের মাঠে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

মেসির অবসরের পরই রোনালদোকে ‘সর্বকালের সেরা’ ঘোষণা
প্রবাস খেলা

মেসির অবসরের পরই রোনালদোকে ‘সর্বকালের সেরা’ ঘোষণা

bdnews bangla
প্রবাস খেলা

মেসিকে ধন্যবাদ জানিয়ে ইনফান্তিনো, ‘অবিস্মরণীয় সব স্মৃতির জন্য কৃতজ্ঞ’

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির
প্রধান খবর

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

ফিফা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন দুই আর্জেন্টাইন
প্রবাস খেলা

ফিফা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন দুই আর্জেন্টাইন

Next Post
ইরানকে ‘গর্ব ও সম্মানের প্রতীক’ আখ্যা দিল হিজবুল্লাহ

ইরানকে ‘গর্ব ও সম্মানের প্রতীক’ আখ্যা দিল হিজবুল্লাহ

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

পাকিস্তানে নতুন ক্ষমতাধর পদে আসিম মুনির

পাকিস্তানে নতুন ক্ষমতাধর পদে আসিম মুনির

গাজা ফিলিস্তিন ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ, এর মালিক ফিলিস্তিনের জনগণ: চীন

গাজা ফিলিস্তিন ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ, এর মালিক ফিলিস্তিনের জনগণ: চীন

জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

bdnews bangla

জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই

bdnews bangla

‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায়

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist