শনিবার, ১৩ জুন, ২০২৬
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

মৌসুমের শুরুতে পুরোনো সেই বার্সার দেখা মিলছে

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
রবিবার, ১ সেপ্টেম্বর, ১১:২৩ পূর্বাহ্ণ
বিভাগ - প্রবাস খেলা
0 0
A A
bdnews bangla

মৌসুমের শুরুতে পুরোনো সেই বার্সার দেখা মিলছে

Share on FacebookShare on Twitter

ফুটবলের সৌন্দর্য গোল। আর রিয়াল ভায়াদোলিদকে নিয়ে সেই খেলাই মেতে উঠে বার্সেলোনা। একের পর এক গোলে তৈরি হয়েছে নতুন রেকর্ড। স্প্যানিশ লা লিগায় রিয়াল ভায়াদোলিদকে ৭-০ গোলে বিধ্বস্ত করে রিয়াল মাদ্রিদকে সতর্ক করল বার্সেলোনা।

নিজেদের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে রেকর্ড গড়া ম্যাচে হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। স্কোর শিটে নাম তুলেছেন রবার্ট লেভানদোভস্কি, দানি ওলমো, জুলস কুন্দে এবং ফেরান তোরেস। গোল না পেলেও অ্যাসিস্টে নতুন রেকর্ড গড়েছেন লামিনে ইয়ামাল।

বড় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করলো বার্সা। লিগের চার ম্যাচের সবগুলোতে জিতে ১২ পয়েন্ট কাতালানদের। আর ৩ ম্যাচে ১ জয় আর ২ ড্রতে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমে রিয়াল মাদ্রিদ। তবে এখনো মৌসুমের প্রায় পুরোটাই বাকি। ঘটতে পারে অনেক কিছু। গত মৌসুমে শিরোপাহীন বার্সার বড় জয়, নিঃসন্দেহে রিয়ালের জন্য সতর্কতাই।

যদিও ম্যাচে প্রথম গোল পেতে বার্সাকে অপেক্ষা করতে হয় ২০ মিনিট। ডিফেন্ডার পাউ কুবারসির কাছ থেকে পাওয়া বলে গোল করেন রাফিনিয়া। এর চার মিনিট পরে গোল ব্যবধান দ্বিতীয় করেন লেভানদোভস্কি। প্রথমার্ধের শেষ দিকে স্কোর সিটে নাম তোলেন কুন্দে।

দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে নিজের দ্বিতীয় আর দলের চতুর্থ গোলটি করেন রাফিনিয়া। আর ৮ মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এটি তার প্রথম হ্যাটট্রিক। আর লা লিগায় এটি ছিল ইয়ামালের অষ্টম অ্যাসিস্ট। এতে নতুন এক রেকর্ডে নাম লেখান স্প্যানিশ তারকা।

এ পর্যন্ত লা লিগায় ৪২ ম্যাচে ১৪ গোল (৬ গোল ও ৮ অ্যাসিস্ট) যুক্ত ইয়ামাল। একুশ শতকে অনূর্ধ্ব-১৮ ফুটবলারদের মধ্যে এমন কীর্তি নেই আর কারও। ৮২ মিনিটে গোল পান তরুণ তুর্কি ওলমো। এর তিন মিনিট পর গোল পান তোরেসও। সব মিলিয়ে প্রতিপক্ষের পোস্টে ১১ শট লক্ষ্যে রেখে ৭ গোল আদায় করে নেয় বার্সা। এর আগে সর্বশেষ ২০১৪ সালে ৭ গোলে জয় পেয়েছিল বার্সেলোনা, প্রতিপক্ষ ছিল ওসাসুনা।

২০১৬ সালে লা লিগায় পেয়েছিল এরচেয়ে বড় জয়। সেবার দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ৮-০ গোলের জয় পায় স্প্যানিশ জায়ান্টরা।

এ ইউ/ 

ShareTweet
Previous Post

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৫

Next Post

হোটেল ইন্টারকন্টিনেন্টাল নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদ

Related Posts

bdnews bangla
দেশজুড়ে

গোপালগঞ্জে মোড়ের নাম পরিবর্তন করে রাখা হলো ‘ব্রাজিল মোড়’

bdnews bangla
প্রবাস খেলা

৩৩০০ ফুটের পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‌্যালি

bdnews bangla
প্রবাস খেলা

অনলাইনে যেভাবে দেখবেন ফুটবল বিশ্বকাপের খেলা

bdnews bangla
প্রবাস খেলা

বিশ্বকাপের মঞ্চ কাঁপালেন ‘নকল’ শাকিরা?

bdnews bangla
প্রবাস খেলা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কার্ডের ছড়াছড়ি, তুমুল উত্তেজনা ছাপিয়ে জয় মেক্সিকোর

গ্যালারি থেকে বাজে আচরণ হলে খেলা বর্জন করবে ইরান!
প্রবাস খেলা

গ্যালারি থেকে বাজে আচরণ হলে খেলা বর্জন করবে ইরান!

Next Post
bd news bangla

হোটেল ইন্টারকন্টিনেন্টাল নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদ

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ছাড়ে ট্রাম্পের সম্মতি

ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ছাড়ে ট্রাম্পের সম্মতি

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

‘বিশ্ব শিগগিরই ইরানের বিজয়ের প্রতিধ্বনি শুনবে’

‘বিশ্ব শিগগিরই ইরানের বিজয়ের প্রতিধ্বনি শুনবে’

ধেয়ে আসছে বৃষ্টিবলয়, ভারী বৃষ্টির আশঙ্কা

ধেয়ে আসছে বৃষ্টিবলয়, ভারী বৃষ্টির আশঙ্কা

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist