লংমার্চের মতো কর্মসূচি না করে সরকারকে সময় দিতে বিরোধীদলকে আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর সোয়ারীঘাটে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আব্দুস সালাম বলেন, জনগণের দুর্ভোগ না বাড়িয়ে পাশে থাকুন। পুরাতন স্বৈরাচারকে ফিরে আসার পথ তৈরি না করে বর্জ্য পরিষ্কারে সিটি করপোরেশনকে সহযোগিতার করেন।
বর্জ্য থেকে বিদ্যুৎ, গ্যাস ও ডিজেল উৎপাদনের পরিকল্পনা রয়েছে বলেও জানান দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক।
তিনি বলেন, ঢাকার চারপাশের নদীগুলোকে নৌ চলাচলের উপযোগী করতে কাজ চলছে।
এস আই/














Discussion about this post