ঢালিউড বাদশাহ শাকিব খান ও ভারতীয় অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনীত রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমাটির মুক্তি উপলক্ষ্যে রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার (১২ জুন) এই অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা থেকে বাংলাদেশে এসেছিলেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাকিব খানসহ আরো অভিনয়শিল্পী এবং কলাকুশলীরা।
আরও পড়ুনঃ ঈদযাত্রায় ফিটনেসবিহীন গাড়ি চালালেই ব্যবস্থা : আইজিপি
এ সময় শাকিবের প্রশংসা করতে গিয়ে মিমি চক্রবর্তী বলেন, আমরা যখন শুট করছিলাম তখন প্রচন্ড গরম ছিল। শাকিব সুট পরেছিল। এমন অবস্থাতে একবারও ওর মুখ থেকে উফ বলতে শুনিনি। মিমি বলেন, একজন ভালো কো-স্টারের সাথে কাজ করতে আসলেই ভালো লাগে। কাজের ক্ষেত্রে শাকিবের ডেডিকেশন আছে বলেই আজকে সে আপনাদের সবার প্রিয়। এ অভিনেত্রী আরো বলেন, ‘আমরা সকলে মিলে খুব মিষ্টি একটা প্রজেক্ট তৈরি করেছি। তাই আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। পাশে থাকবেন হৃদয়ে জায়গা দেবেন। যেন আগামী দিনগুলোতে আরও ভালো ছবি উপহার দিতে পারি।’উল্লেখ্য, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসভিএফ।
শাকিব খান, মিমি চক্রবর্তী, এছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, মিশা সওদাগর প্রমুখ। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প। রায়হান রাফী ও শাকিব খান জুটি ঢালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছেন। আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।














Discussion about this post