মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

সংবাদ উপস্থাপনায় বড় টিপ ও একপাশে ওড়নায় নিষেধাজ্ঞা

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
সোমবার, ২৫ মে, ২:৫৪ অপরাহ্ণ
বিভাগ - বাংলাদেশ
0 0
A A
সংবাদ উপস্থাপনায় বড় টিপ ও একপাশে ওড়নায় নিষেধাজ্ঞা
Share on FacebookShare on Twitter

সংবাদ উপস্থাপকদের জন্য সম্প্রতি ‘ড্রেস কোড’ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছিল বাংলাদেশ বেতার। এ নিয়ে শুরু হয়েছে নানান আলোচনা-সমালোচনা। তবে সমালোচনার মুখে শেষ পর্যন্ত কর্তৃপক্ষ আগের নির্দেশনা প্রত্যাহার করে নতুন অফিস আদেশ জারি করেছে। এখন প্রশ্ন উঠেছে, বেতারের অনুষ্ঠানে ড্রেস কোডের প্রয়োজন কী।

সম্প্রতি বাংলাদেশ বেতারের বার্তা বিভাগের উপমহাপরিচালক তানিয়া নাজনীন সই করা এক অফিস আদেশে ফেসবুক লাইভে সংবাদ বুলেটিন প্রচারের ক্ষেত্রে নারী ও পুরুষ উপস্থাপকদের জন্য নির্দিষ্ট পোশাকবিধি অনুসরণের নির্দেশ দেওয়া হয়। নির্দেশনায় নারী সংবাদ উপস্থাপকদের ওড়নাসহ ফুলহাতা সাদামাটা সালোয়ার-কামিজ বা শাড়ি পরতে বলা হয়। একইসঙ্গে কপালে বড় টিপ পরা ও একপাশে ওড়না রাখার বিষয়ে নিষেধাজ্ঞার কথা উল্লেখ ছিল।

অন্যদিকে পুরুষ উপস্থাপকদের ফুলহাতা শার্ট ও টাই পরার নির্দেশ দেওয়া হয়। তবে উৎসব বা পার্বণে পাঞ্জাবি পরার অনুমতি থাকলেও টি-শার্ট ও গেঞ্জি পরা যাবে না বলে জানানো হয়েছিল।

বিষয়টি প্রকাশ্যে আসার পর আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকেই এই নির্দেশনাকে ব্যক্তিস্বাধীনতা ও সাংস্কৃতিক চর্চার ওপর অযাচিত হস্তক্ষেপ হিসেবে আখ্যা দেন। পরে বেতারের বার্তা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক মুহাম্মদ শরীফুল কাদের গণমাধ্যমকে বলেন, শালীনতা বজায় রাখার জন্যই বিষয়টি বলা হয়েছিল। তবে ভাষাগত কিছু ত্রুটি থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

‘ড্রেস কোড’ নিয়ে মূল সমালোচনাটা উঠলেও কেউ কেউ বলছেন, বেতার একটি ‘শ্রুতিনির্ভর’ মাধ্যম, আর টেলিভিশন ‘দৃশ্যনির্ভর’। তাই দুই মাধ্যমের উপস্থাপনা সংস্কৃতিও আলাদা। রেডিওতে শ্রোতা উপস্থাপকের পোশাক, চেহারা বা মেকআপ দেখেন না। তারা শোনেন কণ্ঠ, ভাষা, আবেগ, রসবোধ ও উপস্থাপনার ধরন। ফলে দক্ষতার কেন্দ্র থাকে ভয়েস পারফরম্যান্সে, বাহ্যিক উপস্থিতি নয়।

বিশেষ করে এফএম রেডিও সংস্কৃতিতে আরজে-রা বন্ধুসুলভ, প্রাণবন্ত ও ‘ঘরের মানুষের মতো’ ইমেজ তৈরি করেন। ফলে কর্মপরিবেশও তুলনামূলকভাবে কম আনুষ্ঠানিক হয়। তারপরও বাংলা বেতারে কেন ‘ড্রেস কোড’ দিতে হলো।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকাসহ দেশে বেতার স্টেশন আছে ১৪টি। এসব কেন্দ্র থেকে বেতার তরঙ্গের পাশাপাশি বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও অনুষ্ঠান সম্প্রচারিত হয়।

ফেসবুক পেজগুলোর গত কয়েকদিনের অনুষ্ঠান বিশ্লেষণ করে দেখা গেছে, বাংলাদেশ বেতার ময়মনসিংহ থেকে নিয়মিতই হারানো দিনের গানের অনুষ্ঠান ‘সোনালী সুর’, কৃষি বিষয়ক ফোন ইন অনুষ্ঠান ‘কৃষির কথা’; বাংলাদেশ বেতার, রংপুর থেকে কৃষিজীবীদের জন্য ফোন-ইন অনুষ্ঠান ‘ক্ষেতে খামারে’, খেলা বিষয়ক অনুষ্ঠান ‘মাঠে ময়দানে’, স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ‘আপনার স্বাস্থ্য’; বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ থেকে শ্রোতাদের অনুরোধের গান নিয়ে অনুষ্ঠান ‘আমার প্রিয় গান’ এবং বাংলাদেশ বেতার, কুমিল্লা থেকে কৃষিবিষয়ক ফোন ইন অনুষ্ঠান ‘সুজলা সুফলা’ নিয়মিতই সম্প্রচার হচ্ছে। এসব অনুষ্ঠানে উপস্থাপক ও অতিথিরা অংশ নিচ্ছেন।

আর এসব অনুষ্ঠান উপস্থাপনার জন্যই এই অফিস আদেশ জারি করে বাংলাদেশ বেতার।

এম এইচ/ 

ShareTweet
Previous Post

ভাগিনার হাতে মামী খুন!

Next Post

১৮০০ টাকা বাঁচাতে ৯ বন্ধু উঠেছিলেন ট্রাকে, দুর্ঘটনায় পথে হারালেন প্রাণ

Related Posts

কারা মহাপরিদর্শক হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর
জাতীয়

কারা মহাপরিদর্শক হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

bdnews bangla
বাংলাদেশ

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত

বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
নির্বাচিত খবর

বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

বসতঘরের পেছনে ফুলের টবে গাঁজা চাষ, আটক ১
বাংলাদেশ

বসতঘরের পেছনে ফুলের টবে গাঁজা চাষ, আটক ১

নরসিংদী থেকে লোক ভাড়া করে এনে ব্রাহ্মণবাড়িয়ায় মারামারি, আহত ১০
বাংলাদেশ

নরসিংদী থেকে লোক ভাড়া করে এনে ব্রাহ্মণবাড়িয়ায় মারামারি, আহত ১০

bdnews bangla
প্রধান খবর

শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ

Next Post
১৮০০ টাকা বাঁচাতে ৯ বন্ধু উঠেছিলেন ট্রাকে, দুর্ঘটনায় পথে হারালেন প্রাণ

১৮০০ টাকা বাঁচাতে ৯ বন্ধু উঠেছিলেন ট্রাকে, দুর্ঘটনায় পথে হারালেন প্রাণ

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

‘নভেম্বরে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী’, শুনে হাসলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘নভেম্বরে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী’, শুনে হাসলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২২ অক্টোবরের ছুটি অনুমোদন মন্ত্রিসভায়, পূজায় টানা ৫ দিনের ছুটি

২২ অক্টোবরের ছুটি অনুমোদন মন্ত্রিসভায়, পূজায় টানা ৫ দিনের ছুটি

এক টাকার মাস্টার: প্রাতিষ্ঠানিক শিক্ষক না হয়েও লুৎফর রহমান পাচ্ছেন অবসরভাতা

এক টাকার মাস্টার: প্রাতিষ্ঠানিক শিক্ষক না হয়েও লুৎফর রহমান পাচ্ছেন অবসরভাতা

আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন

আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন

বাংলাদেশি ভেবে দুজনকে বিএসএফের গুলি, পরে জানা গেল তারা ভারতীয় নাগরিক

বাংলাদেশি ভেবে দুজনকে বিএসএফের গুলি, পরে জানা গেল তারা ভারতীয় নাগরিক

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist