কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) রাতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
পুলিশ জানায়,শেখ হাসিনার রায়ের খবরে রাতে আনন্দ মিছিল বের করে উপজেলা বিএনপি। মিছিলটি মিঠামইন বাজার থেকে কামালপুর গ্রাম অভিমুখে অগ্রসর হলে উপজেলা বিএনপির সদস্য ও জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আলমগীর শিকদারের নেতৃত্বে ২০-২৫ জন কর্মী সাবেক রাষ্ট্রপতির বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর করে। এ সময় উপজেলা যুবলীগ নেতা মো. পাভেল হোসেনের বাড়িতেও ঢিল ছোড়া হয়। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
এম এইচ/














Discussion about this post