ব্রিটিশ রয়্যাল নেভির যুদ্ধজাহাজ এইচএমএস ড্রাগনকে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌচলাচলের জন্য উন্মুক্ত রাখতে গঠিত বহুজাতিক মিশনে অংশ নিতে তারা এই যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে প্রেস অ্যাসোসিয়েশন সংবাদ সংস্থা।
মুখপাত্র বলেন, “আমরা নিশ্চিত করছি, এইচএমএস ড্রাগনকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হবে, যাতে পরিস্থিতি অনুকূল হলে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলোকে সুরক্ষা দিতে ভবিষ্যৎ বহুজাতিক মিশনে দ্রুত অংশ নেওয়ার জন্য এটি আগে থেকেই প্রস্তুত থাকতে পারে।”
তিনি আরও বলেন, “এইচএমএস ড্রাগনকে আগে থেকেই অবস্থান নিতে পাঠানো সতর্কতামূলক পরিকল্পনার অংশ। এর মাধ্যমে যুক্তরাজ্য, ফ্রান্সের সঙ্গে যৌথ নেতৃত্বে গঠিত বহুজাতিক জোটের সদস্য হিসেবে, পরিস্থিতি অনুকূল হলে প্রণালিটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত থাকবে।”
এইচএমএস ড্রাগনকে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে পাঠানো হচ্ছে, যেখানে এটি সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ ঘাঁটিগুলোর নিরাপত্তা দায়িত্ব পালন করছিল।
এস আই/














Discussion about this post