সোমবার, ৩ আগস্ট, ২০২৬
১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

১৫০ বছর পর লাইব্রেরিতে বই ফেরত, জরিমানা ২৪ লাখ টাকা

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
শনিবার, ১ আগস্ট, ১১:৫৫ পূর্বাহ্ণ
বিভাগ - এশিয়া
0 0
A A
bdnews bangla

১৫০ বছর পর লাইব্রেরিতে বই ফেরত, জরিমানা ২৪ লাখ টাকা

Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়ার একটি পাবলিক লাইব্রেরি থেকে প্রায় ১৫০ বছর আগে ধার নেওয়া একটি বই অবশেষে লাইব্রেরিতে ফিরিয়ে দেওয়া হয়েছে।

১৮৫৮ সালে প্রকাশিত “Antiquities of Athens” নামের বইটি গত সপ্তাহে সমুদ্র উপকূলীয় শহর কিয়ামার লাইব্রেরিতে জমা দেন এক ব্যক্তি। বাড়ি সংস্কারের সময় একটি বন্ধ ফায়ারপ্লেসের ইটের ভেতরে লুকানো চায়ের কাঠের বাক্স থেকে তিনি বইটি উদ্ধার করেন।

কিয়ামা লাইব্রেরির ব্যবস্থাপক মিশেল হাডসন জানান, বইটি সময়মতো ফেরত না দেওয়ার জরিমানা বর্তমান মূল্য অনুযায়ী প্রায় ১৮ লাখ ৭০ হাজার ভারতীয় রুপি (প্রায় ২৮ হাজার অস্ট্রেলীয় ডলার) হতে পারে, যা বাংলাদশি টাকায় প্রায় ২৪ লাখ টাকা।

লাইব্রেরি প্রতিষ্ঠার সময়কার নিয়ম অনুযায়ী বইটির ভেতরে ছাপানো প্রতি সপ্তাহে তিন পেনি হারে বিলম্ব ফি এবং মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে এই হিসাব করা হয়েছে।

অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া সাক্ষাৎকারে হাডসন বলেন, “এত পুরোনো কোনো বই আগে কখনো আমাদের লাইব্রেরিতে ফেরত আসেনি।” তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসরণ করা বিভিন্ন লাইব্রেরিতে সাধারণত ৩০ বা ৪০ বছর বিলম্বে বই ফেরত আসার ঘটনা দেখা যায়, যা বেশিরভাগ ক্ষেত্রেই মৃত ব্যক্তির সম্পত্তি গুছানোর সময় পাওয়া যায়।

তবে বইটি কে ধার নিয়েছিলেন, তা আর জানা সম্ভব নয়। কারণ, ১৮৭০-এর দশকে কোন ব্যক্তি কখন কোন বই নিয়েছিলেন—সেসব তথ্য সংরক্ষিত থাকা লাইব্রেরির ধার রেজিস্টারটি হারিয়ে গেছে।

হাডসনের ভাষায়, “দুর্ভাগ্যজনকভাবে আমাদের গুরুত্বপূর্ণ একটি সংযোগ হারিয়ে গেছে। বইটিতে এমন কোনো তথ্য নেই, যা থেকে শেষবার এটি কে নিয়েছিলেন তা জানা যায়।”

লাইব্রেরির তৎকালীন নিয়ম অনুযায়ী, নতুন বই ধার নেওয়ার আগে আগের বই ফেরত দিয়ে সব বকেয়া পরিশোধ করতে হতো। এছাড়া যে পরিবারে অন্তত ছয়জন সদস্য পড়তে জানেন বলে পরিচিত ছিলেন, শুধু সেই পরিবারই সর্বোচ্চ তিনটি বই ধার নিতে পারত। মদ্যপ অবস্থায় কেউ লাইব্রেরিতে এলে তাকে বই দেওয়া হতো না।

চিমনির পাশে দীর্ঘদিন পড়ে থাকায় বইটি পানির সংস্পর্শে এসে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি ছিল লাইব্রেরির প্রাথমিক প্রায় এক হাজার বইয়ের সংগ্রহের ৫০৬ নম্বর বই। মিশেল হাডসনের ধারণা, লাইব্রেরি প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যেই বইটি হারিয়ে গিয়েছিল।

বর্তমানে বইটি কিয়ামা লাইব্রেরির স্থানীয় ইতিহাস সংগ্রহশালায় প্রদর্শনের জন্য সংরক্ষণ করা হবে। এ প্রসঙ্গে হাডসন বলেন, “এবার আর বইটি কাউকে ধার দেওয়া হবে না। আমরা চাই না, এটি ফেরত পেতে আবার ১৫০ বছর অপেক্ষা করতে হোক।”

সূত্র: এনডিটিভি

এ ইউ/ 

ShareTweet
Previous Post

আলজেরিয়ায় বাস খাদে পড়ে প্রাণ গেলো ২৭ জনের

Next Post

মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ঘিরে রেখেছে পুলিশ

Related Posts

bdnews bangla
এশিয়া

বাংলাদেশের জন্য আসিয়ানের দরজা বন্ধ, কারণ জানালেন মহাসচিব

আবারও মোদির বাসভবন অভিমুখে পদযাত্রার ঘোষণা
এশিয়া

আবারও মোদির বাসভবন অভিমুখে পদযাত্রার ঘোষণা

‘বাংলাদেশ থেকে ভারতে আসা কোনো হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান অনুপ্রবেশকারী নন’
এশিয়া

‘বাংলাদেশ থেকে ভারতে আসা কোনো হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান অনুপ্রবেশকারী নন’

bdnews bangla
এশিয়া

অবৈধ ভিজিট পাস বাতিল করল মালয়েশিয়া, বিপাকে প্রবাসী কর্মীরা

আমাকে ও আমার প্রয়াত মাকে গালি দেওয়া হয়েছে: নরেন্দ্র মোদি
এশিয়া

আমাকে ও আমার প্রয়াত মাকে গালি দেওয়া হয়েছে: নরেন্দ্র মোদি

বেলুচিস্তানে খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩৫
এশিয়া

বেলুচিস্তানে খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩৫

Next Post
bdnews bangla

মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ঘিরে রেখেছে পুলিশ

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

২ মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

২ মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

জুলাই মাসে রেমিট্যান্স এলো প্রায় ৩৫ হাজার ১৬১ কোটি টাকা

জুলাই মাসে রেমিট্যান্স এলো প্রায় ৩৫ হাজার ১৬১ কোটি টাকা

সংঘাতে না জড়াতে সৌদিকে সতর্ক করল ইরান

সংঘাতে না জড়াতে সৌদিকে সতর্ক করল ইরান

ইরান যাওয়ার পথে মরুভূমিতে প্রাণ গেল ১৯ আফগানের

ইরান যাওয়ার পথে মরুভূমিতে প্রাণ গেল ১৯ আফগানের

‘সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন না’

‘সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন না’

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist