সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
বুধবার, ২২ এপ্রিল, ৫:৩৮ অপরাহ্ণ
বিভাগ - প্রধান খবর
0 0
A A
অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী
Share on FacebookShare on Twitter

জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে একগুচ্ছ জনকল্যাণমূলক ও সময়োপযোগী পরিবর্তনের ঘোষণা নিয়ে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনার এক স্পষ্ট চিত্র তুলে ধরেন সরকারপ্রধান।

অব্যবহৃত সরকারি ভবনগুলোকে জনসেবায় রূপান্তর, কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং জনপ্রতিনিধিদের বিলাসিতা কমানোর মতো সাহসী সিদ্ধান্তগুলোর মাধ্যমে এক নতুন ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্যসেবার মানোন্নয়নের ওপর। আরবান এলাকায় পড়ে থাকা সরকারি ২০০টি বহুতল ভবন দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, যা কোনো কাজেই আসছে না। স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে এই ভবনগুলোকে দ্রুততম সময়ের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাতে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আগামী দুই মাসের মধ্যেই এসব ভবনকে আধুনিক হাসপাতাল ও মাতৃসদন ক্লিনিকে রূপান্তর করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য খাতের সংকট মোকাবিলায় তিনি আরও জানান, বিগত সময়ে হামের টিকা আমদানিতে যে অবহেলা করা হয়েছিল, তা কাটাতে বর্তমান সরকার ইউনিসেফের সঙ্গে কাজ করছে। দ্রুততম সময়ে প্রায় দুই কোটি শিশুকে এই টিকার আওতায় আনা হবে এবং কিট সংকট নিরসনেও দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কৃষিখাতে প্রযুক্তির ছোঁয়া লাগাতে বড় উদ্যোগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, উৎপাদন বাড়ানোর লক্ষ্যে পর্যায়ক্রমে দেশের ২ কোটি ৭৫ লাখ কৃষককে বিশেষ কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে একজন কৃষক একসাথে ১০টি জরুরি সেবা পাবেন, যার ফলে কৃষি প্রণোদনা বা সহায়তার জন্য তাকে আর দীর্ঘ পথ পাড়ি দিয়ে জেলা শহরে যেতে হবে না। আধুনিক সেচ ব্যবস্থা নিশ্চিতে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের যে মহাপরিকল্পনা সরকারের রয়েছে, তা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি। কৃষকদের জন্য যন্ত্রপাতিতে ভর্তুকি, ন্যানো সারের ব্যবহার এবং আধুনিক কোল্ডস্টোরেজ স্থাপনের মাধ্যমে কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করার পরিকল্পনাও রয়েছে সরকারের।

সংসদ সদস্যদের বিলাসিতা পরিহারের ক্ষেত্রে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট ঘোষণা করেছেন, এখন থেকে কোনো সংসদ সদস্য ট্যাক্স-ফ্রি গাড়ি কিংবা সরকারি প্লট সুবিধা আর নেবেন না। ব্যক্তিগত মালিকানার পরিবর্তে সরকারি কার্যপরিচালনার জন্য প্রয়োজনে সরকারি গাড়ি ব্যবহার করা যাবে, তবে তা ব্যক্তিগত সম্পদ হিসেবে গণ্য হবে না। সংসদ সদস্যদের গাড়ি রক্ষণাবেক্ষণ বাবদ বর্তমানে যে ৭০ হাজার টাকা ভাতা রয়েছে, সেটিই বহাল থাকবে।

শিশুদের জন্য সুখবর হিসেবে চলতি অর্থবছরে ২ লাখ শিশুকে বিনা মূল্যে স্কুল ড্রেস, পাটের ব্যাগ ও জুতা প্রদানের কর্মসূচি নেওয়া হয়েছে। উন্নয়নের এই যাত্রায় আইনের শাসন, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সাথে সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টাকারী সিন্ডিকেট বা ডিলারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি তার অনড় অবস্থানের কথা সংসদকে অবহিত করেন।

এম এইচ/ 

ShareTweet
Previous Post

হরমুজে তিনটি জাহাজে হামলা, দুটি জব্দ করার দাবি আইআরজিসির

Next Post

কোলে মৃত শিশু: ভাইরাল হওয়া ছবির ব্যক্তি শিশুটির বাবা নয়

Related Posts

bdnews bangla
প্রধান খবর

মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, অনিশ্চয়তায় প্রবাসীরা
প্রধান খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, অনিশ্চয়তায় প্রবাসীরা

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২
প্রধান খবর

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২

bdnews bangla
দেশজুড়ে

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

চট্টগ্রামের কর্ণফুলীতে লরি-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪
দেশজুড়ে

চট্টগ্রামের কর্ণফুলীতে লরি-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৬
প্রধান খবর

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৬

Next Post
কোলে মৃত শিশু: ভাইরাল হওয়া ছবির ব্যক্তি শিশুটির বাবা নয়

কোলে মৃত শিশু: ভাইরাল হওয়া ছবির ব্যক্তি শিশুটির বাবা নয়

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

bdnews bangla

মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর

bdnews bangla

সাকিবের বাড়িতে চলছে সংস্কারকাজ, দেশে ফেরা নিয়ে আলোচনা

bdnews bangla

ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর

এশার নামাজ পড়ে যান মুসল্লিরা, ফজরে গিয়ে দেখেন ‘মসজিদ নেই’

এশার নামাজ পড়ে যান মুসল্লিরা, ফজরে গিয়ে দেখেন ‘মসজিদ নেই’

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, অনিশ্চয়তায় প্রবাসীরা

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, অনিশ্চয়তায় প্রবাসীরা

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist