বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে দুধ দিয়ে গোসল যুবকের

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
শনিবার, ১০ মে, ৫:০৫ অপরাহ্ণ
বিভাগ - বাংলাদেশ
0 0
A A
bdnews bangla

অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে দুধ দিয়ে গোসল যুবকের

Share on FacebookShare on Twitter

অনলাইন জুয়ার ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছেন কুষ্টিয়ার কুমারখালীর যুবক সাগর হোসেন। একসময় মোটরসাইকেলের শোরুম, আধাপাকা বিলাসবহুল বাড়ি এবং স্বচ্ছল জীবনের ছিল তার। তবে মাত্র এক বছরের ব্যবধানে অনলাইনভিত্তিক জুয়া ‘ওয়ান এক্স বেট’ ও ‘গ্লোরি ক্যাসিনো’ খেলতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি।

এমন সর্বনাশা জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ও তওবা করার উদ্দেশ্যে তিনি জনসম্মুখে দুধ দিয়ে গোসল করেন।

শুক্রবার (৯ মে) সন্ধ্যায় কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের গোলাবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সাগর হোসেন পান্টি এলাকার মো. চাঁদ আলীর ছেলে। তার ওই ‘তওবার গোসল’-এর ১ মিনিট ৫৫ সেকেন্ডের ভিডিও রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, স্থানীয় কয়েকজন সাগরের মাথায় প্লাস্টিকের মগ ও বোতল দিয়ে দুধ ঢালছেন। তাকে ঘিরে রয়েছে উৎসুক জনতা। সাগর বলছেন, আমার ছিল বিলাসিতার জীবন। পান্টিতে একটা মোটরসাইকেলের শোরুম ছিল। খুব শখ করে একটা বাড়ি করেছিলাম। মোবাইলের জুয়া খেলে সব হারিয়ে ফেলেছি। আপনারা শিক্ষা নেন জুয়া খেলবেন না। অসৎ পথে কেউ বড়লোক হতে পারে না।

তিনি আরও বলেন, দেহ শরীর সব নষ্ট করে ফেলেছি। আত্মহত্যার পথ বেছে নিয়েছিলাম। তিনটি মেয়ে সন্তান আছে, তাদের মুখের দিকে তাকিয়ে তওবা করেছি। আর কোনোদিন মোবাইলে জুয়া খেলব না।

ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা যায়, পান্টি বাজার সংলগ্ন সাগরের বিক্রি হওয়া আধাপাকা বাড়িটি। পাকা প্রাচীর ঘেরা বাড়ির লোহার কেচিগেট এখনও অক্ষত। ভিতরে সাজানো-গোছানো কক্ষ, তবে নেই খাট-বিছানা বা আসবাবপত্র। সেখানে ভিড় করেছেন বহু মানুষ।

সাগর হোসেন বলেন, মাত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছি। সৎ পথে আয় করেই পরিবার গড়েছি। মাসে ৪০-৭০ হাজার টাকা পর্যন্ত আয় হতো। কিন্তু জুয়া আমাকে শেষ করে দিয়েছে। ২১ লাখ টাকায় বাড়ি, ১৫ লাখ টাকায় শোরুম বিক্রি করেও এখনো সাড়ে তিন লাখ টাকা দেনা রয়েছে।

তিনি জানান, শুরুতে ব্যবসা বন্ধ করে ধারদেনা ও সুদে টাকা নিয়ে জুয়া খেলতেন। একপর্যায়ে সবকিছু বিক্রি করেও দেনা শোধ করতে পারেননি। আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

সাগরের স্ত্রী কনা খাতুন বলেন, জুয়ার কারণে বাড়ি-গাড়ি, গহনা, আসবাবপত্র সবকিছুই হারিয়েছি। এখন যে বাড়িটি বিক্রি করে দিয়েছি, তার ক্রেতা দয়া করে থাকতে দিয়েছেন। আমি চাই, জুয়ার বিরুদ্ধে সরকার যেন কঠোর ব্যবস্থা নেয়।

পান্টি বাজারের রাসেল কম্পিউটার দোকানের মালিক রাসেল হোসেন বলেন, সাগরের আগে শোরুম ছিল, ভালো গাড়ি ছিল। এখন সে ফকির। দুধ দিয়ে গোসল করে সে আজ সবার সামনে তওবা করেছে।

সাগরের প্রতিবেশী রাশিদুল ইসলাম বলেন, আমরা ১০ কেজি দুধ দিয়ে গোসল করিয়ে তাকে তওবা করিয়েছি, যেন আর কেউ এমন ভুল না করে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়েছি। তবে লিখিত অভিযোগ পেলে অনলাইন জুয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এস এইচ/

ShareTweet
Previous Post

লঞ্চে তরুণীদের প্রকাশ্যে মারধর করা যুবক বললেন, ‘ভাই হিসেবে মেরেছি’

Next Post

ভারতের ৩২ বিমানবন্দরে প্লেন চলাচল বন্ধ ঘোষণা

Related Posts

চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিনবয় গ্রেপ্তার
বাংলাদেশ

চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিনবয় গ্রেপ্তার

bdnews bangla
বাংলাদেশ

জুলাই যোদ্ধার কাছে চাঁদা দাবি ও মারধর, জুলাই ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলা

পদ্মা সেতু থেকে নামার সময় উল্টে গেল যাত্রীবাহী বাস
বাংলাদেশ

পদ্মা সেতু থেকে নামার সময় উল্টে গেল যাত্রীবাহী বাস

এনএসআইয়ের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
আইন-বিচার

এনএসআইয়ের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

টাঙ্গাইলে একাধিক শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক
বাংলাদেশ

টাঙ্গাইলে একাধিক শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

স্কুল-কলেজে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে না শিক্ষার্থীরা
প্রবাস শিক্ষা

স্কুল-কলেজে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে না শিক্ষার্থীরা

Next Post
bdnews bangla

ভারতের ৩২ বিমানবন্দরে প্লেন চলাচল বন্ধ ঘোষণা

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫

ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫

ইরানের তেলবাহী দুটি ট্যাংকার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের তেলবাহী দুটি ট্যাংকার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

হরমুজ প্রণালিতে ফের সৌদির তেলবাহী ২ ট্যাংকারে হামলা

হরমুজ প্রণালিতে ফের সৌদির তেলবাহী ২ ট্যাংকারে হামলা

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist