রবিবার, ৯ আগস্ট, ২০২৬
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

অভিনয় ছেড়ে ধর্মীয় জীবনে মনোযোগী হাসান মাসুদ

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
রবিবার, ৯ আগস্ট, ৫:১৫ অপরাহ্ণ
বিভাগ - প্রবাস বিনোদন
0 0
A A
অভিনয় ছেড়ে ধর্মীয় জীবনে মনোযোগী হাসান মাসুদ
Share on FacebookShare on Twitter

হজ পালনের পর নিজের জীবনে বড় পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন অভিনেতা, পরিচালক ও লেখক হাসান মাসুদ। দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে থাকা এই অভিনেতা জানিয়েছেন, এখন নিয়মিত অভিনয় করেন না। কেবল বিজ্ঞাপনের কাজ পেলে তাতে যুক্ত হন।

সম্প্রতি একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বর্তমান জীবন ও অভিনয় থেকে দূরে সরে যাওয়ার কারণ জানান হাসান মাসুদ।

তিনি বলেন, আমি নিজেকে আসলে একটু গুটিয়ে নিয়েছি। আমি এখন আর অভিনয় করি না। একটা পরিবর্তন এসেছে আমার জীবনে। সেই কারণেই এখন শুধুমাত্র বিজ্ঞাপনের কাজ পেলে করি, না হলে করি না। একটু ভাববাদী হয়ে গিয়েছি। মানে ধার্মিক হয়ে গিয়েছি।

নিজের ধর্মীয় জীবনের পরিবর্তন প্রসঙ্গে হাসান মাসুদ জানান, সম্প্রতি তিনি হজ পালন করেছেন। এ কারণে মক্কা ও মদিনায় ৪১ দিন ছিলেন। তবে তার এই পরিবর্তন হজ পালনেরও আগে থেকে শুরু হয়েছে বলে জানান তিনি।

হাসান মাসুদ বলেন, আমি এবার হজ করেছি। যে কারণে ৪১ দিন ছিলাম ওখানে, মক্কা-মদিনায়। তবে আসলে আমার পরিবর্তনটা এসেছে আরও আগে থেকে। এখন পুরোপুরিই আমি পরিবর্তিত, সেটা বলতে পারেন।

একসময় প্রচুর বই পড়লেও এখন আর বই পড়েন না হাসান মাসুদ। অতিরিক্ত বই পড়ার কারণে একসময় নিজেকে অনেকটা যন্ত্রের মতো মনে হতো বলে জানান তিনি।

তার ভাষায়, বই পড়ার অধ্যায়টা আমার অনেক আগে শেষ হয়ে গেছে। আমি এত বেশি পড়েছি যে শেষের দিকে আমি যন্ত্রের মতো হয়ে গিয়েছিলাম। আমার ভেতরে কোনো ভাবাবেগ কাজ করত না।

এরপর নিজের সংগ্রহে থাকা প্রায় ১২০০ বই নীলক্ষেতে বিক্রি করে দেন তিনি। হাসান মাসুদ জানান, বইগুলো খুব কম দামে বিক্রি করেছিলেন। এরপর থেকে আর বই পড়েন না।

উল্লেখ্য, ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দেন হাসান মাসুদ। সাত বছর পর ১৯৯২ সালে ক্যাপ্টেন পদে অবসর নেন তিনি। এরপর সাংবাদিকতায় যুক্ত হন।

প্রথমে দ্য নিউ নেশনে কাজ করেন। পরে ১৯৯৫ সালে দ্য ডেইলি স্টারে ক্রীড়া প্রতিবেদক হিসেবে যোগ দেন। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিবিসি বাংলার সংবাদদাতা হিসেবেও দায়িত্ব পালন করেন।

সাংবাদিকতার পাশাপাশি অভিনয়েও নিজের জায়গা তৈরি করেন হাসান মাসুদ। মোস্তফা সরয়ার ফারুকীর ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে ২০০৩ সালে বড় পর্দায় তার অভিষেক হয়। এরপর মেড ইন বাংলাদেশসহ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

এছাড়া হাউসফুল, ট্যাক্সি ড্রাইভার, এফডিসি, বউ, খুনসুটি, গ্র্যাজুয়েট, রঙের দুনিয়া, আমাদের সংসার, গণি সাহেবের শেষ কিছুদিন ও বাতাসের ঘরসহ বিভিন্ন নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন।

অভিনয়ের পাশাপাশি সংগীতের সঙ্গেও যুক্ত ছিলেন হাসান মাসুদ। ব্যাচেলর চলচ্চিত্রের আজকে না হয় ভালোবাসো গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ২০০৬ সালের ভালোবাসা দিবসে প্রকাশিত হয় তার প্রথম গানের অ্যালবাম হৃদয়ঘটিত।

ক্যারিয়ারের নানা অধ্যায় পেরিয়ে বর্তমানে অভিনয় থেকে অনেকটাই দূরে রয়েছেন হাসান মাসুদ। ধর্মীয় জীবন ও নিজের মতো করে সময় কাটানোতেই এখন বেশি মনোযোগী এই অভিনেতা।

 

এস আই/

ShareTweet
Previous Post

যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ‘পুরোপুরি ব্যর্থ’: ইরানি জেনারেল হাসান

Next Post

মানিকগঞ্জে শহীদ মিনারে ঝুলছিল কিশোরের মরদেহ

Related Posts

bdnews bangla
প্রধান খবর

সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার
প্রবাস বিনোদন

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

bdnews bangla
প্রবাস বিনোদন

ভারত যদি আমার মা হয়, পাকিস্তান হলো মাসি

দৃষ্টিপ্রতিবন্ধী মুকলেসুরের পাশে দাঁড়াবেন খায়রুল বাসার
প্রবাস বিনোদন

দৃষ্টিপ্রতিবন্ধী মুকলেসুরের পাশে দাঁড়াবেন খায়রুল বাসার

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা মান্দানা
প্রবাস বিনোদন

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা মান্দানা

আজ জাতীয় লিপস্টিক দিবস
প্রবাস বিনোদন

আজ জাতীয় লিপস্টিক দিবস

Next Post
মানিকগঞ্জে শহীদ মিনারে ঝুলছিল কিশোরের মরদেহ

মানিকগঞ্জে শহীদ মিনারে ঝুলছিল কিশোরের মরদেহ

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

নগ্ন হয়ে প্রবেশ করতে হয় যে রেস্তোরাঁয়

নগ্ন হয়ে প্রবেশ করতে হয় যে রেস্তোরাঁয়

দেশে শান্তি-শৃঙ্খলা নষ্টকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে শান্তি-শৃঙ্খলা নষ্টকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

bdnews bangla

হেফাজতে ইসলাম আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

মানিকগঞ্জে শহীদ মিনারে ঝুলছিল কিশোরের মরদেহ

মানিকগঞ্জে শহীদ মিনারে ঝুলছিল কিশোরের মরদেহ

অভিনয় ছেড়ে ধর্মীয় জীবনে মনোযোগী হাসান মাসুদ

অভিনয় ছেড়ে ধর্মীয় জীবনে মনোযোগী হাসান মাসুদ

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist