শনিবার, ২০ জুন, ২০২৬
৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

অভিবাসন আইনে বড় পরিবর্তনে একমত ইইউ

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ১:২১ অপরাহ্ণ
বিভাগ - ইউরোপ
0 0
A A
অভিবাসন আইনে বড় পরিবর্তনে একমত ইইউ
Share on FacebookShare on Twitter

গত বুধবার আশ্রয়প্রার্থী এবং অভিবাসীদের পরিচালনার বিষয়ে জোটের আইনগুলোতে একটি বড় সংশোধন আনতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো এবং ইউরোপীয় পার্লামেন্ট। তবে মানবাধিকার গোষ্ঠীগুলো নতুন এই চুক্তিকে আখ্যা দিয়েছে একটি ‘নিষ্ঠুর আইনি ব্যবস্থা’ হিসেবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অক্সফাম, কারিতাস এবং সেভ দ্য চিলড্রেনের মতো অভিবাসীদের বিষয়ে কাজ করা বেশ কয়েকটি সংস্থাও এই সংস্কারের নিন্দা জানিয়েছে। সংস্থাগুলো বলছে, এটি একটি ‘‘অকার্যকর’’ এবং ‘‘নিষ্ঠুর ব্যবস্থা’’ তৈরি করবে । সি-ওয়াচ রেসকিউ এক বিবৃতিতে বলেছে, ‘‘আজকের সিদ্ধান্তের মাধ্যমে একটি জীবনও রক্ষা পাবে না। এই চুক্তিটি একটি ঐতিহাসিক ব্যর্থতা এবং ইউরোপের ডানপন্থি দলগুলোর কাছে নতজানু হওয়ার প্রমাণ।’’ এই বিবৃতির বক্তব্যকে অন্য বেশ কিছু দাতব্য প্রতিষ্ঠান সমর্থন দিয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। বেশ কিছু রক্ষণশীল আইনপ্রণেতা চুক্তিটিকে ‘‘ঐতিহাসিক’’ হিসাবে বর্ণনা করেছেন। তবে বামপন্থি রাজনীতিবিদরা এই সংস্কারে ইতিবাচক কিছু দেখছেন না।

ফরাসি পার্লামেন্টে বিতর্কিত অভিবাসন বিল অনুমোদন পাওয়ার কাছাকাছি সময়েই ইইউ অভিবাসন সংস্কার চুক্তিটিও অনুমোদন পায়। ফরাসি বিলটিতেও নির্দিষ্ট কিছু অভিবাসীকে দ্রুত প্রত্যাবাসনে কঠোর নিয়ম রাখা রয়েছে। বামপন্থি আইন প্রণেতা এবং অভিবাসী অধিকার সংস্থাগুলো এই তীব্র সমালোচনা করেছে।

ইউরোপীয় গ্রিনস-এর সদস্য জার্মান ইইউ আইনপ্রণেতা ডামিয়ান ব্যোসেলাগার বলেন, ‘‘আলোচনাকারীরা আশ্রয় চাওয়ার অধিকারকে খর্ব করতে সম্মত হয়েছেন।’’ তিনি বলেন, ‘‘এই নতুন ব্যবস্থাটি আমাদের সীমান্তে কারাগার স্থাপনের বিষয়টি নিশ্চিত করবে এবং এটি কখনই মেনে নেয়া উচিত নয়।’’ ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট মার্গারিটিস শিনাস এই চুক্তিকে একটি ‘ব্রেকথ্রু’ হিসাবে উল্লেখ করেছেন।

এ দিকে ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এই চুক্তিকে একটি ‘ঐতিহাসিক চুক্তি’ হিসাবে উল্লেখ করেছেন।

কিন্তু জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ্পো গ্রান্ডিও এই চুক্তির প্রশংসা করেছেন। এক্স-এ নিজের শেয়ার করা মন্তব্যে চুক্তিটিকে ‘খুব ইতিবাচক পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন তিনি। জার্মানিও এই চুক্তিকে স্বাগত জানিয়েছে। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎস বলেছেন, এই চুক্তি ‘‘জার্মানিসহ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত অন্য দেশগুলোকে বোঝা থেকে মুক্তি দেবে।’’ জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক চুক্তিটিকে ‘‘জরুরি এবং দীর্ঘদিনের প্রয়োজন’’ বলে উল্লেখ করেছেন।

তবে তিনি স্বীকার করেছেন, চুক্তিতে জার্মানির সকল উদ্বেগের সমাধান করা হয়নি। তিনি জানান, বার্লিন চেয়েছিল, ‘‘সীমান্তে প্রক্রিয়াকরণ থেকে সকল শিশু এবং পরিবারগুলোকে ছাড় দেয়া হোক।’’ ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি এই চুক্তিতে স্বস্তি প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘‘চুক্তিটির অনুমোদন ইউরোপ এবং ইতালির জন্য একটি বড় সাফল্য। একটি সুষম সমাধান নিশ্চিত করার জন্য ইতালি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেছে, যাতে অভিবাসী চাপের সম্মুখীন হওয়া ইইউ সীমান্তের দেশগুলো যাতে একা বোধ না করে।’’

গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস চুক্তিতে তার “সন্তুষ্টি’’ জানিয়েছেন। তিনি বলেছেন, অভিবাসন নীতি পরিবর্তনে এথেন্সের আহ্বানের ‘‘একটি গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া’’ ছিল এই চুক্তি।

এদিকে কয়েক বছর ধরেই ডেনমার্কের সোশ্যাল-ডেমোক্র্যাট সরকার অভিবাসনের ক্ষেত্রে কঠোর নীতি অনুসরণ করছে। ৬০ লাখ মানুষের ডেনমার্কে ২০২৩ সালের জুলাই মাসে মাত্র ১৮০ জন অভিবাসী আশ্রয়ের আবেদন করেছিলেন। অন্যদিকে, ফেডারেল অফিস ফর মাইগ্রেশন অ্যান্ড রিফিউজিস এর তথ্য অনুসারে সাড়ে আট কোটি মানুষের জার্মানিতে আশ্রয় আবেদনকারীর সংখ্যা ছিল ২৫ হাজার ১৬৫ জন। ডেনমার্কের নীতিতে অভিবাসীদের সামাজিক সুবিধা অনেক কম।

এদিকে হাঙ্গেরি চুক্তি দৃঢ়ভাবে প্রত্যাখ্যানের কথা জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পিতার সিয়ার্তো বলেছেন, ‘‘আমরা এই অভিবাসন চুক্তিকে সবচেয়ে জোরালো ভাষায় প্রত্যাখ্যান করছি। আমরা আমাদের ইচ্ছার বিরুদ্ধে কাউকে প্রবেশ করতে দেব না। ব্রাসেলস বা অন্য কোথাও থেকে কেউ আমাদের বলতে পারবে না যে আমরা কাকে প্রবেশ করতে দিতে পারি। এই অবস্থানের জন্য আমাদের শাস্তি দেয়ার ব্যাপারটিকেও আমরা কঠোরভাবে প্রত্যাখ্যান করি।’’

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ্পো গ্রান্ডিও এই চুক্তির প্রশংসা করেছেন। এক্স-এ নিজের শেয়ার করা মন্তব্যে চুক্তিটিকে ‘খুব ইতিবাচক পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন তিনি। চুক্তিটির লক্ষ্য হচ্ছে ইউরোপীয় ইউনিয়নে অনিয়মিত অভিবাসনের পরিমাণ কমানো।

এই সংস্কারের মধ্যে রয়েছে অনিয়মিত অভিবাসীদের দ্রুত যাচাই করা, সীমান্তে আটককেন্দ্র তৈরি করা এবং আবেদন প্রত্যাখ্যাত হওয়া আশ্রয়প্রার্থীদের দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা করা। ইউরোপের দক্ষিণের দেশগুলোর ওপর চাপ কমানোর জন্য একটি প্রক্রিয়াও নতুন চুক্তিতে রয়েছে। এই প্রক্রিয়ার অধীনে কিছু আশ্রয়প্রার্থীকে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশে স্থানান্তর করা হবে। যেসব দেশ আশ্রয়প্রার্থীদের নিতে অস্বীকৃতি জানাবে, তাদের আর্থিক বা কাঠামোগত অবদান রাখতে হবে।

নতুন ব্যবস্থায় ইউরোপের সীমান্তে অবস্থিত নয়, এমন দেশকে ৩০ হাজার আশ্রয় আবেদন নিতে হবে। তাতে রাজি না হলে ইউরোপীয় ইউনিয়নের একটি তহবিলে অন্তত মাথাপিছু ২০ হাজার ইউরো জমা দিতে হবে, এই বছর নভেম্বরের শেষ পর্যন্ত ইইউ সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স তিন লাখ ৫৫ হাজারেরও বেশি অনিয়মিত সীমান্ত পারাপারের ঘটনা নিবন্ধন করেছে। গত বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা ১৭ শতাংশ বেশি।

 

এ জেড কে/

ShareTweet
Previous Post

সীমাহীন দুর্ভোগের পর গ্রিসে প্রবাসীদের স্বস্তি

Next Post

দুবাই এবং আবুধাবির হোটেলে যেভাবে ফ্রি থাকা যাবে

Related Posts

রাশিয়ায় সবচেয়ে বড় হামলা ইউক্রেনের, রাজধানীতেই আঘাত হেনেছে ২০০ আকাশযান
ইউরোপ

রাশিয়ায় সবচেয়ে বড় হামলা ইউক্রেনের, রাজধানীতেই আঘাত হেনেছে ২০০ আকাশযান

bdnews bangla
ইউরোপ

লিবিয়া হয়ে অবৈধভাবে প্রবেশ করলে ফেরত পাঠাবে ইতালি

bdnews bangla
ইউরোপ

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

রাশিয়ার হামলায় একদিনে ইউক্রেনের ১৩ শতাধিক সেনা নিহত
ইউরোপ

রাশিয়ার হামলায় একদিনে ইউক্রেনের ১৩ শতাধিক সেনা নিহত

নেদারল্যান্ডসে মসজিদে হামলা, ভাঙচুরের পর করা হলো প্রস্রাব!
ইউরোপ

নেদারল্যান্ডসে মসজিদে হামলা, ভাঙচুরের পর করা হলো প্রস্রাব!

শিগগিরই নেতানিয়াহুকে উচিত শিক্ষা দেবে মুসলিম বিশ্ব: এরদোয়ান
ইউরোপ

শিগগিরই নেতানিয়াহুকে উচিত শিক্ষা দেবে মুসলিম বিশ্ব: এরদোয়ান

Next Post
দুবাই এবং আবুধাবির হোটেলে যেভাবে ফ্রি থাকা যাবে

দুবাই এবং আবুধাবির হোটেলে যেভাবে ফ্রি থাকা যাবে

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী

দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে আবারও অস্থিরতার শঙ্কা, হরমুজ বন্ধ করে দিলো ইরান

মধ্যপ্রাচ্যে আবারও অস্থিরতার শঙ্কা, হরমুজ বন্ধ করে দিলো ইরান

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

জুমার খুতবা ও ইমামতি করে প্রসংশায় ভাসছেন কুতুবদিয়ার ইউএনও

জুমার খুতবা ও ইমামতি করে প্রসংশায় ভাসছেন কুতুবদিয়ার ইউএনও

সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিয়ে সুসংবাদ

সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিয়ে সুসংবাদ

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist