মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

‘আমরা গ্রহের সবচেয়ে সফল দল, পরাজয়ও ইতিহাসের অংশ’

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
মঙ্গলবার, ৯ জুলাই, ১০:১০ অপরাহ্ণ
বিভাগ - প্রবাস খেলা
0 0
A A
‘আমরা গ্রহের সবচেয়ে সফল দল, পরাজয়ও ইতিহাসের অংশ’
Share on FacebookShare on Twitter

কোয়ার্টার ফাইনাল নামক এক বৃত্তে আটকে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সর্বশেষ কাতার বিশ্বকাপের পর এবারের কোপা আমেরিকায়ও তাদের বিদায় হয়ে গেছে কোয়ার্টার থেকে। তবে এবারের হারটা সেলেসাও ভক্তদের মনে হয়তো বড় ক্ষত–ই তৈরি করেছে। বিশেষত কাতার বিশ্বকাপের পর থেকে ব্রাজিল চেনা ছন্দের খোঁজে মরিয়া। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বেও নাজুক অবস্থানে (টেবিলের ছয় নম্বরে), কোপা থেকে বিদায় সেই তিক্ততা আরও বাড়িয়েছে।

এমন অবস্থায় ট্রল আর সমালোচনার পাত্রে পরিণত হয়েছে ব্রাজিলিয়ান ফুটবল। কেউ কেউ তো ফুটবলের সবচেয়ে অভিজাত দলটির শেষও দেখে ফেলেছে। দেশটির ফুটবলার ও সমর্থকদের মনে তৈরি হওয়া সেই ক্ষতে কিছুটা প্রলেপ দেওয়ার চেষ্টা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। ব্রাজিলের অতীত ইতিহাসের নানা উত্থান-পতনের গল্প স্মরণ করিয়ে দিয়ে সংস্থাটি আবারও জেগে ওঠার প্রেরণাদায়ী ভিডিও প্রকাশ করেছে।

ব্রাজিলে ফুটবল সংস্কৃতি অনেক মজবুত এবং কিংবদন্তির উত্থানও হয়েছে অসংখ্য। সিবিএফের প্রকাশিত ভিডিওতে পেলে-গারিঞ্চা থেকে শুরু করে কাফু, রবার্তো কার্লোস ও রোনালদো নাজারিওদের জয়ের মুহূর্ত তুলে ধরা হয়েছে। আবার দেখানো হয়েছে পরাজয়ের হতাশায় নিমগ্ন ফুটবলারদের অশ্রুসিক্ত দৃশ্যও। নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিও’র ক্যাপশনে লেখা হয়েছে– ‘এটাই প্রথমবার নয় যে তারা আমাদের শেষ ঘোষণা করে ফেলেছে, কিন্তু বিশ্বাস করুন, আমরা আবারও জিতব। এটাই ব্রাজিল।’

এরপর ভিডিওতে ব্রাজিল ফুটবলের উত্থান-পতনের দৃশ্যের পাশাপাশি ধারাবিবরণী চলতে থাকে। যেখানে বলা হয়, ‘আমরা এই গ্রহের সবচেয়ে সফল দল, কিন্তু পরাজয়ও আমাদের ইতিহাসের অংশ। আমরা যতবার জিতেছি, তার চেয়ে বেশি হেরেছি। এটা পরিসংখ্যান—আমরা ৫টি বিশ্বকাপ জিতেছি এবং হেরেছি ১৭টি। তারা আমাদের শেষ দেখে ফেলার আগেও এমন পরিস্থিতি পার করে এসেছি, এভাবে একবার নয়, বারবার।’

পরাজয়ই ব্রাজিলের ইতিহাস তৈরি করেছে বলেও মন্তব্য করা হয় ওই ভিডিওতে, ‘পরাজয়ই আমাদের ইতিহাস তৈরি করেছে। কিন্তু একটা বিষয় সব সময় মনে রাখতে হবে যে আমরা এখানে আগেও ছিলাম। তারা একাধিকবার আমাদের শেষ দেখে ফেলেছে। কিন্তু মানুষ দেখেছে কে ছড়ি ঘুরিয়েছে। এক, দুই…পাঁচবার।’

আজ হারলেও, আগামীকাল ব্রাজিলই ট্রফি জিতবে বলেও উচ্চারিত হয় দৃঢ় বাণী, ‘কীভাবে জেগে উঠতে হয়, ব্রাজিলিয়ানদের চেয়ে ভালো আর কেউ জানে না। ব্রাজিলের আছে তিনটি এস—সুপারাসাও (প্রত্যাবর্তন), সানগে (রক্ত) ও সুয়োর (ঘাম)। বল যতদিন গোল থাকবে, আমরা খেলাটিতে থাকব। মনে রেখো, এটাই ব্রাজিল। আমরা আজ হারছি, কিন্তু আগামীকাল ট্রফি আমাদের। আর বিশ্বাস করুন, আগামীকাল আমরাই জিতব।’

উল্লেখ্য, কোপার কোয়ার্টারে ব্রাজিল মুখোমুখি হয়েছিল শক্তিশালী উরুগুয়ের। যেখানে পুরো ৯০ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। পরে টাইব্রেকারে ব্রাজিল ৪-২ গোলের তিক্ত হার দেখে বিদায় নিশ্চিত করে। বিপরীতে সেমিফাইনালে পা রাখে উরুগুইয়ানরা।

এ এস/

ShareTweet
Previous Post

ব্রিটেনের নগর মন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক

Next Post

ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেফতার

Related Posts

অধিনায়ক তারেমি; ‘আমরা প্রতিটি ইরানির জন্য খেলি’
প্রবাস খেলা

অধিনায়ক তারেমি; ‘আমরা প্রতিটি ইরানির জন্য খেলি’

অবশেষে যুক্তরাষ্ট্রে পৌঁছাল ইরানের বিশ্বকাপ দল
প্রবাস খেলা

অবশেষে যুক্তরাষ্ট্রে পৌঁছাল ইরানের বিশ্বকাপ দল

গোল করেই মাঠে সিজদা, কেন উদযাপন করলেন না আয়ারি?
প্রবাস খেলা

গোল করেই মাঠে সিজদা, কেন উদযাপন করলেন না আয়ারি?

কুরাসাওকে ব্রাজিলের ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে দিলো জার্মানি
নির্বাচিত খবর

কুরাসাওকে ব্রাজিলের ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে দিলো জার্মানি

পল্টি মেরে ব্রাজিলের জার্সি পরে খেলা দেখলেন সাকিব
প্রবাস খেলা

পল্টি মেরে ব্রাজিলের জার্সি পরে খেলা দেখলেন সাকিব

কোনো বিশ্বকাপ না জিতেও মিসরের জার্সিতে সাত তারকা, ফিফার আপত্তি
প্রবাস খেলা

কোনো বিশ্বকাপ না জিতেও মিসরের জার্সিতে সাত তারকা, ফিফার আপত্তি

Next Post
ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেফতার

ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেফতার

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

bdnews bangla

বিয়ে করার জন্য বাধ্যতামূলক করা হবে ডিজিটাল জন্মসনদ

bdnews bangla

লিবিয়া হয়ে অবৈধভাবে প্রবেশ করলে ফেরত পাঠাবে ইতালি

bdnews bangla

সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

bdnews bangla

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি

bdnews bangla

সন্তানদের নামে ইউনিয়নের নাম, প্রতিমন্ত্রীর দাবি-অলৌকিক মিল

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist