শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

আমি নির্বাচিত না হলে ‘রক্তবন্যা’ বয়ে যাবে: ট্রাম্প

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
রবিবার, ১৭ মার্চ, ১২:৩১ অপরাহ্ণ
বিভাগ - আমেরিকা, প্রধান খবর
0 0
A A
আমি নির্বাচিত না হলে ‘রক্তবন্যা’ বয়ে যাবে: ট্রাম্প
Share on FacebookShare on Twitter

আমি নির্বাচিত না হলে রক্তগঙ্গা বইবে, ভেঙে যাবে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও মুখোমুখি হবেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এই দিনকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন’ বলে অবিহিত করে ট্রাম্প বলেন, ‘এ নির্বাচনে আমি হারলে রক্তগঙ্গা বইবে, ভেঙে যাবে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র।’

ওহাইয়ো অঙ্গরাজ্যে শনিবার (১৬ মার্চ) একটি নির্বাচনী সমাবেশে যুক্তরাষ্ট্রের মোটরগাড়ি শিল্পের ঝুঁকি নিয়ে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি। তবে এ বক্তব্য দিয়ে তিনি কী বোঝাতে চাইছেন, সেটি পরিষ্কার নয়।

রিপাবলিকান দলের মনোনয়ন নিশ্চিত করার একদিন পরেই ‘রক্তবন্যা’ বয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। ওহাইয়োর ভেন্ডালিয়ায় এক জনসভায় চীন মেক্সিকোতে গাড়ি উৎপাদন করে যুক্তরাষ্ট্রে বিক্রির পরিকল্পনা করছে উল্লেখ করে ট্রাম্প বলেন, আমি যদি নির্বাচিত হই তারা এই গাড়ি (যুক্তরাষ্ট্রে) বিক্রি করতে পারবে না।

তিনি বলেন, আমি যদি নির্বাচিত না হই এখানে রক্তবন্যা বয়ে যাবে, কিছু না হলেও এটা ঘটবে। (আর যদি নির্বাচিত হই) তারা (চীনারা) গাড়ি বিক্রি করতে পারবে না।

ট্রাম্পের বেফাঁস মন্তব্যের পর পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন তার মুখপাত্র ক্যারোলিন লেভিট। তিনি জানান, জো বাইডেনের নীতি আমেরিকায় অর্থনৈতিক দিক থেকে রক্তগঙ্গা বইয়ে দিয়েছে। ট্রাম্প তাই বলতে চেয়েছেন।

তবে ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বাইডেন। ট্রাম্পের এসব মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রেসিডেন্ট বাইডেনের প্রচার শিবির থেকে বিবৃতি দিয়ে ট্রাম্পের প্রতিহিংসাপরায়ণতা, হিংসার প্রতি আগ্রহ এবং চরমপন্থী আগ্রাসী নীতির সমালোচনা করা হয়েছে।

বাইডেনের মুখপাত্র একটি সভায় বলেন, ‘এটাই ট্রাম্পের আসল রূপ। তিনি ৭০ লাখের বেশি ভোটে হেরে যাওয়ার পর ভুল শুধরে নেওয়ার পরিবর্তে রাজনৈতিক হিংসার হুঁশিয়ারি দিয়ে চলেন।’

সেখানে রিপাবলিকান এ নেতাকে ২০২০ সালের নির্বাচনে একজন ‘পরাজিত ব্যক্তি’ হিসেবে উল্লেখ করে বলা হয়, সেই সময় রাজনৈতিক সহিংসতা নিয়ে তিনি তার হুমকি দ্বিগুণ করেছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে ট্রাম্প ও বাইডেন দুজনই চলতি মাসের শুরুর দিকে প্রাথমিক বাছাইয়ে (প্রাইমারি ও ককাস) নিজ নিজ দলের যথেষ্টসংখ্যক নিবন্ধিত ভোটারের সমর্থন পেয়েছেন। এ অবস্থায় এবারের নির্বাচনে রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টি থেকে এ দুজনই চূড়ান্ত প্রার্থী হবেন ও মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় নামবেন বলে মনে করা হচ্ছে।

টিবি/

ShareTweet
Previous Post

আমদানি ব্যয় বৃদ্ধিতেও মালয়েশিয়ার রমজানে চলছে অফারের ছড়াছড়ি

Next Post

জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ করল ভারত

Related Posts

৭৫ বছরে এক কর্মীকেও ছাঁটাই করেনি যে প্রতিষ্ঠান
আমেরিকা

৭৫ বছরে এক কর্মীকেও ছাঁটাই করেনি যে প্রতিষ্ঠান

ড. আব্দুল মঈনকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
জাতীয়

ড. আব্দুল মঈনকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি
প্রধান খবর

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি

ফিলাডেলফিয়া ম্যাগাজিনের ‘সেরা চিকিৎসক’ সম্মাননা পেলেন বাংলাদেশি ডা. জিয়াউদ্দিন
আমেরিকা

ফিলাডেলফিয়া ম্যাগাজিনের ‘সেরা চিকিৎসক’ সম্মাননা পেলেন বাংলাদেশি ডা. জিয়াউদ্দিন

মার্কিন কূটনীতিকদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
আমেরিকা

মার্কিন কূটনীতিকদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়

খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Next Post
জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ করল ভারত

জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ করল ভারত

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে আটকা ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী

সৌদি আরবে আটকা ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী

৭৫ বছরে এক কর্মীকেও ছাঁটাই করেনি যে প্রতিষ্ঠান

৭৫ বছরে এক কর্মীকেও ছাঁটাই করেনি যে প্রতিষ্ঠান

ড. আব্দুল মঈনকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ড. আব্দুল মঈনকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ কে এই আবু বকর

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ কে এই আবু বকর

ইউরোপের ৩ দেশ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপের ৩ দেশ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist