মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

ইউক্রেনে বড়দিনের তারিখ পরিবর্তন যে কারণে

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
শনিবার, ২৩ ডিসেম্বর, ৭:১৯ অপরাহ্ণ
বিভাগ - ইউরোপ, নির্বাচিত খবর
0 0
A A
ইউক্রেনে বড়দিনের তারিখ পরিবর্তন যে কারণে

এক শতকের মধ্যে প্রথমবারের মতো ২৫ ডিসেম্বর বড়দিন পালন করতে যাচ্ছে ইউক্রেন। ছবি: ইপিএ

Share on FacebookShare on Twitter

১৯১৭ সালের পর প্রথমবারের মত গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তারিখ ব্যবহার করে ২৫ ডিসেম্বর বড়দিন পালন করতে যাচ্ছে ইউক্রেন। দেশটিতে মস্কোর প্রভাব নির্মূল করার সর্বশেষ প্রচেষ্টা হিসেবে ইউক্রেন এই সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর)ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

যুদ্ধ হোক বা শান্তি—বড়দিন সবসময়ই আসে। তবে বছর ঘুরে ইউক্রেনে এই দিনটি এবার একটু তাড়াতাড়িই যেন আসছে। দেশটিতে এবার ২৫ ডিসেম্বর বড়দিন পালন করা হবে। ইউক্রেনের শত বছরের ইতিহাসে এবারই প্রথম এমন ঘটনা ঘটতে যাচ্ছে।

সাধারণত রীতি অনুযায়ী, জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে বড়দিন পালন করে থাকে ইউক্রেনীয়রা। এই ক্যালেন্ডারে বড়দিনের তারিখ ৭ জানুয়ারি। এই দিনে ইউক্রেনের সঙ্গে রাশিয়াও বড়দিন পালন করে। দেশটির সঙ্গে সাংস্কৃতিক এ মিল থাকায় চলতি বছর জুলিয়ান ক্যালেন্ডারের তারিখের পরিবর্তে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তারিখ ব্যবহার করে বড়দিন পালন করতে যাচ্ছে ইউক্রেন। গ্রেগরিয়ান ক্যালেন্ডার মূলত পশ্চিমারা ব্যবহার করেন।

পশ্চিমা গ্রেগরিয়ান ক্যালেন্ডারের ব্যবহারকে ইউরোপের সঙ্গে কিয়েভেরে এক সারিতে দাঁড়াবার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

চলতি বছর বড়দিন আগে থেকে শুরু হওয়ার ঘোষণার পর দেশটিতে ক্রিসমাসের প্রস্তুতিও তাই একটু আগেই শুরু হয়ে গেছে। বড়দিনকে সামনে রেখে ব্যস্ত হয়ে পড়েছে সাজসজ্জা প্রস্তুতকারী কারখানাগুলো।

কিয়েভের বাইরে ছোট একটি শহর ক্লাভদিভো-তারাসোভ। শহরটির একটি সাজসজ্জা কারখানার কর্মীদের সঙ্গে বড়দিন নিয়ে কথা বলেছেন বিবিসির প্রতিনিধিরা। পুরো সোভিয়েত ইউনিয়নকে সাজসজ্জার জিনিসপত্র সরবরাহকারী তিনটি সাজসজ্জার কারখানার মধ্যে একটি ছিল এই শহরে। বর্তমানে কারখানাটির বেহাল দশা।

কারখানার একজন কর্মচারী লিওকাদিয়া। ১৯৭৮ সাল থেকে এই প্রোডাকশন লাইনে কাজ করছেন তিনি। বিবিসিকে লিওকাদিয়া বলেন, ‘আমাদের অনেক লোক ছিল—এখন নেই।’ অনায়াসেই তিনি ডেস্কে লাগানো একটি গ্যাস বার্নার ব্যবহার করে কাচের বাবল ফোলান। এই শীতে একটি উষ্ণ অভ্যর্থনার উৎস এই বাবল।

বছরের পর বছর ধরে ধীরে ধীরে উৎপাদন কমতে থাকার পর ২০২২ সালে  সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছিল কারখানাটি। তখন ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু হয়। এর পরপরই এক মাসের জন্য  রুশ বাহিনীর দখলে চলে গিয়েছিল অঞ্চলটি।

হেনিয়া নামে আরেকজন কর্মী এই বাবলে হরেক রকমের ছবি আঁকার কাজ করেন। তিনি বিবিসিকে বলেন,‘ট্যাংকগুলো যখন রাস্তায় নেমেছিল এখানে তখন খুবই ভীতিকর পরিবেশ ছিল। আমরা বাইরে যেতে পারতাম না। আমাদের কাছে কোনও তথ্য ছিল না। যেন আমরা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম। এটা খুবই ভয়ংকর ছিল।’

তবে বর্তমানে কারখানটির মাত্র এক তৃতীয়াংশ কর্মী ফিরে কাজে ফিরেছেন। এতদসত্ত্বেও পুরো উদ্দমে এখনও সাজসজ্জার সরঞ্জাম তৈরি করা হচ্ছে। বড়দিনের উল্লাসের ছোট ছোট এই খুশির টুকরাগুলো খুব সাবধানে তৈরি করা হয়। পরে আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে সেগুলো সারা দেশে পৌঁছে যায়।

সূত্র: বিবিসি

 

এ জেড কে/

ShareTweet
Previous Post

প্রবাসী দিবস উদযাপনের উদ্যোগ দুবাই কনস্যুলেটের

Next Post

লোহিত সাগরে জাহাজে হামলায় ইরান জড়িত

Related Posts

bdnews bangla
ইউরোপ

লিবিয়া হয়ে অবৈধভাবে প্রবেশ করলে ফেরত পাঠাবে ইতালি

bdnews bangla
নির্বাচিত খবর

বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট নিয়ে সুখবর দিল আরব আমিরাত

bdnews bangla
ইউরোপ

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল ২ ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প
আমেরিকা

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল ২ ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

কুরাসাওকে ব্রাজিলের ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে দিলো জার্মানি
নির্বাচিত খবর

কুরাসাওকে ব্রাজিলের ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে দিলো জার্মানি

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, অস্বস্তিতে ইসরায়েল
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, অস্বস্তিতে ইসরায়েল

Next Post
লোহিত সাগরে জাহাজে হামলায় ইরান জড়িত

লোহিত সাগরে জাহাজে হামলায় ইরান জড়িত

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

bdnews bangla

বিয়ে করার জন্য বাধ্যতামূলক করা হবে ডিজিটাল জন্মসনদ

bdnews bangla

লিবিয়া হয়ে অবৈধভাবে প্রবেশ করলে ফেরত পাঠাবে ইতালি

bdnews bangla

সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

bdnews bangla

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি

bdnews bangla

সন্তানদের নামে ইউনিয়নের নাম, প্রতিমন্ত্রীর দাবি-অলৌকিক মিল

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist