ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই রোডম্যাপ ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।
ইসি সানাউল্লাহ জানান, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি দ্বিতীয় ধাপে আগামী ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে আগামী ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে আগামী ১৩ মে এবং পঞ্চম ধাপে আগামী ২৭ মে ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ৪ হাজার ৩শ মতো ইউপি ২৭ মের মধ্যে সম্পন্ন হবে।
এ ইউ/














Discussion about this post