বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা মীর আরশাদুল হক। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে হাজির হয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।
এদিন দুপুর ২টায় গুলশান কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন মীর আরশাদুল হক। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেন।
গত ২৫ ডিসেম্বর ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন মীর আরশাদুল হক।
এম এইচ/














Discussion about this post