জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন সদস্য নিলা ইসরাফিল। সোমবার (২৮ জুলাই) দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।
তিনি লিখেছেন, আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্ত রাজনীতি নয়। এনসিপি এমন একটি দল যেখানে অপরাধীর বিচার হয় না, একজন নারীকে হেনস্তার পরও অপরাধীর পক্ষে নীরবতা পালন করা হয়। সেই জায়গায় আমি এক মুহূর্তও থাকতে পারি না।
তিনি অভিযোগ করেন, একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা চালিয়েছেন যে ব্যক্তি, তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বরং তিনি দলীয় ছত্রছায়ায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এমন দল আর কোনো মতাদর্শ বা ন্যায়ের প্রতিনিধিত্ব করে না।
নিলা আরও বলেন, আমি আজ থেকে, এখন থেকেই এনসিপির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করছি। এ দলকে আমি দান (reject) করলাম। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপসহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হব না।
এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এস এইচ/














Discussion about this post