বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফের বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
সোমবার বিকালে একটি গণমাধ্যমকে তিনি বলেন, ম্যাডামের বিদেশে চিকিৎসার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এমনকি এ বিষয়ে কোনো ফোরামেও আলোচনা হয়নি।
এ জেড এম জাহিদ হোসেন বলেন, যদি প্রয়োজন হয় তাহলে ম্যাডামকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত তার চিকিৎসার বিষয়ে কোনো আলোচনা হয়নি।
বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন, এ প্রসঙ্গে তিনি বলেন, এটা টোটালি ফেইক নিউজ। এ বিষয়ে আমি কিছু জানি না।
প্রসঙ্গত, চার মাস লন্ডনে চিকিৎসা নিয়ে গত ৫ মে দেশে ফিরে আসেন খালেদা জিয়া।
গত ২৩ জুলাই মধ্যরাতে খালেদা জিয়াকে জরুরি স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য হাসপাতালে নেওয়ার হয়। তবে ওই রাতেই চিকিৎসা শেষে বাসায় ফেরেন তিনি।
এস এইচ/














Discussion about this post