বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানিয়েছেন, লন্ডন যাত্রা হতে পারে আজ মধ্যরাতের পরে অথবা আগামীকাল সকালে।
যাত্রায় খালেদা জিয়ার সঙ্গে ৬ চিকিৎসকসহ মোট ১৪ জন থাকবেন।
এবারের খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাবেন,পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, ডা. জাহিদ হোসেন, ডা. এনামুল হক চৌধুরী (চেয়ারপারসনের উপদেষ্টা), ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুরুদ্দিন আহমেদ, ডা. মোহাম্মদ জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন, হাসান শাহরিয়ার ইকবাল (এসএসএফ), সৈয়দ সামিন মাহফুজ (এসএসএফ), আব্দুল হাই মল্লিক (ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী), মাসুদের রহমান (অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি), ফাতেমা বেগম (গৃহকর্মী), রুপা শিকদার (গৃহকর্মী)।
ফাতেমা বেগম দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন। তিনি ২০১০ সাল থেকে খালেদা জিয়ার ছায়াসঙ্গী। ২০১৮ সালে স্বেচ্ছায় কারাগারেও খালেদা জিয়ার সঙ্গে ছিলেন। হাসপাতালেও বেগম জিয়ার সঙ্গে থাকতেন। এছাড়া, ২০১৩ সালে তত্ত্বাবধায়ক সরকারবিরোধী আন্দোলনের সময়ও তিনি খালেদা জিয়ার পাশে দাঁড়িয়ে ছিলেন।
এস এইচ/














Discussion about this post