কুয়েতের দুটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপের জবাবে এই প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
আইআরজিসি-এর দাবি অনুযায়ী, কুয়েতের আলী আল-সালেম বিমান ঘাঁটিতে থাকা জ্বালানি ট্যাংক এবং মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এর পাশাপাশি আহমেদ আল-জাবের বিমান ঘাঁটিতে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত এফপিএস রাডার ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তাদের অ্যারোস্পেস ফোর্সের (বিমান ও মহাকাশ শাখা) মাধ্যমে এই হামলাটি পরিচালিত হয়েছে। সংস্থাটি জানিয়েছে, তাদের এই সামরিক অভিযান সামনেও অব্যাহত থাকবে।
একইসঙ্গে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের যে-কোনো ধরনের সামরিক তৎপরতার বিষয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। আইআরজিসি বলেছে, ওই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথে বিদেশি সামরিক বাহিনীর অব্যাহত হস্তক্ষেপ ইরান কোনোভাবেই মেনে নেবে না।
সূত্র: আলজাজিরা
এস আই/














Discussion about this post