সোমবার, ১৩ জুলাই, ২০২৬
২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

৩৫ বছর পর বন্ধুকে খুঁজে ঋণ শোধ, ১ হাজার টাকার বদলে দিলেন ২৫ হাজার

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
সোমবার, ১৩ জুলাই, ৬:৩৫ অপরাহ্ণ
বিভাগ - এশিয়া
0 0
A A
৩৫ বছর পর বন্ধুকে খুঁজে ঋণ শোধ, ১ হাজার টাকার বদলে দিলেন ২৫ হাজার
Share on FacebookShare on Twitter

৩৫ বছর আগে বন্ধুর কাছ থেকে নেওয়া সামান্য ঋণ শোধ করতে পুরোনো সেই বন্ধুকে খুঁজে বের করে নজির সৃষ্টি করেছেন ভারতের কেরালার বাসিন্দা ইসমাইল। সৌদি আরবে কর্মজীবনের সময় নেওয়া ১২০ সৌদি রিয়ালের ঋণ সুদসহ পরিশোধ করতে তিনি বন্ধুর হাতে তুলে দিয়েছেন ২৫ হাজার ভারতীয় রুপি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ১৯৯১ সালে সৌদি আরবের আবকাইক শহরে কাজ করার সময় ইসমাইলের সঙ্গে পরিচয় হয় তেলেঙ্গানার জাগতিয়াল জেলার ধর্মপুরির বাসিন্দা এডলা লাচান্নার। প্রবাস জীবনে আরও কয়েকজন সহকর্মীর সঙ্গে একই বাসায় থাকতেন তারা। সেই সময়ই দুজনের মধ্যে গড়ে ওঠে ঘনিষ্ঠ বন্ধুত্ব।

কোনো এক প্রয়োজনে ইসমাইল লাচান্নার কাছ থেকে ১২০ সৌদি রিয়াল ধার নেন। তখন ওই অর্থের মূল্য ছিল প্রায় ১ হাজার ভারতীয় রুপি। সুযোগ হলে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি।

পরে লাচান্না ভারতে ফিরে গেলে ধীরে ধীরে দুজনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সে সময় মোবাইল ফোন বা সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার না থাকায় আর যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বন্ধুর কাছ থেকে নেওয়া ঋণের কথা ভুলে যাননি ইসমাইল।

সম্প্রতি সেই পুরোনো দেনা পরিশোধের সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু বন্ধুর কোনো যোগাযোগ নম্বর বা ঠিকানা তার কাছে ছিল না। শুধু ধর্মপুরি এলাকার কথা মনে থাকায় অনলাইনে খোঁজ শুরু করেন। পরে সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তায় খুঁজে বের করেন লাচান্নাকে।

তবে তখন লাচান্না আবারও উপসাগরীয় অঞ্চলে কর্মরত ছিলেন। ফলে সরাসরি দেখা না হলেও হোয়াটসঅ্যাপ ভিডিও কলে তাদের কথা হয়। পরে ইসমাইল লাচান্নার পরিবারের কাছে ২৫ হাজার রুপি পৌঁছে দেন।

লাচান্না বলেন, ৩৫ বছর আগে ধার দেওয়া ১২০ রিয়ালের বিনিময়ে ইসমাইল এত টাকা ফেরত দেবেন, তা তিনি কখনো ভাবেননি। তিনি জানান, সৌদি আরবে থাকার সময় তারা একসঙ্গে রান্না করতেন, খেতেন এবং সুখ-দুঃখ ভাগাভাগি করতেন।

লাচান্নার ভাষ্য, ইসমাইল কীভাবে ২৫ হাজার রুপির হিসাব করেছেন তা তিনি জানেন না। তবে তিনি মনে করেন, দীর্ঘ সময়ের হিসাব বিবেচনা করে হয়তো সুদের অর্থও যোগ করেছেন। বন্ধুত্ব ও প্রতিশ্রুতির প্রতি সম্মান দেখিয়ে এত বছর পরও ঋণ পরিশোধ করায় তিনি ইসমাইলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

এস আই/

ShareTweet
Previous Post

ভুটানে দুইয়ের বেশি সন্তান নিলেই মিলবে নগদ অর্থ

Next Post

বঙ্গোপসাগরে নিখোঁজ ট্রলার থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার

Related Posts

গরু জবাইয়ের পক্ষ নিয়ে সুপ্রিম কোর্টে থালাপতি সরকারের জয়
এশিয়া

গরু জবাইয়ের পক্ষ নিয়ে সুপ্রিম কোর্টে থালাপতি সরকারের জয়

বঙ্গোপসাগরে নিখোঁজ ট্রলার থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার
এশিয়া

বঙ্গোপসাগরে নিখোঁজ ট্রলার থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার

ভুটানে দুইয়ের বেশি সন্তান নিলেই মিলবে নগদ অর্থ
এশিয়া

ভুটানে দুইয়ের বেশি সন্তান নিলেই মিলবে নগদ অর্থ

ব্যাংককের বারে ভয়াবহ আগুন, ২৭ জনের মৃত্যু
এশিয়া

ব্যাংককের বারে ভয়াবহ আগুন, ২৭ জনের মৃত্যু

১৩৬ বছরের পুরনো মসজিদে নামাজ নিষিদ্ধ করল ভারত
এশিয়া

১৩৬ বছরের পুরনো মসজিদে নামাজ নিষিদ্ধ করল ভারত

bdnews bangla
এশিয়া

বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প

Next Post
বঙ্গোপসাগরে নিখোঁজ ট্রলার থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার

বঙ্গোপসাগরে নিখোঁজ ট্রলার থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

‘চোরের দলের খেলা কবে’ সার্চে যা দেখাচ্ছে গুগল

‘চোরের দলের খেলা কবে’ সার্চে যা দেখাচ্ছে গুগল

গরু জবাইয়ের পক্ষ নিয়ে সুপ্রিম কোর্টে থালাপতি সরকারের জয়

গরু জবাইয়ের পক্ষ নিয়ে সুপ্রিম কোর্টে থালাপতি সরকারের জয়

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

বঙ্গোপসাগরে নিখোঁজ ট্রলার থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার

বঙ্গোপসাগরে নিখোঁজ ট্রলার থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার

৩৫ বছর পর বন্ধুকে খুঁজে ঋণ শোধ, ১ হাজার টাকার বদলে দিলেন ২৫ হাজার

৩৫ বছর পর বন্ধুকে খুঁজে ঋণ শোধ, ১ হাজার টাকার বদলে দিলেন ২৫ হাজার

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist