পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক করেছেন।
বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় শ্রম সহযোগিতা, প্রবাসী বাংলাদেশি কর্মীদের কল্যাণ ও সুরক্ষা এবং দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
কাতারের শ্রমমন্ত্রী দেশটির অর্থনীতি ও উন্নয়নে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।
বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশ ও কাতারের মধ্যে শ্রম ও জনশক্তি খাতে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ ও জোরদারে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশের বিপুলসংখ্যক কর্মী দীর্ঘদিন ধরে কাতারের বিভিন্ন খাতে কাজ করছেন। তাদের পাশাপাশি দক্ষ কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়টি বৈঠকে গুরুত্ব পাওয়ায় শ্রমবাজারে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এ ইউ/













Discussion about this post