সোমবার, ২৭ জুলাই, ২০২৬
১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

কুমিল্লায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ আহত ৫

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ১২:১৫ অপরাহ্ণ
বিভাগ - প্রবাস রাজনীতি
0 0
A A
bdnews bangla

কুমিল্লায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ আহত ৫

Share on FacebookShare on Twitter

কুমিল্লার বুড়িচং উপজেলায় ছাত্রদলের দুই পক্ষের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বুড়িচং বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বুড়িচং উপজেলা ছাত্রদলের দুটি পক্ষ আছে। একটি পক্ষ উপজেলা বিএনপির সভাপতি এ টি এম মিজানুর রহমানের অনুসারী। অন্যটি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব জসিম উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। সোমবার বিকেলে এই দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।

বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মোকাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেনকে পিটিয়ে আহত করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর পুলিশ তাকে আটক করতে গেলে পালানোর সময় জাকিরের মৃত্যু হয়। সরকার পতনের পর গত ৯ সেপ্টেম্বর বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করেন উপজেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মাহফুজ। মামলায় প্রধান আসামি করা হয় কুমিল্লা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এম এ জাহেরকে। একইসঙ্গে তানভীর ও সাইফুল নামের দুইজনকে আসামি করা হয়। কিন্তু মামলা হওয়ার পর নিজেদের ছাত্রদলের নেতা বলে দাবি করে সংবাদ সম্মেলন করেন তানভীর ও সাইফুল।

এরপর মামলা থেকে তাদের নাম বাদ দিতে বাদী ও মিজানুর পক্ষের মাহফুজকে হুমকি দেন জসিম পক্ষের ছাত্রদল নেতারা। কথা না শোনায় বাদী মাহফুজের ওপর হামলার ঘটনাও ঘটে। মাহফুজের ওপর হামলা ও হুমকির প্রতিবাদে সোমবার বিকেলে উপজেলা সদরে প্রতিবাদ সভার আয়োজন করেন মিজানুরের কর্মী-সমর্থকেরা। এ সময় জসিম পক্ষের নেতাকর্মীরা দেশি অস্ত্র নিয়ে সমাবেশে হামলা চালান। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এ বিষয়ে মিজানুর পক্ষ ও উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফ উদ্দিন বলেন, “আমরা মাহফুজের ওপর হামলার নিন্দা জানাতে প্রতিবাদ করছিলাম। এ সময় অপর পক্ষের উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইকবালের নেতৃত্বে সশস্ত্র হামলা চালানো হয়েছে। এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন। আমরা এ ঘটনার নিন্দা জানাচ্ছি। এ ঘটনায় আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন জেলা বিএনপি নেতা জসিম উদ্দিনের অনুসারী ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক স্বপন আহমেদ। তিনি বলেন, “বুড়িচং উপজেলা ছাত্রদলের অন্য কোনো গ্রুপ নেই। মিথ্যা মামলার শিকার হয়েছেন দাবি করে কয়েকজন তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন বলে শুনেছি। এ ঘটনার সঙ্গে উপজেলা ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই। তাদের এসব অভিযোগ ভিত্তিহীন।”

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এ ইউ/ 

ShareTweet
Previous Post

সাবেক বিচারপতি মানিকের জামিন

Next Post

গাজীপুরে কারখানা শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়কে যানজট

Related Posts

bdnews bangla
প্রধান খবর ২

জামায়াত নেতৃত্বাধীন জোট ছাড়ল খেলাফত মজলিস

bdnews bangla
নির্বাচিত খবর

দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে আলোচনায় যারা

bdnews bangla
নির্বাচিত খবর

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ মেঘমল্লার বসুর

bdnews bangla
প্রধান খবর

৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন, দ্রুত তফসিল দেবে ইসি

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান
প্রবাস রাজনীতি

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

রাষ্ট্রপতির ‘পদত্যাগ’ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ
প্রবাস রাজনীতি

রাষ্ট্রপতির ‘পদত্যাগ’ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

Next Post
গাজীপুরে কারখানা শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়কে যানজট

গাজীপুরে কারখানা শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়কে যানজট

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

অ্যাম্বুলেন্স চলাচলে বাধা ইসরায়েলি বাহিনীর, সন্তান হারালেন ফিলিস্তিনি গর্ভবতী মা

অ্যাম্বুলেন্স চলাচলে বাধা ইসরায়েলি বাহিনীর, সন্তান হারালেন ফিলিস্তিনি গর্ভবতী মা

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা

শাপলা চত্বর হত্যাকাণ্ড, শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

শাপলা চত্বর হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভা

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভা

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist