শনিবার, ২৫ জুলাই, ২০২৬
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই সফর, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে আলোচনায় যারা

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
শনিবার, ২৫ জুলাই, ১:৪৬ অপরাহ্ণ
বিভাগ - প্রধান খবর, প্রবাস রাজনীতি
0 0
A A
bdnews bangla

দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে আলোচনায় যারা

Share on FacebookShare on Twitter

জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। এ নির্বাচনে ভোটার হবেন সংসদ সদস্যরা। সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ আসন থাকায় দলটি যাকে মনোনয়ন দেবে, তিনিই রাষ্ট্রের সর্বোচ্চ পদে নির্বাচিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ফলে নতুন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন বলে আলোচনা রয়েছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার নামও আলোচনায় এসেছে।

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন। বিদ্যমান সংবিধান অনুযায়ী, ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। সেই সময়সীমার ক্ষণগণনা ইতোমধ্যে শুরু হয়েছে।

রাষ্ট্রপতি জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হবেন। অর্থাৎ জনগণ সরাসরি ভোট দেবেন না; নির্বাচিত সংসদ সদস্যরাই ভোটার হিসেবে দায়িত্ব পালন করবেন। সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে পুরো প্রক্রিয়া পরিচালনা করবে।

এদিকে, দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়েই চলছে ব্যাপক আলোচনা। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া সংবিধান অনুযায়ী অধিকাংশ দায়িত্ব প্রধানমন্ত্রীর পরামর্শে পালন করেন।

পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা। তাদের মধ্যে রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। তারা সবাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য। এ ছাড়া সাবেক আমলা ও সাবেক প্রধান বিচারপতিদের নামও আলোচনায় রয়েছে।

বিএনপি যাকেই মনোনয়ন দেবে, তিনিই দেশের পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ, ৩৫০ সদস্যের সংসদে দলটির সংসদ সদস্য রয়েছেন ২৪৭ জন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক কে এম মহিউদ্দিন বলেন, সংসদীয় দলগুলো তাদের প্রার্থী ঘোষণা করবে। বিএনপি তাদের প্রার্থী দেবে, জামায়াতে ইসলামীও চাইলে প্রার্থী ঘোষণা করতে পারে। তবে সংখ্যাগরিষ্ঠ ভোট যার পক্ষে থাকবে, তিনিই নির্বাচিত হবেন। সে হিসেবে বিএনপির সংখ্যাগরিষ্ঠতার কারণে তাদের প্রার্থী নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। তবে একটি বিষয় মনে রাখা দরকার, সংবিধানের ৭০ অনুচ্ছেদ এখানে প্রযোজ্য নয়। ফলে সংসদ সদস্যরা চাইলে অন্য কোনো প্রার্থীকেও ভোট দিতে পারেন। কারণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সংসদের অন্যান্য কার্যক্রম থেকে ভিন্ন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংবিধানে এ বিষয়ে স্পষ্ট বিধান রয়েছে। রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে সিদ্ধান্ত দলই আলোচনার মাধ্যমে নেবে। দল থেকে মনোনয়ন দেওয়া হলে প্রার্থীও দলেরই হবেন। এরপর নির্বাচন কমিশনের নির্ধারিত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিষয়টি জাতীয় সংসদে ভোটের মাধ্যমে নিষ্পত্তি হবে।

রাষ্ট্রপতির মনোনয়ন বিএনপির ভেতর থেকেই হওয়া উচিত বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালে রাষ্ট্রপতি নির্বাচনে একমাত্র ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। সে নির্বাচনে বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট।

এ ইউ/ 

ShareTweet
Previous Post

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ মেঘমল্লার বসুর

Next Post

জামায়াত নেতৃত্বাধীন জোট ছাড়ল খেলাফত মজলিস

Related Posts

bdnews bangla
প্রধান খবর ২

জামায়াত নেতৃত্বাধীন জোট ছাড়ল খেলাফত মজলিস

bdnews bangla
নির্বাচিত খবর

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ মেঘমল্লার বসুর

bdnews bangla
প্রধান খবর

৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন, দ্রুত তফসিল দেবে ইসি

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ
জাতীয়

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান
প্রবাস রাজনীতি

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে যা বললেন স্পিকার
জাতীয়

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে যা বললেন স্পিকার

Next Post
bdnews bangla

জামায়াত নেতৃত্বাধীন জোট ছাড়ল খেলাফত মজলিস

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

bdnews bangla

পদত্যাগের পরেও আমৃত্যু যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

bdnews bangla

মধ্যরাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে টিকটকার তরুণীর মৃত্যু

একইসঙ্গে এক যুবককে বিয়ে করলেন ৩ বোন

একইসঙ্গে এক যুবককে বিয়ে করলেন ৩ বোন

bdnews bangla

জামায়াত নেতৃত্বাধীন জোট ছাড়ল খেলাফত মজলিস

bdnews bangla

দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে আলোচনায় যারা

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই সফর, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist