গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় হঠাৎ বজ্রপাতের ঘটনায় এক হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটেছে। বিকেলে মাঠে কাজ করার সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। মুহূর্তের এই প্রাকৃতিক দুর্যোগে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দোফাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় আকাশে হঠাৎ মেঘে অন্ধকার নেমে আসে এবং শুরু হয় ঝড়বৃষ্টি। এ সময় মাঠে থাকা অবস্থায় বজ্রপাতের শিকার হন তিনজন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এস আই/














Discussion about this post