সোমবার, ১৫ জুন, ২০২৬
১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

গাজামুখী ফ্লোটিলা বহরের ২ জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
বুধবার, ১ অক্টোবর, ৯:৪৮ অপরাহ্ণ
বিভাগ - প্রধান খবর ২, মধ্যপ্রাচ্য
0 0
A A
গাজামুখী ফ্লোটিলা বহরের ২ জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল
Share on FacebookShare on Twitter

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের ওপর ইসরায়েলের নৌ অবরোধ ভাঙার উদ্দেশ্যে যাত্রা করা ৪৭টি নৌযানের বিশাল বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ ইতোমধ্যে ভূখণ্ডটির উপকূলের খুব কাছাকাছি পৌঁছে গেছে। গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ জানিয়েছে, জাহাজের বহর ঘেঁষে ইসরায়েলি কিছু নৌযান ‌‌‘বিপজ্জনক ও ভীতিকর আচরণ’ করছে।

বুধবার যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকা থেকে ১১৮ মাইল দূরে অবস্থান করা সুমুদ ফ্লোটিয়া জাহাজের বহরকে ইসরায়েল ডুবিয়ে দেওয়ার হুমকির পর এই পরিস্থিতি তৈরি হয়েছে।

গাজা অভিমুখী এই মিশনের আয়োজকরা বলেছেন, ইসরায়েলি দুটি ‘যুদ্ধজাহাজ’ দ্রুতগতিতে এসে বহরের দুই জাহাজ আলমা ও সিরিয়াসকে ঘিরে ফেলে। এ সময় সব ধরনের নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে যায়। জাহাজে অবস্থানরত আয়োজক থিয়াগো আভিলা এক সংবাদ সম্মেলনে যোগাযোগ ব্যবস্থা অচলের ঘটনাকে ইসরায়েলি সামরিক বাহিনীর ‘সাইবার হামলা’ বলে অভিহিত করেছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, আন্তর্জাতিক ওই নৌবহরের কিছু যোগাযোগ ব্যবস্থা পুনরায় সচল হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই বিষয়ে মন্তব্যের অনুরোধে ইসরায়েলি কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনও সাড়া দেননি।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের এই নৌবহরে ৪৭টিরও বেশি বেসামরিক নৌকা ও জাহাজ রয়েছে। এসব নৌযানে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ জন নাগরিক রয়েছে। তাদের মধ্যে সংসদ সদস্য, আইনজীবী, মানবাধিকারকর্মী এবং সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।

বিপজ্জনক আচরণ ও ড্রোন হামলা

গাজায় খাদ্য ও ওষুধ পৌঁছে দিতে ইসরায়েলের অবরোধ ভাঙার সর্বশেষ প্রচেষ্টা হিসেবে সুমুদ ফ্লোটিয়া ওই উপত্যকার দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমানে নৌবহরটি গাজা উপকূল থেকে ১১৮ নটিক্যাল মাইল দূরে রয়েছে। এই নৌবহরের গাজা উপকূলে নোঙর ঠেকাতে ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী টহল শুরু করেছে।

সুমুদ ফ্লোটিলা বহরটির বৃহস্পতিবার সকালের দিকে গাজায় পৌঁছানোর কথা রয়েছে। যদি ইসরায়েলের সামরিক বাহিনীর জাহাজের বহরকে ঠেকানোর হুমকি দিয়েছে।

এক বিবৃতিতে সুমুদ ফ্লোটিলা নৌবহর বলেছে, ইসরায়েলের আগ্রাসী কার্যক্রম ৪০টিরও বেশি দেশের নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ভয়াবহ ঝুঁকির মুখে ফেলেছে। বিবৃতিতে গাজার উদ্দেশে নৌবহরের যাত্রা অব্যাহত থাকবে বলেও ঘোষণা দিয়েছে ফ্লোটিলা।

তবে নৌবহরের কাছে আসা জাহাজগুলো কারা পরিচালনা করছে তা স্পষ্ট নয়। সুমুদ ফ্লোটিলা বহরের ইনস্টাগ্রাম পেজে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, সশস্ত্র একটি সামরিক জাহাজ বেসামরিক নৌকাগুলোর কাছাকাছি অবস্থান করছে।

ওই ভিডিওটি বহরের ‘সিরিয়াস’ জাহাজ থেকেই ধারণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে রয়টার্স। তবে ভিডিওতে দেখা অন্য জাহাজটির পরিচয় কিংবা ভিডিওটি কবে ধারণ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

গত কয়েক দিনে বেশ কয়েকবার ড্রোন হামলার শিকার হয়েছে গাজা অভিমুখী ওই নৌবহর। ড্রোনগুলো জাহাজের ওপর স্টান গ্রেনেড ও চুলকানি সৃষ্টিকারী গুঁড়া নিক্ষেপ করেছিল। এতে ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

জাহাজের বহরের কাছে ইসরায়েলি সামরিক বাহিনী কোনও নৌযান পাঠিয়েছে কি না, সেই বিষয়ে কোনও মন্তব্য করেনি। কিন্তু ইসরায়েল আগেই জানিয়েছে, ওই নৌবহরের গাজা উপকূলে যাত্রা ঠেকাতে তারা সম্ভাব্য যেকোনও ধরনের পদক্ষেপ গ্রহণে পিছপা হবে না। ইসরায়েল বলেছে, ইসরায়েলি সৈন্যরা উপকূলীয় এলাকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ায় উপত্যকায় নৌ অবরোধ বৈধ।

সূত্র: রয়টার্স।

এস এইচ/

ShareTweet
Previous Post

রংপুরে মানুষের শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত, পরিস্থিতি কেমন ও ঝুঁকি কতটা

Next Post

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

Related Posts

bdnews bangla
দেশজুড়ে

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি

bdnews bangla
প্রধান খবর ২

ভারতের ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা

bdnews bangla
জাতীয়

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

bdnews bangla
মধ্যপ্রাচ্য

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
প্রধান খবর ২

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

জাহেদের সঙ্গে হওয়া ঘটনা অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নেয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী
জাতীয়

জাহেদের সঙ্গে হওয়া ঘটনা অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নেয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

Next Post
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

bdnews bangla

বিয়ে করার জন্য বাধ্যতামূলক করা হবে ডিজিটাল জন্মসনদ

bdnews bangla

লিবিয়া হয়ে অবৈধভাবে প্রবেশ করলে ফেরত পাঠাবে ইতালি

bdnews bangla

সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

bdnews bangla

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি

bdnews bangla

সন্তানদের নামে ইউনিয়নের নাম, প্রতিমন্ত্রীর দাবি-অলৌকিক মিল

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist