বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

গাজী টায়ার কারখানায় তল্লাশি, মেলেনি জীবিত বা মৃত মানুষের অস্তিত্ব

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ৩:১৫ অপরাহ্ণ
বিভাগ - নির্বাচিত খবর, বাংলাদেশ
0 0
A A
গাজী টায়ার কারখানায় তল্লাশি, মেলেনি জীবিত বা মৃত মানুষের অস্তিত্ব

গাজী টায়ার কারখানায় তল্লাশি, মেলেনি জীবিত বা মৃত মানুষের অস্তিত্ব

Share on FacebookShare on Twitter

নারায়গঞ্জের রূপগঞ্জে দুর্বৃত্তের আগুনে বিধ্বস্ত গাজী টায়ার্সের ছয় তলা ভবনের কোথাও আপাতত জীবিত বা মৃত কোনো মানুষের অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। নীচতলার ভেতরে বেশ কয়েক জায়গায় এখন আগুন জ্বলতে দেখা গেলেও এটা আর ছড়ানো আশঙ্কা নেই বলে জানায় ফায়ার সার্ভিস।

এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে উপজেলার রূপসি এলাকায় আগুনে পোড়া ভবনটি পরিদর্শনে যান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বুয়েটের বিশেষজ্ঞ প্রকৌশলীরা।

বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক রাকিব আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভবনটির ৪, ৫ ও ৬ তলার ছাদের বেশ কিছু অংশ ধসে তিন তলার ছাদের ওপর পড়েছে। যে কারণে দুই তলা থেকে ছয় তলা পর্যন্ত ভেতরে তল্লাশি করা বা এই মুহূর্তে ভেঙে ফেলাও সম্ভব নয়। যে কোনো সময় পুরো ভবনটি ধসে পড়তে পারে। বর্তমান অবস্থায় ভবনটি রাজধানীর বিজয় সরণির র‍্যাংগস ভবনের চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ। তাই শুধুমাত্র নীচতলার বেইজমেন্টে তল্লাশি করার পরামর্শ দেন অধ্যাপক রাকিব আহসান।

এ সময় তার সঙ্গে ছিলেন, জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমান, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ছাইফুল ইসলাম, কলকারখানা অধিদফতরের উপ মহাপরিদর্শক রাজীব চন্দ্র ঘোষ, তিতাসের উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ মঞ্জুর আজিজ মোহন ও পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার হরেন্দ্র নাথ বর্মনসহ কমিটির অন্য সদস্যরা।

বুয়েটের অধ্যাপক ও তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল থেকে চলে গেলে বেলা ১১টার ভবনটির নীচতলার বেইজমেন্টে নিখোঁজদের সন্ধানে তল্লাশি শুরু করে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ভেতরের বিভিন্ন অংশ তন্ন তন্ন করে খোঁজা হয়। তবে এ সময় কোনো মরদেহ পাওয়া যায়নি।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, ভেতরে কোনো মরদেহ বা মানবদেহের কোনো ধরণের অংশবিশেষ পাওয়া যায়নি। তাই উদ্ধার অভিযান আপাতত শেষ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী তাদের পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। তবে ফায়ার সার্ভিসের তল্লাশি অভিযানের সময় নীচতলার ভেতরে বেশ কয়েক জায়গায় এখনও আগুন জ্বলতে দেখা যায়।

এ ব্যাপারে আব্দুল মান্নান বলেন, ভেতরে কিছু কেমিক্যাল ছড়িয়ে ছিটিয়ে থাকায় স্বল্প পরিমাণে আগুন জ্বলছে। তবে এতে ভয়ের কোনো কারণ নেই। এই আগুন আর ছড়াতে পারবে না। তবে পরিস্থিতি ঠিক রাখতে আমরা কারখানার ভেতরেই অবস্থান করব। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী যে নির্দেশ দেবেন, সে অনুযায়ী আমাদের পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট গাজী গ্রুপের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে নারায়ণগঞ্জ আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওইদিনই রূপগঞ্জের রূপসী এলাকায় আনন্দ মিছিল বের করে বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ স্থানীয় বাসিন্দারা। এ সময় শত শত মানুষ গাজী টায়ার কারখানার ভেতরে প্রবেশ করে মেশিনপত্র ও আসবাবপত্রসহ বিভিন্ন সামগ্রী লুটপাট করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৫ আগস্ট রাত ৯টার দিকে ভবনের নীচতলায় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিলে ছয় তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে। সেসময় শতাধিক মানুষ ভবনটির ভেতরে আটকা পড়েন বলে দাবি করে আসছেন স্বজনরা।

খবর পেয়ে ওইদিন রাত থেকেই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। দীর্ঘ ২২ ঘণ্টা চেষ্টার পর গত ২৬ আগস্ট সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ এ/

ShareTweet
Previous Post

জুলাই গণহত্যায় ৩২ জ্যেষ্ঠ সাংবাদিকসহ ৫২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

Next Post

হোলি আর্টিজানের ‘দীপ্ত শপথ’ গুঁড়িয়ে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার

Related Posts

সাদিক কায়েমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে : রাশেদ খান
প্রবাস রাজনীতি

সাদিক কায়েমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে : রাশেদ খান

বৃষ্টির জন্যে কাতারের ১৩৬ মসজিদে ইস্তিসকার নামাজের আহ্বান
নির্বাচিত খবর

বৃষ্টির জন্যে কাতারের ১৩৬ মসজিদে ইস্তিসকার নামাজের আহ্বান

২০২৭ সালে ঈদ ও পূজায় ছুটি থাকবে কতদিন
জাতীয়

২০২৭ সালে ঈদ ও পূজায় ছুটি থাকবে কতদিন

শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
বাংলাদেশ

শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

bdnews bangla
বাংলাদেশ

তাহসিফ হত্যা মামলায় বান্ধবী দিশা ফের তিন দিনের রিমান্ডে

bdnews bangla
নির্বাচিত খবর

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

Next Post
bdnews bangla

হোলি আর্টিজানের ‘দীপ্ত শপথ’ গুঁড়িয়ে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

সাদিক কায়েমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে : রাশেদ খান

সাদিক কায়েমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে : রাশেদ খান

বৃষ্টির জন্যে কাতারের ১৩৬ মসজিদে ইস্তিসকার নামাজের আহ্বান

বৃষ্টির জন্যে কাতারের ১৩৬ মসজিদে ইস্তিসকার নামাজের আহ্বান

যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী

যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী

২০২৭ সালে ঈদ ও পূজায় ছুটি থাকবে কতদিন

২০২৭ সালে ঈদ ও পূজায় ছুটি থাকবে কতদিন

‘ট্রাম্পকে তুলে ডাস্টবিনে ফেলার’ ভিডিও ভাইরাল, যা জানা যাচ্ছে

‘ট্রাম্পকে তুলে ডাস্টবিনে ফেলার’ ভিডিও ভাইরাল, যা জানা যাচ্ছে

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist