বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

তাহসিফ হত্যা মামলায় বান্ধবী দিশা ফের তিন দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
বুধবার, ৪ নভেম্বর, ৪:২৪ অপরাহ্ণ
বিভাগ - বাংলাদেশ
0 0
A A
bdnews bangla

তাহসিফ হত্যা মামলায় বান্ধবী দিশা ফের তিন দিনের রিমান্ডে

Share on FacebookShare on Twitter

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় করা হত্যা মামলায় তার বান্ধবী জেরিকা তাসনিম দিশার ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এ সময় প্রথম দফার ৪ দিনের রিমান্ড শেষে দিশাকে আদালতে হাজির করা হয়। প্রথম দফার রিমান্ডে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন জানান তদন্ত কর্মকর্তা। এরপর তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ফের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন।

রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের জোর দাবি জানানো হয়। আসামিপক্ষ থেকে জামিন চাওয়া হয়। শুনানি শেষে আদালত আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।

এদিকে রিমান্ডে দিশা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে আবেদনে বলেছেন তদন্ত কর্মকর্তা। রিমান্ড আবেদনের সাত কারণের কথা উল্লেখ করা হয়েছে।

রিমান্ড আবেদনে বলা হয়, এ আসামিকে চার দিনের রিমান্ডে পেয়ে মামলার ঘটনার ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য ঘটনার বিষয়ে ব্যাপকভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে জিজ্ঞাসাবাদ করি।

জিজ্ঞাসাবাদে আসামি জানায়, তাহসিফ সাউরির সাথে ঘটনার আগে ২৭ অক্টোবর রাতের বেলা উত্তরা ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্ট’ যায়। ২৭ অক্টোবর সন্ধ্যা বেলা একাধিকবার সিপি ফাইভ স্টার স্ন্যাকস খায়। মোটরসাইকেল গ্যারেজে তাহসিফ সাউরিসহ দিশা একসাথে যায়। দিশা ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্ট’ একত্রিত ছিলেন এবং বিভিন্ন জায়গায় সাউরির সাথে বাইকে ঘোরাঘুরি করেছেন মর্মে বক্তব্য প্রদান করেন।

এছাড়াও তদন্তে দিশা মামলার ঘটনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে, যা তদন্তের স্বার্থে গোপন রেখে যাচাই-বাছাই করা হচ্ছে। এ আসামি অত্যন্ত চতুর প্রকৃতির হওয়ায় একাধিক প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে যায় এবং নীরবতা পালন করে।

তদন্তে সন্দিগ্ধ আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ বর্তমানে পুলিশ হেফাজতে রিমান্ডে রয়েছে। দিশা ও দীপের বক্তব্য ক্রস চেক করা প্রয়োজন। এছাড়াও তাহসিফ সাউরির মোবাইল কললিস্ট পর্যালোচনায় দিশা একাধিকবার কথা বলার তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে দিশা মামলার ঘটনার সাথে জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মুল রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তার করাসহ ৭ কারণের জন্য আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় সাত দিনের রিমান্ড একান্ত প্রয়োজন।

সাত কারণ হল:

১. ঘটনার দিন তাহসিফ সাউরির সাথে সন্দিগ্ধ আসামি দিশার উত্তরা ১৮নং সেক্টর রুআপ কমপ্লেক্সে সিপি ফাইভ স্টার নামক ফাস্ট ফুডে স্ন্যানস খাওয়ার ক্ষেত্রে কোনো আবেগপ্রবণ কথাবার্তা কিংবা বাক-বিতণ্ডা হয়েছিল কিনা তার তথ্য যাচাই করা প্রয়োজন।

২. ঘটনার দিন তাহসিফ দিশার ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্ট’-এ কোনো কথাকাটাকাটি কিংবা বাক-বিতণ্ডা হয়েছিল কিনা তার তথ্য যাচাই-বাছাই করা প্রয়োজন।

৩. ঘটনার দিন বা কিংবা আগে উভয়ের মধ্যে সম্পর্কের কোনো টানা পোড়ন যাচ্ছিল কিনা তা যাচাই-বাছাই করা প্রয়োজন।

৪. মামলার ঘটনার মূল রহস্য উদঘাটন।

৫. অজ্ঞাতনামা অপর আসামিদের গ্রেপ্তার ও সনাক্ত।

৬. আলামত উদ্ধার।

৭. দিশা ও দীপের বক্তব্য ক্রস চেক করা।

গত শনিবার রাত ২টার দিকে কাফরুল এলাকা থেকে দিশাকে গ্রেপ্তার করা হয়। পরদিন দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে আবার সাত দিনের রিমান্ড আবেদন এলো।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের ‘ভিডিও ধারণকারী’ হিসেবে আলোচনায় থাকা তাহসিফ সাউরির ভাসমান লাশ গেল ২৮ অক্টোবর বিকালে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করে নৌ পুলিশ।

তিনি ২৭ অক্টোবর সন্ধ্যায় ‘দীপের ডাকে’ বাসার নিচে নামেন এবং নিজের বাইক নিয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন।

দীপ ২৯ অক্টোবর বলেছিলেন, রেস্তোরাঁয় একসঙ্গে রাতের খাবার খেয়ে উত্তরা হাউজবিল্ডিং এলাকা থেকে তাহসিফের কাছ থেকে আলাদা হয়ে যান।

তিন দিনেও মামলা না হওয়ায় তাকে নিয়ে কী সিদ্ধান্ত হবে, সেই আলোচনার মধ্যে ৩০ অক্টোবর রাতে তাকে তাকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ওই দিন রাতে তাহসিফের বাবা মামলা করার পর দীপকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন দীপকে চার দিনের রিমান্ড দেন আদালত। চার দিনের রিমান্ড শেষে বুধবার দীপকে আরও তিন দিনের রিমান্ড দেন আদালত।

এদিকে দীপের দেওয়া তথ্যেই ৩০ অক্টোবর সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের বাইকটি উদ্ধার করা হয়।

‘মাদকস্পট’ হিসেবে পরিচিত ওই এলাকায় মধ্যরাতে তাহসিফের সঙ্গে যাওয়ার কথা স্বীকারও করে দীপ। একপর্যায়ে তাকে নিয়ে শুক্রবার টঙ্গীর ওই এলাকা পরিদর্শনেও গিয়েছিলেন পিবিআই কর্মকর্তারা।

এ ইউ/  

ShareTweet
Previous Post

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

Next Post

একনেকে অনুমোদন পেল নতুন ১১ প্রকল্প

Related Posts

এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
জাতীয়

এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

ঢাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
প্রধান খবর

ঢাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ
প্রবাস রাজনীতি

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ

গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন
বাংলাদেশ

গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন

আশুলিয়ায় সকাল থেকেই শ্রমিক ও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া
প্রধান খবর

আশুলিয়ায় সকাল থেকেই শ্রমিক ও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া

‘পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরি বেড়ে যাবে’
প্রবাস রাজনীতি

‘পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরি বেড়ে যাবে’

Next Post
একনেকে অনুমোদন পেল নতুন ১১ প্রকল্প

একনেকে অনুমোদন পেল নতুন ১১ প্রকল্প

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

একনেকে অনুমোদন পেল নতুন ১১ প্রকল্প

একনেকে অনুমোদন পেল নতুন ১১ প্রকল্প

bdnews bangla

তাহসিফ হত্যা মামলায় বান্ধবী দিশা ফের তিন দিনের রিমান্ডে

bdnews bangla

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

bdnews bangla

সিনেটের পর প্রতিনিধি পরিষদেও ট্রাম্পের রিপাবলিকান পার্টির ভরাডুবি

bdnews bangla

ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist