ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও জয় ছিনিয়ে আনলেন লুলা দা সিলভা। ৫১ শতাংশেরও বেশি ভোট পেয়ে চতুর্থ মেয়াদে প্রেসিডেন্টের মসনদে বসতে যাচ্ছেন বামপন্থি এই নেতা। তিনি ঐতিহ্যগতভাবে কট্টর ফিলিস্তিনপন্থি।
সোমবার (২৬ অক্টোবর) ভোরে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে কাতার-ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, লুলার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ শতাংশের কিছু বেশি ভোট। লুলাকে বিজয়ী করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেছে ব্রাজিলের নির্বাচন কমিশন।
ব্রাজিলের নির্বাচন কমিশনের তথ্যমতে, ৯৯ শতাংশ ব্যালট গণনার মধ্যে লুলা পেয়েছেন ৫১ দশমিক ৭৫ শতাংশ ভোট। অপরদিকে ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ২৫ শতাংশ ভোট। যা দুজনের হাড্ডাহাড্ডি লড়াইকে বোঝায়।
ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়ায় সমুদ্রসৈকত বন্ধ ঘোষণা আরব আমিরাতের
উল্লেখ্য, ফ্লাভিও বোলসোনারোর বাবা জেয়ার বোলসোনারে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট ছিলেন। তাকে হারিয়ে প্রেসিডেন্ট হন বামপন্থি লুলা দ্য সিলভা।
১৯৮০-এর দশকে রাজনীতিতে আসা লুলা এ পর্যন্ত মোট সাতবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ২০০২ থেকে ২০১০ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে এবং পরবর্তীতে ২০২২ সালে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।
রোববারের এই জয়ের মাধ্যমে লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতিতে বামপন্থিদের আধিপত্য বজায় থাকল। সাম্প্রতিক বছরগুলোতে পেরু, কলম্বিয়া, আর্জেন্টিনা, বলিভিয়া ও ইকুয়েডরের মতো প্রতিবেশী দেশগুলোতে ডানপন্থি নেতারা প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন। তাদের অনেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পেয়েছেন।
এ ইউ/














Discussion about this post