মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

ছেলের সুস্থতা ছাড়া আর কিছুই চান না সখিনা বেগম

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ১০:৪৭ অপরাহ্ণ
বিভাগ - বাংলাদেশ
0 0
A A
ছেলের সুস্থতা ছাড়া আর কিছুই চান না সখিনা বেগম
Share on FacebookShare on Twitter

“আমি আর কিছুই চাই না, আমার ছেলের চোখ ভালো করে দেন। চোখ ভালো হলে আমার ছেলে কাজ করে সংসার চালাতে পারবে। আমরা গরীব মানুষ, চিকিৎসার টাকা কই পাই?”- এই আকুতি বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে চোখ হারানো শফিকুলের মা সখিনা বেগমের।

মোঃ শফিকুল ইসলাম কুড়িগ্রাম পৌর শহরের কৃষ্ণপুর পাইকপাড়া গ্রামের মোঃ ওয়াহেদ আলী ও সখিনা বেগমের ছেলে। শফিকুলের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তিনি গত ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গিয়ে এক চোখে গুলিবিদ্ধ হন। সুচিকিৎসা না হলে অন্য চোখটিও আলোহীন হয়ে পড়বে বলে জানিয়েছেন চিকিৎসক।

শফিকুল ইসলাম বাসসকে জানান, তিনি থাকতেন ঢাকার নয়াপল্টন এলাকায়। প্রায় ১৮বছর ধরে কখনও বেসরকারি চাকুরি আবার কখনও রাজমিস্ত্রীর কাজ করে সংসার চালাতেন। এ বছর ১৯ জুলাই শুক্রবার জুমার নামাজের পর নয়াপল্টন এলাকায় ছাত্রদের একটি মিছিল বের হলে মিছিলে যোগ দেন শফিকুল। পুলিশের ধাওয়া খেয়ে প্রথমে দৌড় দিলেও কিছুদূর গিয়ে পেছন ফিরে তাকাতেই আচমকা একটি বুলেট তার ডান চোখে লাগে। সেখানেই লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যায়। তবে কয়েকটি হাসপাতালে গিয়েও চিকিৎসা পাননি তিনি।

ঘটনার দু’তিনদিন পর আগারগাঁও চক্ষু বিজ্ঞান ইনষ্টিটিউটে শফিকুলের চোখে অস্ত্রপাচার করা হয়। কিন্তু ততক্ষণে তার ডান চোখটির আলো চিরদিনের জন্য নিভে যায়। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, অপর চোখটি রক্ষা করতে হলে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এমনকি বিদেশেও যেতে হতে পারে। এমন অনিশ্চয়তার কথা শুনে এখন দিশেহারা পরিবারটি। অভাব অনটনের সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটির অসুস্থতায় স্বজনদের নিকট ধার দেনা করে কোন রকমে চলছে সংসার। সেখানে চিকিৎসার ব্যয় বহন করার কথা ভাবতেও পারছেন না তারা।

এদিকে শফিকুলের বাবা ওয়াহেদ আলীও ১৫ বছর আগে রাজ মিস্ত্রির কাজ করতে গিয়ে চোখ হারিয়েছেন। প্রতিবন্ধী ভাতা আর ছেলের উপার্জনে সংসার চললেও গত দুই মাস ধরে নিদারুণ অর্থ কষ্টে দিন কাটছে পরিবারটির। বিশেষ করে চোখ হারানোর কষ্ট আর পরিবারের কথা চিন্তা করে মানসিকভাবে ভেঙে পড়েছেন শফিকুল ইসলাম।

শফিকুল বলেন, আমার বাবাও প্রায় ১৫ থেকে ১৬ বছর আগে চোখ হারান। কাজ করার সময় অসাবধানতাবশত: তার দু’চোখে সিমেন্ট ঢুকে যায়। কিন্তু ঠিকমত চিকিৎসা না পাওয়ায় তিনি অন্ধ হয়ে যান। এহেন অবস্থায় আমার মা আর স্ত্রী’র ঝিয়ের কাজই ভরসা।

শফিকুলের প্রতিবেশী ও শিক্ষার্থী মোঃ রিয়াজুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যোগ দিয়ে শফিকুল ইসলাম ভাই এক চোখ হারিয়েছেন। অন্যচোখও যায় যায় অবস্থা। সরকারের উচিত তার পাশে দাঁড়ানো। কারণ, এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা।

স্থানীয় পৌর কাউন্সিলর আনিছুর রহমান বাসসকে বলেন, শফিকুলদের খুবই অভাবের সংসার। শফিকুলের পিতার নামে কেবল একটি প্রতিবন্ধী ভাতা আছে। এ ছাড়া আর কোন সুবিধা তারা পাচ্ছেন না। শফিকুলের উপার্জন দিয়ে সংসার চলতো। এখন সেটাও বন্ধ হয়ে গেলো। সরকারি ভাবে পরিবারটিকে সহযোগিতা করলে উন্নত চিকিৎসায় শফিকুলের চোখ ভালো হতো, পরিবারটিও উপকৃত হতো।

স্থানীয়রাও মনে করছেন, যেহেতু দেশের মানুষের মুক্তিতে ঝাঁপিয়ে পড়েছিলেন দিনমজুর শফিকুল, তাই তার ও তার পরিবারের সাহায্যে সরকারের এগিয়ে আসা উচিত।

টিবি

ShareTweet
Previous Post

দেশেই আছেন অতিরিক্ত আইজিপি মনিরুল, ভয়ে আত্মগোপনে

Next Post

ছেলেকে খাবার দিতে গিয়ে পুলিশের গুলিতে শহিদ হন দিন মজুর কামাল

Related Posts

bdnews bangla
বাংলাদেশ

সন্তানদের নামে ইউনিয়নের নাম, প্রতিমন্ত্রীর দাবি-অলৌকিক মিল

bdnews bangla
বাংলাদেশ

দুটি বোটসহ সাত বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে নিজেই ১৯৭ কিলোমিটার গাড়ি চালিয়েছেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ

বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে নিজেই ১৯৭ কিলোমিটার গাড়ি চালিয়েছেন প্রধানমন্ত্রী

শাশুড়ি-জামাইয়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় পুত্রবধূকে হত্যার অভিযোগ
বাংলাদেশ

শাশুড়ি-জামাইয়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় পুত্রবধূকে হত্যার অভিযোগ

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ মৃধা গ্রেপ্তার
বাংলাদেশ

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ মৃধা গ্রেপ্তার

bdnews bangla
বাংলাদেশ

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

Next Post
ছেলেকে খাবার দিতে গিয়ে পুলিশের গুলিতে শহিদ হন দিন মজুর কামাল

ছেলেকে খাবার দিতে গিয়ে পুলিশের গুলিতে শহিদ হন দিন মজুর কামাল

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

bdnews bangla

বিয়ে করার জন্য বাধ্যতামূলক করা হবে ডিজিটাল জন্মসনদ

bdnews bangla

লিবিয়া হয়ে অবৈধভাবে প্রবেশ করলে ফেরত পাঠাবে ইতালি

bdnews bangla

সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

bdnews bangla

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি

bdnews bangla

সন্তানদের নামে ইউনিয়নের নাম, প্রতিমন্ত্রীর দাবি-অলৌকিক মিল

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist