ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে আগুন লেগেছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হলটির যমুনা ব্লকের পেছনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীরা দাবি করছেন, গ্যাসের লিকেজ থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকার বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আজ সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন লাগার সংবাদ পাই আমরা। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।
এস এইচ/














Discussion about this post