যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণই হারালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সদস্যরা। সিনেটের পর প্রতিনিধি পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিরোধী ডেমোক্রেটিক পার্টি।
এতে ট্রাম্পের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে বড় বাধার মুখে পড়তে পারে তার প্রশাসন।
গত মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটিতে এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোট হয়।
একই সঙ্গে, ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হয়।
আল জাজিরার সর্বশেষ নির্বাচনি ফলাফল অনুযায়ী, প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজনীয় ২১৮টি আসন নিশ্চিত করেছে ডেমোক্র্যাটরা।
অন্যদিকে, রিপাবলিকানরা পেয়েছে ১৩৪টি আসন। তখনো কয়েকটি আসনের ফলাফল ঘোষণা বাকি ছিল।
সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্র্যাটরা। দলটি পেয়েছে ৫৪টি আসন। অন্যদিকে, রিপাবলিকানদের আসনসংখ্যা ৪২।
সিনেটের মোট ১০০টি আসনের মধ্যে এবারের নির্বাচনে ৩৫টিতে ভোট হয়েছে। বাকি আসনগুলোর মধ্যে ৩৪টি ডেমোক্র্যাটপন্থি এবং ৩১টি রিপাবলিকানপন্থি সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে, গভর্নর নির্বাচনেও এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটরা। এখন পর্যন্ত দলটির প্রার্থীরা ২৫টি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন। অন্যদিকে, রিপাবলিকানরা জয় পেয়েছেন ১৯টি অঙ্গরাজ্যে।
ছয়টি অঙ্গরাজ্যের ফলাফল তখনো ঘোষণা করা হয়নি।
সূত্র: আল-জাজিরা
এ ইউ/














Discussion about this post