বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

দেশে ফিরে এভাবে ঈদ করতে চাননি রিমন

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
সোমবার, ১৭ জুন, ২:৫২ অপরাহ্ণ
বিভাগ - প্রবাস জীবনের গল্প
0 0
A A
দেশে ফিরে এভাবে ঈদ করতে চাননি রিমন
Share on FacebookShare on Twitter

দুবাই প্রবাসী মো. রিমন ইসলাম চেয়েছিলেন এবার দেশে ফিরে স্ত্রী ও প্রথম সন্তানের সঙ্গে ঈদ করবেন। সেই রিমন দেশে ফিরেছেন স্ত্রীর লাশ দাফনের জন্য। ১১ জুন সকালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দেন তাঁর স্ত্রী মাহবুবা নাজমিন; আর রাতেই বিভিন্ন জটিলতায় তিনি মারা যান। তাই রিমনকে ঈদ করতে হবে শুধু নবজাতক ছেলের সঙ্গে।

রোববার (১৬ জুন) মুঠো কথা হয় রিমনের সঙ্গে। আক্ষেপ করে বললেন, এভাবে ঈদ করতে হবে তা কখনো ভাবেননি। অস্ত্রোপচারে ছেলের জন্মের পর স্ত্রীকে বলেছিলেন ছেলেকে কাছে নিতে, তখন দুবাই থেকে ভিডিও কলে মা ও ছেলেকে একসঙ্গে দেখেছিলেন। সেটাই তিনজনের একসঙ্গে শেষ দেখা। তারপর তো সব ওলটপালট হয়ে গেছে।

স্ত্রীর মৃত্যু সংবাদ পেয়ে রিমন দেশে ফিরেছেন ১২ জুন সন্ধ্যায়। দেশে ফিরে স্ত্রীর দাফনসহ অন্যান্য আনুষ্ঠানিকতায় কেটেছে। ছেলে হলে মাহবুবা নাম রাখতে চেয়েছিলেন রিহান। রিমন ছেলের মায়ের ইচ্ছে অনুযায়ী ছেলের নাম রেখেছেন রিহান। বর্তমানে দেখভাল করছেন রিমনের বোন। তাঁর নিজের দুই সন্তান আছে। রিমন বললেন, ‘ছেলেকে নিজের বোনের কাছে দিয়েছি। বোন তাঁর দুই সন্তানের মতো আমার ছেলেকেও দেখছেন। তাই কিছুটা নিশ্চিন্ত হতে পেরেছি। বোনের স্বামীও আমার ছেলেকে অনেক আদর করেন।’

অস্ত্রোপচারে সন্তান জন্ম দেওয়ার পর মাহবুবা নাজমিন তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ, পুত্রসন্তানের মা হলাম।’ আর রাতেই তিনি মারা যান। রিমন বলেন, ‘সিজারে (অস্ত্রোপচারে) ছেলের জন্মের আধঘণ্টার মধ্যে আমার স্ত্রীর চেতনা ফিরে আসে। আমার সঙ্গে কথা বলে। আমার বাবা, মা, ওর পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবদের সঙ্গেও কথা বলে। সব ঠিকঠাক ছিল। আমার সঙ্গে যখন শেষ কথা হয়, তখন বলেছিল, এখন তো আর চিন্তার কিছু নেই, তুমি একটু ঘুমিয়ে নাও। আমি দুই ঘণ্টাও ঘুমাতে পারিনি, জেগে দেখি ফোন, তারপর শুনলাম স্ত্রী মারা গেছে। আমি এখনো এ কথা বিশ্বাসই করতে পারছি না।’

রিমন জানান, তিনি দুবাইয়ে যান গত বছরের অক্টোবরে। দুবাই বসে তিনি বাবা হতে চলেছেন সে খবর পেয়েছিলেন। তখন থেকেই স্বপ্ন বুনছিলেন দেশে ফিরে স্ত্রী ও সন্তানের সঙ্গে ঈদ করবেন।

বিয়ের এক বছর পাঁচ মাসের মাথায় মাহবুবা নাজমিন মারা গেলেন। রিমন ও মাহবুবা দুজনের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনায়। রিমন বিদেশ যাওয়ার পর ২০ বছর বয়সী মাহবুবা নাজমিন বাবার বাড়িতেই বেশির ভাগ সময় থাকতেন। তাঁর সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ ছিল ১৯ জুন। ১০ জুন প্রসবব্যথা উঠলে পরিবারের সদস্যরা প্রথমে চন্দ্রঘোনা ও নোয়াপাড়ায় দুটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তবে জটিলতা দেখে সেসব হাসপাতালে ভর্তি করতে না চাইলে তখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নাজমিনকে ভর্তি করা হয়।

রিমনের দেশে ফেরার কথা ছিল গত ২৫ মে। তবে জটিলতায় তখন দেশে ফিরতে পারেননি। বারবার আক্ষেপ করে বলছিলেন, ‘আমি তো কিছুই বুঝতে পারছি না। চিকিৎসক নাকি পরিবারের সদস্যদের—কার গাফিলতি ছিল। কেউ কিছু বুঝতেও পারছেন না।’

পরিবারের সদস্যরা রিমনকে জানান অস্ত্রোপচারের পর মাহবুবা নাজমিন ভালো ছিলেন। তারপর জ্বর আসে। দ্রুত আইসিইউতে নেওয়া হয়। কিছুক্ষণ পরই চিকিৎসকেরা জানান, মাহবুবা মারা গেছেন। অস্ত্রোপচারের আগে মাহবুবা নাজমিনকে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়েছিল। তখন রিমন নিজে ফোন করে কাপ্তাইয়ের দুজন ডোনারকে (রক্তদাতা) হাসপাতালে পাঠিয়েছিলেন। তবে অস্ত্রোপচারের পর আরও এক ব্যাগ রক্ত দেওয়া হয়েছিল, তা কোথা থেকে দেওয়া হয়েছিল তা রিমন এখনো জানতে পারেননি।

অস্ত্রোপচারের সময় যে চিকিৎসক ছিলেন, বিভিন্ন ব্যস্ততার কারণে তাঁর সঙ্গে এখনো কথা বলতে পারেননি রিমন। তাই আসলে কোন ধরনের জটিলতা হয়েছিল সে বিষয়ে কিছু বলতে পারছেন না।

একই এলাকায় বাড়ি ছিল রিমন ও মাহবুবার। দুজনের প্রেম ও বিয়ে মিলে প্রায় ৯ বছরের জানাশোনা। রিমন তাঁর ফেসবুকে স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে লিখেছিলেন, তিনি তাঁর সবটা দিয়ে স্ত্রীকে আগলে রাখবেন। তবে আগলে রাখতে পারেননি। স্ত্রী মারা যাওয়ার পর ফেসবুকেই সেই আক্ষেপ প্রকাশ করছেন রিমন।

রিমন জানান, তিনি আর দুবাই ফিরবেন না। তিনি বলেন, ‘ছেলেটা জন্মের পরই মাকে হারাল। মায়ের আদর পেল না। আমি চলে গেলে ও বাবার আদরও পাবে না। তাই দেশেই থেকে যাব। আমার বাবার একটা মুদিদোকান আছে। তা থেকে যে আয় হবে, তা দিয়ে সংসার চলে যাবে।’

এ এস/

ShareTweet
Previous Post

ঈদে কারাবন্দিদের জন্য ৯ গরু, ৬ খাসি কোরবানি

Next Post

কক্সবাজারের জবাইয়ের সময় গরুর লাথিতে যুবকের মৃত্যু

Related Posts

দেড় বছরের জিম্মিদশা থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন মাসুম-রিপন
নির্বাচিত খবর

দেড় বছরের জিম্মিদশা থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন মাসুম-রিপন

bdnews bangla
প্রবাস জীবনের গল্প

এবার ইলিয়াসের লাইভে আসছেন কর্নেল রাশেদ চৌধুরী

১৮ বছর পর বাবাকে ছুঁয়ে দেখলেন তিন সন্তান
প্রবাস জীবনের গল্প

১৮ বছর পর বাবাকে ছুঁয়ে দেখলেন তিন সন্তান

bd news bangla
প্রবাস জীবনের গল্প

বাংলা একাডেমিতে হেলাল হাফিজের প্রথম জানাজা সম্পন্ন

ইউরোপ যাওয়ার পথে ১৪ দিনের অনাহারে নৌকায় মৃত্যু, মরদেহ ছুড়ে ফেলা হয় সাগরে
আফ্রিকা

ইউরোপ যাওয়ার পথে ১৪ দিনের অনাহারে নৌকায় মৃত্যু, মরদেহ ছুড়ে ফেলা হয় সাগরে

bdnews bangla
এশিয়া

মালয়েশিয়ায় যৌন নিপীড়নের শিকার দুই বাংলাদেশি নারী উদ্ধার

Next Post
bdnews bangla

কক্সবাজারের জবাইয়ের সময় গরুর লাথিতে যুবকের মৃত্যু

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতি কার্যকরে সম্মত ইসরায়েল-লেবানন

যুদ্ধবিরতি কার্যকরে সম্মত ইসরায়েল-লেবানন

৩৮ বছর পর ফিরলেন স্বামী, রাগ ভাঙছে না স্ত্রীর

৩৮ বছর পর ফিরলেন স্বামী, রাগ ভাঙছে না স্ত্রীর

তালেবানের সঙ্গে রাশিয়ার ঐতিহাসিক সামরিক চুক্তি

তালেবানের সঙ্গে রাশিয়ার ঐতিহাসিক সামরিক চুক্তি

দেশের দিকে মৌসুমি নিম্নচাপ, তাপমাত্রা কমে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে

দেশের দিকে মৌসুমি নিম্নচাপ, তাপমাত্রা কমে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে

ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist