দেশ ও বিদেশ থেকে পোস্টাল ব্যালটে সংসদ নির্বাচনে ভোট ও গণভোটের জন্য নিবন্ধনের সময় শেষ হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) রাত ১২টায় এ সময়সীমা শেষ হয়।
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসে ১৯ নভেম্বর নিবন্ধন শুরু হয়। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি নিবন্ধন করতে পারছেন। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা যায়, ভোটের জন্য মোট নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। এরমধ্যে দেশের ভেতরে থেকেই নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন। তাদের মধ্যে সরকারি চাকরিজীবী ৫ লাখ ৭৫ হাজার ২০০ জন। নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ১ লাখ ৬৯ হাজার ৬৪২ জন। আনসার ভিডিপি ১০ হাজার ১০ জন।
এছাড়া কারাগার থেকে ভোট দিতে নিবন্ধন করেছেন ৬ হাজার ২৮৩ জন। আর প্রবাসীদের মধ্যে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন, যার সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন। ১২৩টি দেশে থাকা প্রবাসীরা পোস্টাল ব্যলটে ভোট দিতে নিবন্ধন করেছেন।
ইসির নির্দেশ অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হওয়ার পর যার যার আসনের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন নিবন্ধিত ভোটারা এবং পরদিন থেকেই ফিরতি ডাক পাঠানো যাবে। ১২ ফেব্রুয়ারির আগে উপযুক্ত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পৌঁছাতে হবে। এর পর হলে গণনায় নেয়া হবে না।
এ ইউ/














Discussion about this post