বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

জনশক্তির চাহিদা বাড়ছে উপসাগরীয় দেশটিতে

বাহরাইনে বাংলাদেশ থেকে অভিবাসন বন্ধ চার বছর

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
শনিবার, ২৩ ডিসেম্বর, ৪:৪৩ অপরাহ্ণ
বিভাগ - প্রবাস বিশেষ, প্রবাসী মন্ত্রণালয়, বায়রা, বিএমইটি
0 0
A A
বাহরাইনে বাংলাদেশ থেকে অভিবাসন বন্ধ চার বছর
Share on FacebookShare on Twitter

বিদেশে অভিবাসী কর্মীদের একটি পছন্দের গন্তব্য ছিল উপসাগরীয় দ্বীপরাষ্ট্র বাহরাইন। কাজের উদ্দেশ্যে ২০১৬ সালে বাহরাইনে পাড়ি জমান ৭২ হাজারেরও বেশি বাংলাদেশী। ২০২০ সালে এ সংখ্যা মাত্র ৩-এ নেমে আসে। আর চলতি বছর এ পর্যন্ত গেছেন মাত্র একজন। আগে বাংলাদেশ থেকে বাহরাইনে মাঝারি আকারের জনশক্তি রফতানি হলেও ২০২০ সাল থেকে তা একেবারে তলানিতে নেমে আসে। গত চার বছরে বাংলাদেশ থেকে দেশটিতে গেছেন মাত্র ২৫ জন। এর নেতিবাচক প্রভাব পড়ছে রেমিট্যান্স ও কর্মসংস্থানে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং  জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কর্মকর্তারা জানান, দেশটির চাহিদাপত্র না থাকায় সেখানে জনশক্তি রফতানি করা সম্ভব হচ্ছে না। তবে বাহরাইনের ইনফরমেশন অ্যান্ড ই-গভর্নমেন্ট অথরিটির তথ্য বলছে, ২০২০ সালের পর থেকে দেশটিতে অভিবাসী কর্মীর সংখ্যা বাড়ছে।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী, বাহরাইনে সর্বোচ্চ শ্রমশক্তি রফতানি হয় ২০১৬ সালে। ওই বছর দেশটিতে ৭২ হাজার ১৬৭ জনকে পাঠানো হয়। পরের বছর ১৯ হাজার ৩১৮ জন শ্রমিক দেশটিতে যায়। ২০১৮ সালে ৮১১ জন, ২০১৯ সালে ১৩৩, ২০২০ সালে তিন, ২০২১ সালে ১১ ও ২০২২ সালে ১০ জন কাজের উদ্দেশ্যে দেশটিতে পাড়ি জমান। চলতি বছর তা কমে মাত্র একজনে দাঁড়ায়।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, ‘আপাতত বাহরাইনে শ্রমশক্তির চাহিদা নেই। বর্তমানে অবকাঠামো উন্নয়নেরও বড় কোনো প্রজেক্ট নেই। মাঝখানে তারা জনশক্তি আমদানি কিছুদিন বন্ধ রেখেছিল। এখন খুলে দিলেও সে রকম কোনো চাহিদা নেই। তাছাড়া বাহরাইনকে আমরা ইন্টারেস্টিং মার্কেট হিসেবে দেখি না। সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাতের মতো বাজারে যে রকম বড় বড় প্রজেক্ট আছে, উন্নয়ন কার্যক্রম চলছে, সে রকম পরিস্থিতি দেশটিতে নেই।’

২০১৮ সালের ৫ আগস্ট বাহরাইনের মোহাররক এলাকায় সিদা মসজিদের বাংলাদেশী মুয়াজ্জিন কামাল উদ্দিনের হাতে খুন হন স্থানীয় ইমাম আবদুল জলিল হামদ। মসজিদের ভেতরে তাকে হত্যার পর মরদেহ তিন টুকরো করে বস্তায় ভরে দূরে এক জায়গায় ফেলে দেন কামাল উদ্দিন। এ সময় দুই শ্রমিকের সন্দেহে ধরা পড়ে যান তিনি। খণ্ডিত মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থল থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। বিচারে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের আদেশ হয়। ২০১৯ সালের ২৭ জুলাই প্রকাশ্যে গুলি করে তার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয়।

এ ঘটনা বাহরাইনের স্থানীয় অধিবাসীদের মধ্যে ব্যাপক আলোড়ন তোলে। এ নিয়ে দেশটির পার্লামেন্টে তুমুল সমালোচনা হয়। ঘটনার জেরে বাংলাদেশী ইমাম ও মুয়াজ্জিনদের ফেরত পাঠানো শুরু করে দেশটি। এ ঘটনাকে কেন্দ্র করে বন্ধ হয়ে যায় বাহরাইনে বাংলাদেশের জনশক্তি রফতানি।

প্রবাসী বাংলাদেশীরা জানান, ১৯৮০ সাল থেকে বাহরাইনে সুনামের সঙ্গে চাকরি করে আসছেন ইমাম-মুয়াজ্জিনরা। ২০১৮ সালের অনাকাঙ্ক্ষিত ঘটনার আগ পর্যন্ত বিভিন্ন মসজিদে ৩০০ জনেরও বেশি বাংলাদেশী ইমাম-মুয়াজ্জিন ছিলেন। দেশটির দুই লাখ প্রবাসী বাংলাদেশীর মধ্যে এ সংখ্যা কম হলেও মর্যাদায় তারা ছিলেন সবার ওপরে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা জানান, ফ্রি ভিসার নাম করে ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশীরা বাহরাইনে যেতে থাকলে ২০১৭ সালে বাংলাদেশীদের দেশটিতে যেতে নিরুৎসাহিত করে বিজ্ঞপ্তি দেয় দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস। এছাড়া তখন সেখানে কাজ পাওয়ার ক্ষেত্রেও সংকট ছিল। এর মধ্যেই ২০১৮ সালে ইমাম হত্যার ঘটনার পর দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশীদের ভিসা দেয়া বন্ধ করে দেয়। এ সংকট কাটাতে পরে দূতাবাসের তরফে বেশ কয়েক দফা উদ্যোগ নিলেও সেটি সফল হয়নি।

কোভিডের সময়ও নতুন করে অনেক বাংলাদেশীকে ফেরত পাঠানোর উদ্যোগ নেয় বাহরাইন সরকার। তখন দূতাবাস নানাভাবে চেষ্টা করেও অনেক ইমাম ও মুয়াজ্জিনকে দেশটিতে রাখতে পারেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বলেন, ‘আমরা নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশটির সরকারের পক্ষ থেকে কোনো চাহিদাপত্র নিয়ে আসা সম্ভব হচ্ছে না। তাদের চাহিদা থাকলে আমাদের জানাবে, আমরা শ্রমশক্তি রফতানি করব। তাদের চাহিদা না থাকলে ভিন্ন ঘটনা।’

চার বছর ধরে শ্রমশক্তি রফতানি বন্ধ থাকায় বাহরাইন থেকে আসা রেমিট্যান্সেও বড় প্রভাব পড়তে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে কম রেমিট্যান্স আসে বাহরাইন থেকে।

বিএমইটির তথ্য বলছে, চলতি বছরের প্রথম ১০ মাসে বাহরাইন থেকে ৪৫ কোটি ডলার রেমিট্যান্স আসে। ২০২০-২১ অর্থবছরে ৫৭ কোটি ডলার রেমিট্যান্স এলেও ২০২১-২২ অর্থবছরে তা ৫৬ কোটি ডলারে নেমে আসে। ২০২২-২৩ অর্থবছরে তা আরো কমে ৫২ কোটি ডলারে দাঁড়ায়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কর্মসংস্থান) মীর খায়রুল আলম বলেন, ‘শ্রমশক্তি রফতানির বাজার একেক সময় একেক রকম থাকে। কোনো দেশে চাহিদা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। চাহিদা থাকলে তখন আমরা শ্রমিক পাঠাতে পারি। এটা সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট দেশের ওপর নির্ভর করে। বাহরাইনের বিষয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি।’

সূত্র: বণিক বার্তা

 

এ জেড কে/

ShareTweet
Previous Post

নতুন ব্যাকটেরিয়ার নাম রাখা হলো রবীন্দ্রনাথ ঠাকুর

Next Post

ভোট কারচুপির চেষ্টা হলে ভোট কেন্দ্র বন্ধ হবে: সিইসি

Related Posts

সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
জাতীয়

সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

বিএমইটির নতুন মহাপরিচালক জামিল আহমেদ
নির্বাচিত খবর

বিএমইটির নতুন মহাপরিচালক জামিল আহমেদ

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নতুন অতিরিক্ত সচিব জামিল আহমেদ
প্রবাস বিশেষ

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নতুন অতিরিক্ত সচিব জামিল আহমেদ

২৭ বছর পর নিখোঁজ প্রবাসীর ঘরে ফেরা
নির্বাচিত খবর

২৭ বছর পর নিখোঁজ প্রবাসীর ঘরে ফেরা

​ফেনীতে মেডিকেল কলেজের দাবি মজনুর: জেলাজুড়ে প্রশংসা
প্রবাস বিশেষ

​ফেনীতে মেডিকেল কলেজের দাবি মজনুর: জেলাজুড়ে প্রশংসা

ভাগ্য বদলের স্বপ্নে ১০ লাখ নারী প্রবাসে, সাত বছরে ফিরেছেন অন্তত ৭০ হাজার
নির্বাচিত খবর

ভাগ্য বদলের স্বপ্নে ১০ লাখ নারী প্রবাসে, সাত বছরে ফিরেছেন অন্তত ৭০ হাজার

Next Post
ভোট কারচুপির চেষ্টা হলে ভোট কেন্দ্র বন্ধ হবে: সিইসি

ভোট কারচুপির চেষ্টা হলে ভোট কেন্দ্র বন্ধ হবে: সিইসি

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

মায়ের প্রতি অবহেলা: দায়িত্ব থেকে সরানো হলো সেই যুগ্ম সচিবকে

মায়ের প্রতি অবহেলা: দায়িত্ব থেকে সরানো হলো সেই যুগ্ম সচিবকে

মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প

মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ৩৫ বিলিয়ন ডলার

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ৩৫ বিলিয়ন ডলার

আইএমএফের কাছে নতুন ঋণ চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ

আইএমএফের কাছে নতুন ঋণ চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ

তিন দেশ থেকে ৫ কার্গো এলএনজি কিনবে সরকার

তিন দেশ থেকে ৫ কার্গো এলএনজি কিনবে সরকার

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist