সংসদের প্রথম অধিবেশনেই ফেনীতে মেডিকেল কলেজের দাবি মজনুর; ‘তিনি এখন ফেনীবাসীর হৃদস্পন্দন’।
” ফেনী জেলাবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন একটি পূর্ণাঙ্গ সরকারি মেডিকেল কলেজ। নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল আলম মজনু সংসদের প্রথম অধিবেশনেই ফেনীবাসীর এই প্রাণের দাবিটি স্পিকার মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রীর বরাবর জোরালোভাবে উত্থাপন করেছেন। তার এই সময়োপযোগী পদক্ষেপের পর ফেনীর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বইছে প্রশংসার জোয়ার।
“ঢাকাস্থ ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম” এর সভাপতি এবং ফেনীজেলা বিএনপির সদস্য নূরুল আমিন ভূইয়া বাদশা এক সাক্ষাৎকারে প্রবাস খবরকে বলেন, ” মাননীয় সংসদ সদস্য-রফিকুল আলম মজনু সংসদের প্রথম দিনেই ফেনীর মানুষের মৌলিক অধিকার এবং স্বাস্থ্যের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন। এর মাধ্যমে তিনি প্রমাণ করেছেন তিনি সাধারণ মানুষের নেতা। আজ তিনি ফেনীবাসীর হৃদয়ের স্পন্দনে পরিণত হয়েছেন।”
ফেনী একটি জনবহুল জেলা হওয়া সত্ত্বেও এখানে কোনো সরকারি মেডিকেল কলেজ নেই। ফলে উন্নত চিকিৎসার জন্য স্থানীয়দের চট্টগ্রাম বা ঢাকায় ছুটতে হয়।
সংসদে বলিষ্ঠ ভূমিকা: রফিকুল আলম মজনু তার বক্তব্যে ফেনীর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং একটি আধুনিক মেডিকেল কলেজ স্থাপনের যৌক্তিকতা তুলে ধরেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজপথে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। মজনুর এই দাবিকে ‘ফেনীর উন্নয়নের নতুন মাইলফলক’ হিসেবে দেখছেন অনেকে।
বাদশা আরও যোগ করেন, “ফেনীবাসী এমন একজন প্রতিনিধিই চেয়েছিলেন যিনি সরাসরি জনগণের সমস্যা নিয়ে কথা বলবেন। রফিকুল আলম মজনু সংসদে আমাদের কণ্ঠস্বর হয়ে উঠেছেন।”
এই উদ্যোগের ফলে ফেনীর সাধারণ মানুষ এখন বুক বাঁধছেন নতুন আশায়। সবার প্রত্যাশা, সরকার দ্রুত এই যৌক্তিক দাবিটি বাস্তবায়নের পদক্ষেপ নেবে।
এস আই/














Discussion about this post