বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

বিমানে বোমা হামলার বার্তা এসেছে পাকিস্তানি নম্বর থেকে

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
বুধবার, ২২ জানুয়ারি, ৩:৫৫ অপরাহ্ণ
বিভাগ - প্রধান খবর ২, বিমানবন্দর
0 0
A A
bdnews bangla

বিমানে বোমা হামলার বার্তা এসেছে পাকিস্তানি নম্বর থেকে

Share on FacebookShare on Twitter

ইতালির রোম থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকির বার্তাটি এসেছে পাকিস্তানি নম্বর থেকে। শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবিপিএন সূত্রে তা জানা গেছে।

বিমানবন্দর এপিবিএন এর দায়িত্বরত কর্মকর্তার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকির বার্তাটি আসে। ওই বার্তায় বলা হয়, বিমানের রোম থেকে ঢাকা অভিমুখী ফ্লাইটে ৩৪ কেজি বিস্ফোরক রয়েছে। শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর এগুলো বিস্ফোরণ ঘটানো হবে। বার্তাটি সতর্কতা হিসেবে জানানোর জন্য দেয়া হয়েছে, এটি কোনো হুমকি নয় বলেও উল্লেখ করা হয়।

বার্তাটি পাওয়ার পর ওই নম্বরে ফোন করা হলেও তা রিসিভ করা হয়নি। তবে হোয়াটসঅ্যাপে চ্যাটিং চালিয়ে যায়। কারা বিস্ফোরক রেখেছে, হোয়াটসঅ্যাপে চ্যাটিংয়ে এমন প্রশ্ন করা হলে বলা হয়, কোনো বিরোধী পক্ষ আন্তর্জাতিক দৃষ্টি আনার জন্য করতে পারে।

বোমা হামলার হুমকি পাওয়া ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর উড়োজাহাজটিতে তল্লাশি চালিয়ে বোমা বা বোমা সদৃশ কিছুই পাওয়া যায়নি। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২-এ বিকেল চারটায় এ বিষয়ে ব্রিফ করবে কর্তৃপক্ষ।

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ফ্লাইটটিতে বোমা হামলার হুমকির বার্তা আসে। এরপর বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে বিমানটি ঢাকায় অবতরণ করে। এ সময় বিমানবাহিনীর সদস্যরা নিরাপত্তার সঙ্গে জরুরি ভিত্তিতে যাত্রীদের নামিয়ে আনেন। তবে তখন তাদের হ্যান্ড ব্যাগেজ প্লেনেই থাকে।

সাড়ে দশটার দিকে উড়োজাহাজের মধ্যে প্রবেশ করেন বোম্ব ডিসপোজাল ইউনিট। সেখানে সিট, করিডোর, টয়লেট, ক্যাফে, হ্যান্ড ব্যাগে তল্লাশি চালিয়ে বোমা হামলার মতো কিছুই মেলেনি।

তল্লাশি চলাকালে ফ্লাইটটির যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়। কাউকে ইমিগ্রেশন সম্পন্ন করতে দেয়া হয়নি। জানানো হয়, উড়োজাহাজটি পুরোপুরি নিরাপদ ঘোষণার আগ পর্যন্ত তারা টার্মিনাল ভবনেই থাকবেন।

রোম থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭ মডেলের উড়োজাহাজটিতে ২৫০ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন। ফ্লাইটটি মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হয়েছিল।

এ ইউ/ 

ShareTweet
Previous Post

আওয়ামী লীগ নির্বাচনে ফিরতে পারবে না: শফিকুল আলম

Next Post

“সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ” দেয়ালে লিখে হত্যার হুমকি

Related Posts

এ সরকারের আমলে গুম-খুনের কোনো ঘটনা ঘটেনি, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর
জাতীয়

এ সরকারের আমলে গুম-খুনের কোনো ঘটনা ঘটেনি, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

ইয়েমেনে সৌদি আরবের ‘অস্ত্রবাহী বিমানে’ বিস্ফোরণ
প্রধান খবর ২

ইয়েমেনে সৌদি আরবের ‘অস্ত্রবাহী বিমানে’ বিস্ফোরণ

bdnews bangla
প্রধান খবর ২

সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব

ইরানে যুদ্ধ দ্রুত শেষ করতে যে শর্ত দিলেন ট্রাম্প!
আমেরিকা

ইরানে যুদ্ধ দ্রুত শেষ করতে যে শর্ত দিলেন ট্রাম্প!

আইজিপি ‌‘সহজ-সরল মানুষ’, তবে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

আইজিপি ‌‘সহজ-সরল মানুষ’, তবে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

সড়ক নিরাপত্তায় দুবাই পুলিশের হুঁশিয়ারি: পথচারীদের জরিমানা ৪০০ দিরহাম
প্রধান খবর ২

সড়ক নিরাপত্তায় দুবাই পুলিশের হুঁশিয়ারি: পথচারীদের জরিমানা ৪০০ দিরহাম

Next Post
“সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ” দেয়ালে লিখে হত্যার হুমকি

"সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ" দেয়ালে লিখে হত্যার হুমকি

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহত বেড়ে ৬৪

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহত বেড়ে ৬৪

রাশিয়া সফরে গিয়ে ইসরায়েল ইস্যুতে আরাগচির সতর্কবার্তা

রাশিয়া সফরে গিয়ে ইসরায়েল ইস্যুতে আরাগচির সতর্কবার্তা

রাত পোহালেই ঠাকুরগাঁওয়ে ভোট, ১৮৫ কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার

রাত পোহালেই ঠাকুরগাঁওয়ে ভোট, ১৮৫ কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার

‘ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত প্রমাণ করবে তারা বাংলাদেশের বন্ধু’

‘ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত প্রমাণ করবে তারা বাংলাদেশের বন্ধু’

এ সরকারের আমলে গুম-খুনের কোনো ঘটনা ঘটেনি, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

এ সরকারের আমলে গুম-খুনের কোনো ঘটনা ঘটেনি, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist